ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 111
📝 Text 📖 PDF

সম্পাদকীয় ইসলাম কায়েমের জন্য আত্মঘাতী বোমাবাজি ও গণ্হত্যা একুশ শতক গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার যুগ। কিন্তু আইন ও নিয়মতান্ত্রিকতার যুগও। ইচ্ছামতো যে কোনো কাজ মানুষ যে কেউ করতে পারে কিন্তু সেটাও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে। মানুষ সবচেয়ে বেশি বা চূড়ান্ত পর্যায়ে কি করতে পারে? নিজেকে হত্যা করতে পারে। কিন্তু এরপর তো তার আর কিছুই করার থাকে না। সে জানে না তার এই কাজের ফল কি হলো। কাজেই সে নিশ্চিতভাবে ব্যর্থ হলো। সে কি ভাবলো, কি ভাবতে পারলো । ভাবাভাবির জগত থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছে সে। যখন সে একজন মুসলিম হয় তার জন্য এ কথা একশোভাগ সত্য। আর যদি অমুসলিম হয় তাহলে তার আগের ও পরের মধ্যে কোনো তফাত নেই। দুটোই সমান তার কাছে। এখন এই আত্মহত্যা, আত্মহনন, আত্মাহুতি, আত্মবিসর্জন ও আত্মঘাত এ সবকিছুর আগে নিশ্চয়ই তারা আরো অনেক নীতি ও পদ্ধতি অবলম্বন করেছে। ধরুন সন্ত্রাস, গণহত্যা, বোমাবাজি এবং আরো অনেক কিছু। আমরা এগুলোর পেছনে তাদের ব্যক্তি, দলীয় ও জাতীয় স্বার্থপরতার চাইতে আন্তরিকতাকে প্রাধান্য দিলাম। তারা আন্তরিকভাবে এগুলো করতে চেয়েছে এবং করেছে। তারপরও তারা তাদের লক্ষে পৌঁছাতে পারেনি। তারা মনে করেছে তারা ব্যর্থ হয়েছে। তাই শেষমেষ নেমে এসেছে একেবারে নিচে । অথবা তারা দেখেছে দুনিয়ায় জুলুম, শৌষণ, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে ওগুলো কোনো কাজে আসছে না। তাই একেবারে চরম পথেই নেমে এসেছে। এ কথাগুলো তো বললাম স্বেচ্ছায় স্বজ্ঞানে যখন তারা চিন্তা ও কর্ম ধারার প্রসার ঘটায়। কিন্তু এমনও তো হতে পারে এবং এর সম্ভাবনাও একশোভাগের কম হবার সম্ভাবনাও অনেক সময় কমই থাকে। যাকে আমরা এক কথায় বিভ্রান্তি প্রতারণা ও প্রলোভন বলি। কারণ মানুষ তো ভুলের সমষ্টি। এমনকি কুরআন থেকে সত্য আহরণ করার জন্যও তাকে পূর্বাহ্ন শয়তানের প্ররোচণা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের শরণ নিতে হয়। এ কথা আল্লাহ নিজেই কুরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন : যখন তোমরা কুরআন অধ্যয়ন করবে, আগে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। //4.10907079091.00

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.