দুই, যাকে কিয়াস করা হয়। আর এটি হচ্ছে এমন একটি ঘটনা যার ছুকুম বর্ণনা করার জন্য নস্ আরোপিত হয়নি এবং তাকে ফারা' বা শাখা বলা হয়। তিন, শরীয়তের এমন হুকুম যার সাথে মূলত নস্ সংশ্রিষ্ট হয় এবং তা থেকে তার শাখার দিকে ফেরার অর্থ নেয়া হয়। চার, ইল্লাত বা কার্যকারণ। এটি হচ্ছে একটি মংহত প্রকাশিত গুণ, যা হুকুমের মূল থেকে শুরু করেছে এবং শাখার মধ্যে অস্তিত্ব লাভ করেছে। কিয়াসের রূপরেখা যেমন বলা হয়ে থাকে : হাদীসে বলা হয়েছে হত্যাকারী উত্তারাধিকার স্বত্ব লাভ করে না। এ হাদীসটির হুকুম প্রমাণ করে যে, হত্যাকারীর জন্য নিহত ব্যক্তির উত্তরাধিকার লাভ নিষিদ্ধ করা হয়েছে। এটি হচ্ছে ঘটনা। মুজতাহিদ তার ইজতিহাদের মাধ্যমে এ সিদ্ধান্তে পৌছে যান যে, এ হুকুমের সাহায্যে শরীয়ত প্রণেতার কাংখিত “মাসলিহাত' হচ্ছে $ সময়ের পূর্বে কোনো বিষয়কে তরান্বিত করা থেকে বিরত রাখা এবং অপরাধীকে তার অপরাধ কর্মের লাভ থেকে বঞ্চিত করা। এ থেকে মুজতাহিদ প্রকাশ্য কার্যকারণ নির্ণয়ে সক্ষম হন এবং শরীয়ত প্রণেতাই সেটিকে এর সাথে সংশ্লিষ্ট করেছেন আর সেটি হচ্ছে হত্যা। কারণ হত্যা প্রতিরোধের সাথে এ মাসলিহাত সম্পাদনের সম্পর্ক রয়েছে। | এখন তার জন্য অসিয়তপ্রাপ্ত ব্যক্তির তথা অসিয়তকারীর হত্যাকারীর ঘটনা সামনে আনা হলো। মুজতাহিদ দেখলেন, তার মধ্যে যে হুকুম আছে সেই একই হুকুম দেয়া হয়েছে হত্যাকারী উত্তরাধিকারীর ব্যাপারে । শরীয়ত প্রণেতা সেখানে মাসলিহাত সম্পাদন করেছেন। অসিয়তপ্রাপ্ত তথা অস্গিয়তকারীর হত্যাকারীকে হুকুমের ক্ষেত্রে সংশ্লিষ্ট করেছেন। উত্তরাধিকারী তথা আর এভাবে উত্তরাধিকার দাতার হত্যাকারীর উত্তরাধিকার নিষিদ্ধ হয়ে যাবে নসের সাহায্যে । এটি একটি ঘটনা, যাকে নসের ওপর আরোপ করা হয়েছে। আর অসিয়তপ্রাপ্ ব্যক্তি তথা অসিয়তকারী হত্যাকারীর জন্য উত্তরাধিকার নিষিদ্ধ করা হয়েছে কিয়াসের ভিত্তিতে । এটি এমন একটি ঘটনা নস্ যার হুকুম প্রত্যাখ্যান করেনি।১৪৬ নস্ থেকে যে ঘটনার হুকুম নিত হয়েছে তার কার্যকারণ নির্ণয়ের মাধ্যমে কিয়াসের কার্যক্রম শুরু হয়। উসূলবিদগণ এই কার্যক্রমকে “তাখরীজ' তথা নিষ্পন্ন নামে অভিহিত করেছেন। তারপর এই কার্ষকারণকে এমন একটি ঘটনার মধ্যে প্রয়োগ করার আলোচনা চালিয়েছেন যার পক্ষে কোনো নস্ নেই। এর নাম দেয়া হয়েছে “তাহকীক' অর্থাৎ প্রয়োগ । এটি এমন একটি কার্ধকারণের প্রয়োগ শাখা তথা খুঁটিনাটি বিষয়ে যে কার্যকারণ সম্পর্কে কমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারপর এই স্থকুমটি এমনভাবে অনুবর্তী হয়েছে যার ঘটনা দুটি কার্যকারণের মধ্যে সমান পর্যায়তৃক্ত হয়েছে । আর এরি ওপর ভিত্তি স্থাপিত হয়েছে হুকুমের মধ্যে দুটি ঘটনার সমতা বিধানের । এটিই কিয়াসের উদ্দেশ্য । ৩৬ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।