আবার কোন কোন ফকীহ বলেন, এই ইবারতের সাথে উল্লেখিত কাজটির কোন অস্তিতু নেই। যেহেতু কোন কোন ফকীহর কাছে সম্পাদিত কাজটি অপরাধ হিসেবে গণ্য নয়, তাই অভিযুক্তের পক্ষে উপকারী সিদ্ধান্ত গ্রহণ করে অভিযুক্তকে নিরপরাধ হিসেবে মুক্তি দেয়া হবে। ব্যভিচারের ক্ষেত্রে এ প্রসঙ্গটির উদাহরণ দেখা যায়। যেমন কোন পুরুষ যদি সাক্ষী ছাড়া বিবাহ কর্ম সম্পাদন করে, অথবা অভিভাবকের অনুমতি ছাড়া কোন তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং উক্ত পুরুষ সেই স্ত্রীর সাথে সহবাস-করে এক্ষেত্রে ফকীহদের মধ্যে মতভিন্নতা দেখা যায়। কেউ কেউ এই সহবাসকে বৈধ বলেছেন, আবার কেউ কেউ এটিকে অবৈধ হারাম সাব্যস্ত করেছেন। এই মতভিন্নতার কারণে সহবাস হারাম করার নস-এর ক্ষেত্রে সংশ্লিষ্টতার বিষয়টি সংশয়পূর্ণ হওয়ার কারণে অভিযুক্তের উপর ব্যতিচারের হদ প্রয়োগ করা যাবে না। অনেক সময় অপরাধ প্রমাণের ক্ষেত্রেও সংশয় দেখা দেয়। অপরাধের অস্তিত্ব সম্পর্কেই যদি সংশয় দেখা দেয় যে অপরাধে শরীয়তে সুনির্দিষ্ট শাস্তি রয়েছে, সে ক্ষেত্রে শরীয়তের নির্দিষ্ট শাস্তি র বিধানটি অকার্যকর হয়ে যায়। তখন হয় অভিযুক্তকে সম্পূর্ণ নির্দোষ অভিহিত করে মুক্ত করে দিতে হবে নয়তো অন্য কোন লঘু শাস্তি প্রয়োগ করা যাবে। যে শাস্তিকে তা'যির বলা হয়। অপরাধের অস্তিত্বের ক্ষেত্রে যেসব সংশয়ের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ খালাস পেতে পারে এর উদাহরণ হলো, যেমন কোন ব্যক্তির বিরুদ্ধে চুরি, মদপান অথবা ডাকাতির অভিযোগ উত্থাপন করা হল, এখানে অপরাধ প্রমাণের একমাত্র ভিত্তি রাখা হয়েছে সাক্ষী । দু'জন সাক্ষীর সাক্ষে অপরাধ প্রমাণিত হয়েছে কিন্তু বিচারক রায় ঘোষণার আগেই সাক্ষীরা তাদের দেয়া সাক্ষ্য প্রত্যাহার করে নেয়। এক্ষেত্রে এই সংশয়টিই জোরালো হয়ে ওঠে সাক্ষী এখন যে কথাটি বলছে হয়তো এটিই সঠিক। এমন সংশয় জন্ম নেয়ার পর একই সাক্ষীর পূর্ব কথার উপর মোটেও নির্ভর করা যায় না। বস্ত্রত এক্ষেত্রে অপরাধ প্রমাণিত না হওয়ার কারণে অভিযুক্তের উপর থেকে শুধু হাদই রহিত হবে না, তখন বিচারকের জন্য আবশ্যিক হয়ে পড়বে অভিযুক্তকে নিরপরাধ ঘোষণা করা। কেননা সাক্ষীদের সাক্ষ্য দ্বারা অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি এবং এক্ষেত্রে সাক্ষী ছাড়া অপরাধ প্রমাণের আর কোন দলিল নেই। যেসব অবস্থায় অপরাধ প্রমাণে সংশয় দেখা দেয়ায় অভিযুক্তের উপর থেকে হদ রহিত হয়ে যায় বটে কিন্তু তাকে নিরপরাধ অভিহিত করা যায় না এর উদাহরণ হলো, কোন অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণের ভিত্তি ধদি অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে হয়, আর বিচারক শাস্তি ঘোষণার আগেই যদি সে তার স্বীকারোক্তি প্রত্যাহার করে তাহলে সেই অপরাধীর উপর হদ প্রয়োগ করা যাবে না। কারণ স্বীকারোক্তি অস্বীকার করায় কিংবা প্রত্যাহার করায় তার কৃত অপরাধের ক্ষেত্র সংশয়ের অবকাশ সৃষ্টি হয়েছে। তবে এই স্বীকারোক্তি ও প্রত্যাহারের ঘটনায় তাকে অন্য কোন শাস্তি দেয়) যেতে পারে, যেসব শাস্তি তািরের ক্ষেত্রে প্রযোজ্য। উপরের আলোচনায় অপরাধীর অপরাধের স্বীকারোক্তি প্রত্যাহার করা আর সাক্ষীর সাক্ষ প্রত্যাহার ইসলামী আইন ও বিচার ৪৭, //4.10907079091.001)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।