ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসের ক্ষেত্রে কাসাসের হকদার যদি তার প্রাপ্য অধিকার ক্ষমা করে দেয় তাহলে কাসাস রহিত হয়ে যায়। সেক্ষেত্রে বিচারক কাসাসের দণ্ড প্রয়োগ করতে পারেন না। অবশ্য অন্য শাস্তি প্রয়োগ করতে পারেন। এ দুটির মধ্যে পার্থক্যের কারণ হলো, 'কাসাস' বান্দার হক আর 'হদ' আল্লাহর হক-এর অন্তরভুক্ত। দায় . &। উল্লেখিত অপরাধগুলোর জন্যে ইসলামী শরীয়ত কঠোর শান্তির বিধান করলেও প্রত্যেকটি অপরাধ প্রমাণের জন্যে এমন কিছু শর্ত যুক্ত করেছে যে শর্তগুলো শাস্তি প্রয়োগের ক্ষেত্রকে করেছে খুবই সীমিত। যেমন, এসব অপরাধ প্রমাণের ক্ষেত্রে কঠোরভাবে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের নির্দেশ নিয়েছে। অন্যান্য অপরাধ প্রমাণের ক্ষেত্রে প্রমাণ পদ্ধতি এতোটা কঠোর করেনি। সেই সাথে এসর অপরাধে সামান্যতম সংশয় ও সন্দেহ হলেও তা অপরাধীর পক্ষে কল্যাণ বয়ে আনে। এসব অপরাধে শাস্তি প্রয়োগের মূলনীতিই হলো, কোন ধরনের অনিশ্টয়তা বা সংশয়ের অবকাশ থাকলে হদ বা কাসাস রহিত হয়ে যাবে। শর্তের মধ্যে সামগ্জস্য 'হদুদ'-এর শাস্তি প্রয়োগের ক্ষেত্রে শরীয়ত যেসব সীমারেখা নির্ধারণ করে দিয়েছে তা হলো, চুরির হদ প্রয়োগ করডে হলে চোরাইকৃত জিনিসটি নির্দিষ্ট পরিমাণ মূল্যমানের হতে হবে এবং চোর স্বাধীন ব্যক্তি হতে হবে, পরাধীন তথা দাসদাসী হলে হবে না। মিথ্যা অপবাদ আরোপের ক্ষেত্রে আরোপিত ব্যক্তির বিবাহিত হওয়াকে শর্তযুক্ত রুরা হয়েছে। কোন কোন ফকীহর কাছে মাদকদ্রব্য সেবনের অপরাধে অপরাধী সাব্যস্ত হওয়ার জন্যে মদ ছাড়া অন্যান্য মাদকের বেলায় . নেশা সৃষ্টিকারী উপাদান থাকাকে শর্তযুক্ত করা হয়েছে। এসব শর্ত যদি বিদ্যমান না থাকে তাহলে চুরির ক্ষেত্রে হাত কাটা এবং অপবাদ আরোপ ও মদ্যপানের ক্ষেত্রে “দুররা' বা বেত্রাঘাত করার শাস্তি প্রয়োগ করা যাবে না। “হদ" থেকে কিছুটা লঘু ধরনের শান্তি প্রয়োগ করতে হবে। যেমন ব্যভিচারের শাস্তি প্রয়োগের ক্ষেত্রে যদি ব্যভিচারী মুহসিন তথা বিবাহিত প্রমাণিত না হয়, যেভাবে এই অপরাধ প্রমাণকে শরীয়ত শর্তযুক্ত করেছে, তাহলে ব্যভিচারের অপরাধে তার ক্ষেত্রে প্রস্ত রাঘাতে হত্যা করার হদ প্রয়োগ করা যাবে না। বরং কুমার তথা অবিবাহিতের মতো হদ প্রয়োগ করা হবে। অর্থাৎ একশ বেত্রাঘাত কিংবা সেই সাথে দেশাত্তরের দণ্ডে দপ্ডিত করা যাবে। একশ বেত্রাঘাতের শাস্তি প্রয়োগে ফকীহগণের একমত্য রয়েছে কিন্তু একই সাথে দেশাস্তর করার ক্ষেত্রে ফকীহদের মধ্যে মতভিন্নতা রয়েছে। অপরাধের প্রমাণ ব্যভিচারের অপরাধ প্রমাণের জন্য ইসলামী শরীয়ত চারজন প্রত্যক্ষ সাক্ষীর শর্তারোপ করেছে। প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষীর সাক্ষের ভিত্তিতেই ব্যভিচারের অপরাধ প্রমাণিত হবে। অবশ্য ৪২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।