ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ড. আবদুল আযীয আমের £ুচার & | ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট আইনের কিছু দায় ও বৈশিষ্ট এর আগের আলোচনায় আমরা এ বিষয়টি পরিষ্কার করেছি যে, ইসলামী শরীয়াহ সুনির্দিষ্ট মাত্র কয়েকটি অপরাধের শাস্তি নির্দিষ্ট করে দিয়েছে। যেসব অপরাধের শাস্তি সুনির্ধারিত এগুলোকে শরীয়তের পরিভাষায় “হদুদ' ও “কাসাস' বলে অভিহিত করা হয়। এই দণ্ুগুলোর প্রত্যেকটি স্বতন্ত্র। উল্লেষিত অপরাধগুলোর ক্ষেত্রে শান্তি বা দণ্ডাদেশ এক ও অভিন্ন। কোন অপরাধে দু'ধরনের শাস্তি নেই। আসল কথা হলো, বিচারক বা কাজির কাছে ঘদি এসব অপরাধের মধ্যে কোন অপরাধ সাব্যস্ত হয়ে যায় তাহলে সেই অপরাধের জন্যে অপরাধীকে নির্দিষ্ট দণ্ডে দণ্ডিত করা বিচারকের জন্যে অপরিহার্য। বিচারক এসব অপরাধের শাস্তি প্রয়োগের ক্ষেত্রে কোন ধরনের হাস বৃদ্ধি করতে পারবেন না। বিশেষ কোন অবস্থার প্রেক্ষিতেও বিচারক শাস্তির ক্ষেত্রে লঘৃ গুরু করতে পারবেন না। অপরাধের ধরন কিংবা অপরাধীর অবস্থা বিবেচনা করেও বিচারক শাস্তির ক্ষেত্রে কোন ধরনের হ্রাস-বৃদ্ধি করতে পারবেন না। বর্তমানে প্রচলিত বিচার কার্ষে বিচারকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অপরাধ ও অপরাধীর পরিবেশ পরিস্থিতি ও কার্যকারণের যথেষ্ট প্রভাব থাকে কিন্তু ইসলামী আইনে হুদুদ ও কাসাসের ক্ষেত্রে দণ্ড প্রয়োগে এসব পারিপার্থিকতা কোনই প্রভাব বিস্তার করতে পারে না। ইসলামী আইনে বিচারকের কোন অপরাধ ক্ষমা করার অধিকার থাকে না। তদ্ধপ কোন অপরাধীর শাস্তি বা দণ্ড মওকুফ করার ক্ষমতাও থাকে না। পক্ষান্তরে বর্তমান প্রচলিত আইনে - সরকার প্রধান কিংবা রাষ্ট্র প্রধান অথবা সংসদ যে কোন অপরাধের শাস্তি রহিত করতে পারে। ইসলামী আইনে “হুদুদ'-এর ক্ষেত্রে আপস মীমাংসার অবকাশ যেমন নেই তন্্রপ দায়মুক্তিরও কোন সুযোগ নেই। অবশ্য যিথ্যা অপবাদ আরোপের মতো '“হদ" প্রয়োগযোগ্য অপরাধের ক্ষেত্রে আপস মীমাংসা কিংবা দায় মুক্তির১ ব্যাপারে ফকীহদের মধ্যে মতভিন্নতা দেখা যায়। তবে সর্বাধিক বিশুদ্ধ মতে “হদ্দে কযফ' -মিথ্যা অপবাদ আরোপের ক্ষেত্রে আপস মীমাংসা কিংবা দায়মুক্তির সুযোগ নেই।২ ইসলামী আইন ও বিচার ৪১ ///.10907079071.00

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।