ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

হারাম হওয়ার জ্ঞান থাকে তবে শাস্তিযোগ্য হবে। অথবা কোন ব্যক্তি যদি সামান্য কোন জিনিস চুরি করে অথবা এমন কোন জিনিস চুরি করে যা করাটা অপরাধের পর্যাভুক্ত নয়। যেমন বন্য শিকার । মূলত বনের শিকার যে কারো জন্যে হালাল কিন্তু যখন বনের কোন পণ পাখি কেউ শিকার করে তখন সেটি তার মালিকানাধীন হয়ে যায়। এ ব্যাপারে কোন কোন ফকীহর সংশয় থাকার কারণে শিকার চুরির অপরাধে হদ এর শাস্তি দেয়া হবে না তবে তা'যির অবশ্যই দেয়া হবে। বস্তুত যেসব কারণে এই চুরির হদ থেকে রেহাই দেয়া হয়েছে সেসব দলিল বিদ্যমান থাকার পরও এ ধরনের সম্পদ চুরি নিসন্দেহে হারাম। ফলে হারাম কাজের অপরাধী তাষিরী শাস্তি থেকে মুক্তি পেতে পারে না। সংশয়ের ভিত্তিতে হদ রহিত হয়ে যাওয়ার যেসব শর্ত ও মূলভিত্তি ইসলামী শরীয়ত নির্ধারণ করেছে, বর্তমান যুগের সকল আইন সেগুলোকে আত্মস্থ করেছে। অবশ্য আধুনিক আইনজ্ঞরা ইসলামী ফকীহদের অনেক বিশ্লেষণকে গ্রহণ করেননি। তবে একথা নির্দিধায় বলা যায়, অপরাধীকে সংশয় থেকে সৃষ্ট যে সকল সুবিধা পাশ্চাত্য আইনে দেয়া হয়েছে এর সবগুলোই ইসলামী আইন বিশারদদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকেই ধার করা। বিশেষ করে ফকীহদের মূলনীতি যে কোন হদ- যোগ্য অপরাধে সংশয় হদ প্রয়োগ রহিত করে দেবে'-এর প্রয়োগ অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। অসংখ্য অবস্থার মধ্যে একটি অবস্থা এমন যে, বিচারক যদি এমন সংশয় পান যা অপরাধ আরো কঠিন করে তোলে যেমন, চুরির অভিযোগের ক্ষেত্রে বিচারক যদি জানতে পারেন প্রকৃত পক্ষে এটি মক্তি প্রয়োগের চুরি নয়, তাহলে বিচারক অপরাধীকে শক্তি প্রয়োগে চুরির অভিযোগ থেকে রেহাই দিতে পারেন। কিন্তু শক্তি প্রয়োগ না করলেও মূলত চুরি কর্মটি যদি প্রমাণিত হয় তাহলে সাধারণ চুরির শাস্তি অবশ্যই দিতে হবে। অনুরূপ ইচ্ছাকৃত হত্যার অভিযোগের ক্ষেত্রে যদি প্রমাণিত হয় অভিযুক্ত ব্যক্তি আগে থেকে নিহতের পিছু লেগেছিল এবং সুযোগের অপেক্ষা করছিল, তাহলে হত্যাকাণুটির প্রমাণ সংশয়যুক্ত হলেও ইচ্ছাকৃত হত্যার বিষয়টি সংশয়যুক্ত হবে না বরং এক্ষেত্রে এ বিষয়টিও সাব্যস্ত হবে যে, হত্যাকারী ইচ্ছাকৃতভাবেই নিহত ব্যক্তিকে হত্যা করেছে। যদি সন্দেহ এমন কোন ক্ষেত্রে দেখা যায় যা মূলত অভিযোগকে সংশয়যুক্ত করে ফেলে যেমন হত্যাকাণ্ড ঘটানোর শুরুতে হত্যার ইচ্ছা ছিল কি-না, সেক্ষেত্রে বিচারক নিজ বিবেচনায় সিদ্ধান্ত দিবেন অপরাধী ইচ্ছাকৃত প্রহারে অভিযুক্ত কিংবা ভুলবশত আঘাতকারীর অপরাধে অপরাধী । কোন কোন সময় বিচারক অপরাধের মূল. ভিত্তিুলোতেই সংশয়ে পড়েন, যে সবের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হয় সেসব ক্ষেত্রে বিচারক অপরাধীকে বেকসুর নিরপরাধ অভিহিত করতে পারেন। যেমন- চুরির অপরাধের ক্ষেত্রে বিচারকের দৃষ্টিতে যদি দুর্নীতির সংশ্রব আছে বলে মনে হয়, সংশয়যুক্ত ক্ষেত্রের ভিত্তিতে বিচারক অপরাধীকে নিরপরাধ ঘোষণা করতে পারেন। ইসলামী আইন ও বিচার ৪৯ ///.10907079071.00

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।