হচ্ছে এই যে, এখানে শুধু কর্মের মধ্যে সংশয়, কর্মের সম্পাদন স্থলে কোন ধরনের সংশয়ের অবকাশ নেই। কর্মের সংশয় যুক্ত হয়েছে কর্ম সম্পাদনকারীর শরয়ী বিধানের অজ্ঞতার কারণে। বস্তুত এ ধরনের সংশয় ও সন্দেহের কারণেও সংশয়যুক্ত কর্ম সম্পাদনকারীর ক্ষেত্রে হদ দণ্ড প্রয়োগ করা যাবে না। ক্ষেত্রের সংশয় : যাকে হুকমী সংশয় বা. অধিকারগত সংশয়ও বলা হয়। এ ধরনের সংশয় তখনই হয়ে থাকে, যদি এমন কোন কাজ করা হয় যেটির স্বপক্ষে বৈধ হওয়ার দলিল থাকে বটে কিন্ত পক্ষের দলিলের চেয়ে কাজটি অবৈধ হওয়ার দলিল হয় বেশি শক্তিশালী ও বিদ্যমান । বস্তুত তখন একাজ প্রকৃত পক্ষে অবৈধ তথা হারাম বলে সাব্যস্ত হবে। তবে যেহেতু এর বৈধতার পক্ষেও দলিল বিদ্যমান রয়েছে সেহেতু শরীয়তের দৃষ্টিতে একাজটি হারাম হওয়ার ব্যাপারটি সংশয়যুক্ত হয়ে যাবে। এ ধরনের সংশয়যুক্ত কাজগুলোর ক্ষেত্রে এ বিষয়টিই সাব্যস্ত হবে যে কাজটি বৈধ বা হালাল হওয়ার ব্যাপারে সম্পাদনকারীর সন্দেহ ছিল। যেমন মিথ্যা অপবাদ আরোপকারীর অপরাধ তখনই সংশয়যুক্ত হয় যখন মিথ্যা আরোপকারী আরোপিত ব্যক্তির পিতা হয়। এ ক্ষেত্রে অপরাধ সাব্যস্ত হওয়ার সকল শর্ত বিদ্যমান থাকে। বস্তুত শর্ত বিদ্যমান থাকাটা হদ কার্যকরী হওয়ার তাকিদ দেয়। আমরা যদি প্রমাণাদির দিকে দৃষ্টি দেই যেসব প্রমাণাদিও শর্তাবলী দণ্ডকে অপরিহার্য ও সুনির্দিষ্ট করে দেয় তাহলে এমতাবস্থায় মিথ্যা অপবাদ আরোপকারী পিতার উপর দণ্ড প্রয়োগ হওয়াকেই সমর্থন করে তবে এক্ষেত্রে এমন একটি দলিলও বিদ্যমান রয়েছে যা পুরের বিরুদ্ধে কৃত অপরাধে পিতার উপর দণ্ড প্রয়োগকে অবৈধ করে দেয়। কুরআন কারীম পরিষ্কার ঘোষণা করেছে, “পিতা-মাতাকে উহ শব্দ বলার মতো কষ্টও দিয়ো না'। এ আয়াত দাবী করে পিতা-মাতার অপরাধে দ প্রয়োগ করা যাবে না। অনুরূপভাবে “পিতা মাতার সাথে সদ্যবহার করো' নির্দেশ দেয়া হয়েছে পবিত্র কুরআনে। মিথ্যা অপবাদ আরোপের অপরাধে পিতার উপর কযফের দণ্ড প্রয়োগ-সছ্যবহারের পরিপন্থী । পিতা-মাতার কযফের অপরাধের ক্ষেত্রে যে হুকুম চুরির অপরাধের ক্ষেত্রেও একই হুকুম। সেখানেও পুত্রের সম্পদে পিতার চুরি হারাম হওয়ার বিপরীতে একটি মজবুত দলিল রয়েছে। অবশ্য এ ক্ষেত্রে হাত কাটার বদলে লঘু দ্ডের অবকাশও আছে। সেখানে দলিল হলো “তুমি ও তোমার সম্পদ তোমার পিতার সম্পদ" । এই হাদীস থেকে প্রমাণিত হয় পুত্রের সম্পদে পিতার এক ধরনের মালিকানা ও অধিকার রয়েছে। সাধারণত পুত্রের সম্পদে পিতা হস্তক্ষেপ করতে পারে কেননা উভয়ের মধ্যে সীমাহীন মিল হওয়ার অবকাশ রয়েছে। একই বিধান স্বেচ্ছায় হত্যাকাণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য । যে ক্ষেত্রে নিহত ব্যক্তি হত্যাকারীর ছেলে হয়। এ ধরনের সংশয়ের অবকাশ থাকার কারণে চুরি ও কষফের ক্ষেত্রে পিতার উপর হৃদ প্রয়োগ করা যাবে না, তার হাত কাটা যাবে না, তার কাছ থেকে কাসাস নেয়া যাবে না। ৪৪ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।