ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

তবে এ ব্যাপারে সর্বাধিক পরিচিত হচ্ছে মুআয ইবনে জাবালের হাদীস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামনে পাঠাচ্ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন : “তুমি কিভাবে সমস্যার সমাধান করবে? জবাব দিলেন: মহান আল্লাহর কিতাবের সাহায্ে। জিজ্ঞেস করলেন: যদি সেখানেও কোনো সমাধান না পাও? জবাব দিলেন: তাহলে ইজতিহাদ করে আমার রায়ের ভিত্তিতে সমাধান করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার রসূলের প্রেরিতকে তার রসূলের ইচ্ছানুসারী করেছেন। এখান থেকে বুঝা যায়, কিয়াস যদি দলিল না হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযের রায় অস্বীকার করতেন। এবং যখন তিনি আল্লাহর প্রশংসা করলেন তখন এ থেকে বুঝা গেলো কিয়াস একটি দলিল।১৫৩ সাহাবাগণের অবস্থা ও পরিস্থিতি পর্যালোচনা করলে জানা যায়, তীরা কিয়াসের ওপর আমল করেছিলেন। উমর ইবনুল খাত্তাব আবু মূসা আশআরীকে পত্র লিখেছিলেন। তাকে বলেছিলেন: সামগ্রস্যশীল বিষয় ও নজিরগুলো চিহিত করুন। তারপর আপনার মনকে যা নাড়া দেবে তাকে সংশিষ্ট করুন তার অনুরূপ বিষয়ের সাথে যথাযথভাবে । আর আসলে এটিই হচ্ছে কিয়াস। ইবনে আকীল হাম্বলী বলেছেন: সাহাবাগণ কিয়াসের ওপর আমল করেছিলেন, একথা সর্বাধিক নির্ভরযোগ্য পরোক্ষ বর্ণনা পরম্পরায় জানা গেছে। এটিই চূড়ান্ত সত্য কথা। সফীউল হিন্দী বলেছেন: ইজ্মার দলিল হচ্ছে, গবেষক উসূল বিদগণের অধিকাংশই এর ওপর আমূল করেছেন। ইমাম ফখরুদ্দীন রাষী তীর-“আল মাহসূল' গ্রন্থে বলেছেন: উসূলবিদগণের অধিকাংশই ইজ্মার ওপর নির্ভর করেছেন। ইবনে দাকীকুল ঈদ বলেছেন: সমগ্র পৃথিবীর পূর্ব-পশ্চিমে যুগ যুগ ধরে মুসলিম উম্মাহর বৃহত্তর অংশ কিয়াসের ওপর আমল করে এসেছে। এটিই এর পক্ষে সবচেয়ে শক্তিশালী দলিল। পরবর্তী আলেমদের মধ্য থেকে ব্যতিক্রমী দু' একজন ছাড়া কেউ একে অস্বীকার করেননি ।১৫৪ উপরোক্ত দলিলগুলোর ভিত্তিতে আলেমগণের বৃহত্তম অংশ কিয়াসকে দলিল ও প্রমাণ হিসাবে গ্রহণ করে একে শরীয়ী আইন প্রণয়নের উৎস এবং ইন্দরিয়া্য জ্ঞানের অন্যতম মনে করেছেন। যেসব সমস্যার ক্ষেত্রে কোনো নস্‌ নেই সেগুলোর ব্যাপারে বিধান উদ্ভাবন করার জন্য মুজতাহিদকে প্রথম পদ্ধতি হিসাবে এই কিয়াসের আশ্রয় গ্ুহণ করতে হয়। এটি ইজতিহাদের অন্যান্য পদ্ধতিগুলোর মধ্যে সুস্পষ্টতর। বিশেষ ইজতিহাদের মধ্যে এটি গণ্য। আবার কখনো একে যার জন্য কারণ নির্ধারণ করা হয়েছে তার ওপর কার্যকারণ আরোপ করার কারণে পরোক্ষ ইজতিহাদ নামে অভিহিত করা হয়। কারণ কিয়াস ইজতিহাদের মুখাপেক্ষী । এটি তার জন্য অপরিহার্য । কিন্তু ইজতিহাদ কিয়াসের মুখাপেক্ষী নয়। কারণ বিধান উদ্ভাবনের ক্ষেত্রে শরীয়ত ভিত্তিক নির্ভরযোগ্য উপাদানের সাহায্যে কিয়াস বা অন্য কিছুর মাধ্যমে সত্য সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম ইজতিহাদ । অধিকাংশ আলেম এই অভিমত প্রকাশ করেছেন। এই সংগে তারা এও বলেছেন যে, এ দুটি একই জিনিস। এ উক্তিটিকে ইমাম শাফেয়ী রাহেমোহুল্লাহর সাথে সংশ্লিষ্ট করা হয়েছে ।১৫৬ ৩৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।