অপরাধীর স্বীকৃতিও অপরাধ প্রমাণের জন্যে যথেষ্ট। এক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন পড়ে না। এ ব্যাপারে কোন কোন ফকীহ বলেন, চার সাক্ষীর মতোই ভিন্ন ভিন্ন চারটি জায়গায় চারবার ব্যভিচারে অভিযুক্ত ব্যক্তির অপরাধ স্বীকার করতে হবে। শরীয়ত অপরাধ প্রমাণের জন্যে শর্তযুক্ত সাক্ষী এবং শর্তযুক্ত আত্মস্থীকৃতি এই দুই পদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে। এক্ষেত্রে জমহুরের মতে একথাও বলা হয়েছে যে, এসব হুদুদ ও কাসাসের অপরাধে অপরাধী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে নারীদের কোন সাক্ষ্য গ্রহণযোগ্য নয় এবং শ্রুত তথা অন্যের কাছ থেকে শোনা এমন কারো সাক্ষও গ্রহণযোগ্য শয়। সংশয় সন্দেহ যে কোন ধরনের সন্দেহ. ও সংশয়ের কারণে হদ-এর শাস্তি রহিত হয়ে যায়।৩ মনে রাখতে হবে হদ-এর ব্যাপারে ইসলামী শরীয়ত সংশয় বা সন্দেহকে একটা মৌল ভিত্তির মর্যাদা দিয়েছে। তাই সন্দেহ ও সংশয়ের কারণে নির্দিষ্ট অপরাধীর নির্দিষ্ট শাস্তি রহিত হয়ে যায়। সন্দেহের সংগা ও প্রকার ফকীহগণ সংশয় সন্দেহ-এর সংগা সম্পর্কে বলেন, 'সন্দেহ বাস্তব ঘটনার সাথে সাদৃশ্য রাখে তবে আদতে তা বাস্তব হয় না। কেউ কেউ বলেন, সন্দেহ বা সংশয় হলো এমন একটা জিনিস দৃশ্যত যার মধ্যে বাস্তবতার উপাদান থাকে কিন্ত প্রকৃত পক্ষে তাতে বাস্তবতা কিংবা বাস্তবতার প্রতিফলন থাকে না। ইমাম আবু হানিফা র. সংশয় বা সন্দেহকৈ তিন ভাগে বিভক্ত করেছেন, ১. সংশয়যুক্ত কর্ম, ২. সংশয়যুক্ত মালিকানা ৩. সংশয়যুক্ত চুক্তি সংশয়যুক্ত কর্ম : এটিকে সাদৃশ্যযূলক সংশয়যুক্ত কর্ম কিংবা অনুরূপ সংশয়যুক্ত কর্মও বলা হয়ে থাকে। সংশয় যুক্ত কর্মের অর্থ হলো, এমন কোন কাজে সন্দেহ হওয়া যাতে যে ব্যক্তির মধ্যে সংশয়যুক্ত হয়েছে তার জন্যে সেটি সংশয়যুক্ত আর যে ব্যক্তির মধ্যে কোন সংশয় দেখা দেয়নি তাতে তার কোন ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই। এ ধরনের সংশয়ের ক্ষেত্রে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি নিজের কর্মের পক্ষে কোন শক্তিশালী'কিংবা দুর্বল দলিলের ভিত্তি ছাড়াই কিংবা অন্য কারো কাছ থেকে কোন ধরনের অবহিত হওয়া ব্যতিরেকে নিজের উপলব্ধিতে কোন হারাম জিনিসকে হালাল ভেবে তা সম্পাদন করে ফেলে। যেমন, কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে কিন্তু ইদ্দত চলাকালীন সময়ে সে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, অথবা এমন স্ত্রীর সাথে সহবাস করেছে যে স্ত্রীর কাছ থেকে কিছু টাকা নিয়ে সে তালাক দিয়ে দিয়েছে। সহবাস করার সময় সে মনে করেছে যে এই সময়ে সহবাস তার জন্যে হালাল, হারাম নয়। এ ধরনের সংশয়কে বলা হয় সংশয়যুক্ত কর্ম। এ ধরনের সংশয় কিংবা সন্দেহকে সংশয়যুক্ত কর্ম বলার কারণ ইসলামী আইন ও বিচার ৪৩ ///.10907079071.00
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।