শরীয়তের নির্ভরযোগ্য দলিল গণ্য করেন একথা বিবৃত.করা। কাজেই এর প্রকারভেদ, শ্রেণীভেদ ও মুজতাহিদগণের শর্তাবলী ইত্যাদি বিষয়াবলী ইজ্মা সংক্রান্ত এই সংক্ষিপ্ত আলোচনায় স্থানলাভের আওতার বাইরে থেকে যায়। ". এতো রা হা লা একটিকে অন্যটির ওপর কিয়াস করো। শরীয়তের দৃষ্টিতে : হুকুমের ক্ষেত্রে মূলের সাথে শাখার যে সমতা তাকে বলে কিয়াস। কাজেই এটা হচ্ছে শব্দকে তার কতক নামের ভিত্তিতে বিশেষত দান করা। যেয়ন দুনিয়ার কোনো এলাকার মালবাহী পশুর মধ্য থেকে কোনো বিশেষ নামের পশুকে বিশেষত্ব দান করা। কিয়াসের সংগা নির্ণয়ের ক্ষেত্রে উসৃলবিদগণের বক্তব্যের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। তাদের প্রত্যেকেই বিপক্ষের যাবতীয় আপত্তির জবাব দিয়ে নিজের সংগাকে পূর্ণাংগ রূপ দিয়েছেন। এজন্য আমরা দেখি ইমাম গাযালী তাঁর শিফাউল গালীল গ্রন্থে এর দুটি সংগা দিয়েছেন। একটি সংগার বক্তব্য হচ্ছে, কিয়াসের উদ্দেশ্য বর্ণনা করা এবং দ্বিতীয় সংগার বক্তব্য হচ্ছে, কিয়াসের সংগার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় আপত্তির জবাব দেয়া। তিনি বলেন: কাংখিত উদ্দেশ্যাভিমুখে সুস্পষ্ট বক্তব্য এভাবে উপস্থাপন করা যায়। কিয়াস বলা হয় শাখার মধ্যে মূলের হুকুম প্রমাণ করাকে । এভাবে হুকুমে ইল্লাত তথা কার্যকারণের মধ্যে তাদের উভয়ের অংশ গ্রহণ হয়। অতঃপর তিনি বলেন: বর্ণনার ক্ষেত্রে এতটুকু মূল্যমানই যথেষ্ট। কিন্ত মুতাকাল্লিম ও ন্যায়শান্ত্রবিদদের বক্তব্যে যে সব আপত্তি উত্থাপন করা হয়েছে যদি আপনি সেগুলো থেকে মুক্ত হয়ে কোনো বক্তব্য পেশ করতে চান তাহলে আমি বলবো : এটা হচ্ছে গুণের মধ্যে অংশগ্রহণ অথবা গুণ নির্বাচন করে হুকুমকে ইতিবাচক ও নেতিবাচক করার ক্ষেত্রে পরিচিত জিনিসের উপর পরিচিত জিনিসকে উপস্থাপন করা । তারপর তিনি বলেন : সকল ধরনের বক্তব্যের জন্য এটি উপযোগী এবং এর সবদিক একত্রকারীও। প্রথমটিই আমাদের চাহিদা মুভাবিক বর্ণনায় সমৃদ্ধ। তাতে কিয়াসের অর্থ বর্ণিত হয়েছে এবং তা হুকুমের কার্যকারণের বর্ণনা সমন্বিত। এক কথায় বলা যায়, কিয়াস করা হয় দুটি জিনিসের মধ্যে সমতা নির্ণয়ের জন্য ।১৪৫ কাজেই কিয়াসের সংগা হচ্ছে : যে বিষয়ে কোনো নস্ নেই শরীয়তের হুকুমের মধ্যে যার জন্য নস্ রয়েছে সেই হুকুমের কার্যকারণে তাদের উভয়কে শরীক করে সেই বিষয়ের সাথে তাকে সংশ্লিষ্ট করা। এই সংগা থেকে তার চারটি মূল স্তন্ত নির্ণীত হয় : এক, যার উপর কিয়াস করা হয় । আর সেটি হচ্ছে এন একটি ঘটনা যার হুকুম বর্ণনা করার জন্য নস্ আরোপিত হয়েছে এবং তাকে আসল আখ্যা দেয়া হয়। ইফলামী আইন ও বিচার ৩৫ //4.10907079091.00
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।