ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

সন্দেহযুক্ত বিবাহ ইমাম আবু হানিফা র. ও ইমাম যুফার র.-এর দৃষ্টিতে বাহ্যিক বিবাহের উপকরণ বিবাহের সাথে সম্পৃক্ততা সৃষ্টির জন্যে যথেষ্ট। এ ধরনের বিবাহের পর যদি নারী-পুরুষের মধ্যে মিলন ঘটে তাহলে সেই মিলনটি সংশয়যুক্ত মনে করা হবে। যেহেতু এধরনের আক্দকারী পক্ষদ্বয়ের ইজাব ও কবুল সম্পাদিত হয়েছে। বস্তুত পাত্র পাত্রীর মধ্যে ইজাব কবুল সম্পাদনের যোগ্যতা থাকা বাঞ্থনীয়। এ ধরনের বিবাহে যদি স্বামী-স্ত্রীর মধ্যে মিলন ঘটে তবে তাতে সংশয়ের ভিত্তি থাকবে কিন্ত যিনার শাস্তি তথা হদ রহিত হয়ে যাবে। উদাহরণত কোন ব্যক্তি যদি মুহরিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার সাথে সহবাসও করে ফেলে এমতাবস্থায় সর্ব সম্মতিক্রমে বিবাহচুক্তি বাতিল বা হারাম সাব্যস্ত হলেও আক্দ (বিবাহচুক্তি)-এর কারণে এর মধ্যে যে সংশয় সৃষ্টি হয় এর ভিত্তিতে যিনার শাস্তি হদ প্রয়োগ করা যাবে না। যদিও এ ক্ষেত্রে মুহরিমার সাথে বিয়ে বন্ধনের বিষয়টি হারাম হওয়া ব্যভিচারী জ্ঞাত ছিল। ইমাম আবু ইউসুফ র. ও ইমাম মুহাম্মদ র. এক্ষেত্রে ইমাম আবু হানিফা র.-এর বিপরীত মত ব্যক্ত করেছেন। তারা বলেন, অপরাধীর যদি বিবাহ হারাম হওয়ার জ্ঞান না থাকে তাহলে হদ রহিত হবে। কেননা এ ব্যাপারে ক্ষেত্রের সংশয় বিদ্যমান রয়েছে। কিন্তু মুহরিমার সাথে বিবাহ হারাম অপরাধীর যদি এ জ্ঞান থাকে তাহলে শাস্তি (হদ) রহিত হবে না। ইমামদয়ের কাছে সে ক্ষেত্রে শুধু বাহ্যিক বিবাহের আক্দ সংশয় সৃষ্টির জন্যে যথেষ্ট নয়। সংশয়ের আরেকটি প্রকার অপরাধ প্রমাণের সাথে সম্পৃক্ত। অপরাধ প্রমাণের ক্ষেত্রে যদি কোন ধরনের সংশয় সৃষ্টি হয় সে ক্ষেত্রে অপরাধীর শাস্তি হদ রহিত হয়ে যাবে। যেমন ব্যভিচার, চোরাইপণ্য বা মদপানের অপরাধের ক্ষেত্রে এতো বিলম্বে সাক্ষী উপস্থাপন করা হয়েছে যে, বিচারকের কাছে এ বিলম্বের কোন যৌক্তিকতা নেই। এমতাবস্থায় সাক্ষীর ব্যাপারেই সংশয় জন নেয়, আর সংশয় যুক্ত সাক্ষে হদ প্রয়োগ করা যায় না। যেমন স্বীকারোক্তি তাৎক্ষণিক করা হয়েছে বটে কিন্তু এর বর্ণনা রেকর্ড করা হয়েছে বেশি বিলম্বে। অপরাধী যদি বোবা হয়, সে যদি লিখিত আকারে কিংবা পরিষ্কার ইশারায় স্বীকারোক্তি দিয়ে থাকে কোন কোন ফকীহ'র দৃষ্টিতে তাতে সংশয়যুক্ত হওয়ার কারণে হদ রহিত হয়ে যাবে।8 সংশয়ের আইনগত পরিণতি সংশয়ের ভিত্তিতে যদি অপরাধীর উপর আরোপিত শাস্তি রহিত করে দেয়া হয় তাহলে ব্যাপারটি দুটির একটি পরিণতি লাভ করবে। এক. অপরাধীর উপর আরোপিত শাস্তি রহিত হওয়ার সাথে সাথে সে অভিযুক্ত অপরাধ থেকে সম্পূর্ণ নিরপরাধ গণ্য হবে। কেননা তার অপরাধী হওয়ার ব্যাপারটিই সংশয়পূর্ণ। তাই তাকে একই অভিযোগে অন্য কোন ধরনের শাস্তিও দেয়া যাবে না। ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।