কিয়াসের প্রামাণিকতা শরীয়তের নির্ভরযোগ্য আলেমগণের নিকট এটি একটি দলিল। ইবনে হাযম১৪৮ এর ন্যায় যাহের পন্থী ও খারেজীগণ অবশ্য একে শরীয়তের বিধানের জন্য দলিল মনে করেন না। কারণ তাদের মতে মানব জীবনের সমস্ত ঘটনা আাতিধানিক অর্থে নসের অস্তরভুক্ত রয়েছে এবং এজন্য কোনো কিয়াস ও ইজতিহাদের প্রয়োজন নেই। আর দাউদ ইসফাহানী অনুচ্চ কণ্ঠে কিয়াস নিষিদ্ধ করার কথা বলেন।১৪৯ অন্যদিকে কিয়াসের প্রবক্তাগণ কুরআন, সুন্নাহ ও সাহাবাগণের ইজ্মা থেকে কিয়াস প্রমাণ করেছেন। কুরআন থেকে কিয়াসের প্রমাণ হচ্ছে, মহান আল্লাহ বলেন: 'হে চক্ষুত্মানরা উপদেশ গ্রহণ করো" এই আয়াত থেকে দলিল গ্রহণ করার কারণ হচ্ছে “উপদেশ গ্রহণ করো' বাক্যাংশটি। আরবীতে ইতিবার বা উপদেশ গ্রহণ করা শব্দের অর্থ হচ্ছে, কোনো বন্তরকে তার নজিরের ওপর স্থাপন করা। অথবা এটি ইবৃজ্লাত ও উবৃর অর্থে ব্যবত হয়েছে, যার অর্থ হয় সুস্পষ্ট করা। কিংবা এটি উবূর এর ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হয় স্থানান্তর ও অতিক্রম করা। আর এই তিনটি অর্থেই কিয়াস ব্যবহৃত হয়। 'পূর্ণ' ব্যবহৃত হয় “অংশের ওপর | এর মধ্যে শাখা তার অনুরূপ কার্যকারণের সাহায্যে অনুরূপ হুকুম প্রমাণ করার ক্ষেত্রে মূলের দিকে ফিরে আসে। আর মূলের কার্যকারণের অনুরূপ শাখার হুকুমকে সুস্পষ্ট করে এবং মূলের হুকুম অতিক্রম করে শাখার দিকে যায়। এভাবে সৰ ধরনের কিয়াসই উল্লেখিত বিষয়ের অধীন হয়।১৫০ এখানে আরো আয়াতও উপস্থাপন করা যায়। মহান আল্লাহ বলেন : 'এরপর যদি কোনো ব্যাপারে তোমাদের মতবিরোধ হয় তাহলে তাকে আল্লাহ ও রসূলের দিকে ফিরিয়ে দাও ।' বলা হয়ে থাকে, এখানে 'রদ্ুন' শব্দের মাধ্যমে যে অর্থ প্রকাশ করা হয়েছে তার তাৎপর্য হচ্ছে কিয়াস করা। কারণ এখানে এমন শাখাকে ফিরানো হচ্ছে যার পেছনে কোনো নস্ নেই এবং তাকে এমন মূলের দিকে ফিরানো হচ্ছে যার পেছনে নস্ আছে। আর এই নস্ হচ্ছে আল্লাহর কিতাব ও রসূলের সুন্নাত।১৫১ এতো গেলো কুরআন থেকে কিয়াসের প্রমাণ। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতে বিভিন্নভাবে এর অসংখ্য প্রমাণ পাওয়া যায়। যেমন তিনি উমরকে রা. বললেন, যখন উমর রোযা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন: 'যখন তুমি পানি নিয়ে কুল্পি করো তখন কি তুমি তা পান করো?' এখানে নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কুলপি করার পরে যখন পানি পান করা হয় না তখন তাকে চুম্বনের সাথে তুলনা করেছেন যার পরে স্ত্রী সংগম করা হয় না, উভয় স্থানেই মূল উদ্দেশ্য সম্পাদন করা হয় না অর্থাৎ পানি পান ও ্ত্রী সংগম করা। এটিই হচ্ছে যথার্থ কিয়াস। খাছআমী মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছিলেন তা থেকেও কিয়াসের ভিত্তি খুঁজে পাওয়া যায়। তিনি বলেছিলেন: “যদি তোমার বাপের ওপর ধনের বোঝা থাকতো, তাহলে তুমি কি তা আদায় করতে? জবাবে মহিলা বললেন: হ্যা। তিনি বললেন: তাহলে আল্লাহর ঝণ তো সর্বাঞ্জে পরিশোধযোগ্য ৷ এটি হচ্ছে যথার্থ কিয়াস।১৫২ ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079071.00
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।