দুই. হদ প্রয়োগযোগ্য অপরাধে নির্দিষ্ট শাস্তির পরিবর্তে তাকে অন্যকোন শাস্তি দেয়া হবে। এটি এমন পরিস্থিতিতে করা হবে যখন তার ব্যাপারে সৃষ্টি হওয়া সংশয়টি তেমন শক্তিশালী নয় যে তাকে অপরাধীর বদলে সম্পূর্ণ নিরপরাধ বলে সাব্যস্ত করবে। এক্ষেত্রে বিচাকের অধিকার আছে বরং বিচারকের কর্তব্য হলো, হদ প্রয়োগের পরিবর্তে তার উপর অন্যকোন একটি বা একাধিক শাস্তি প্রয়োগ করা । বিচারক তাকে নিরপরাধ ঘোষণা করতে পারবেন না। এ ধরনের শাস্তিুলোকে ইসলামী আইন তথা শরীয়তের ভাষায় তা'যিরাত অর্থাৎ ভীতিসঞ্কারমূলক এবং শিক্ষণীয় কিছু শাস্তি বলা হয়।, যে সব সংশয় সন্দেহের ভিত্তিতে অপরাধীর উপর থেকে নির্দিষ্ট শাস্তি রহিত করে দেয়া হয় এবং অপরাধীকে নিরপরাধ ঘোষণা করা হয় সেসব শক্তিশালী সংশয় সন্দেহকে দুভাগে বিভক্ত করা যায় £ এক. সংশয় সন্দেহটা অপরাধের মূলভিত্তি তথা আরকানের মধ্য থেকে মৌলিক কোন আরকানে সন্দেহ সংশয় পাওয়া যাবে। দুই, যে কর্মের অপরাধে অভিযুক্তকে অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়েছে সেই কর্মের ব্যাপারেই সন্দেহ সৃষ্টি হয় যে এই কর্মের ব্যাপারে যে দলিল প্রমাণ হিসেবে পেশ করা হয় তার মধ্যে সামঞ্জস্য থাকতে বা নাও থাকতে পারে। অপরাধের মৌলভিত্তিলোর মধ্যে যদি সংশয় জন্ম নেয় তাহলে যেহেতু অপরাধটি সন্দেহজনক হয়ে ওঠে তাই অপরাধীকে অপরাধ থেকে নিষ্কৃতি দেয়া হবে এবং তাকে আর কোন শাস্তিই দেয়া যাবে না। মূল অপরাধের ব্যাপারেই যদি সংশয় সৃষ্টি হয়, এর উদাহরণ হলো, কেউ যদি এমন কোন নারীর সংস্পর্শে যায় যে নারীকে বিয়ের দিনই তার কাছে নিয়ে আসা হয়েছে এবং লোকজন যদি তাকে জানায় এই নারীর সাথেই তোমার বিবাহ হয়েছে, তাহলে এই পুরুষের ক্ষেত্রে যিনার ইচ্ছার ব্যাপারটি প্রমাণিত হবে না। কারণ সে যিনার উদ্দেশ্যে এ নারীর সংস্পর্শে যায়নি বরং সে তার বিবাহিতা স্ত্রীর সঙ্গ লাভের জন্যেই গিয়েছিল। আর সেটি ছিল তার কাছে সম্পূর্ণ বৈধ। যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে, সে তার বাগদত্রা স্ত্রীর কাছে যায়নি। অন্যকোন নারীর সাথে মিলিত হয়েছে তাতেও সে অপরাধ কর্ম করেছে বলে প্রমাণিত হবে না। ইমাম আবু হানিফা র. মনে করেন, ভৌতা এবং ধারালো নয় এমন কোন জিনিস দিয়ে কাউকে হত্যা করা হলে তা মৌল জরিমানামূলক কাজের মধ্যেই সংশয় পর্যায়তুক্ত হবে। কারণ এ ক্ষেত্রে বিষয়টি সংশয়যুক্ত হয়ে পড়ে যে অভিযুক্তের হয়তো হত্যা করার ইচ্ছাই ছিলো না। হত্যার সংকল্পের মধ্যে সংশয় দেখা দেয়ায় অপরাধীর উপর থেকে কাসাস রহিত হয়ে যাবে, এবং অপরাধীকে স্বেচ্ছায় হত্যাকারীর পরিবর্তে সংশয়যুক্ত সংকল্পের অপরাধে অভিযুক্ত করা হবে।৫ যে নস বা প্রামাণ্য দলিল অভিযুক্তের কাজটিকে হারাম সাব্যস্ত করে সেই নস-এর ইবারতে কাজটি ,সরাসরি উল্লেখ আছে কি নেই যদি এ ব্যাপারে সংশয় থাকে, ফকীহদের মধ্যে যদি এক্ষেত্রে মতভেদ দেখা যায়, যদি কোন কোন ফকীহ বলেন, এই ইবারতের মধ্যে এ কাজটির অস্তিত্ব রয়েছে ৪৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।