ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

“আল্লাহ কখনোই আয়ার উম্মতকে গোমরাহীর ওপর এঁক্যবদ্ধ করবেন না 4'. “আমি আল্লাহর কাছে আবেদন করলাম আমার উম্মতকৈ গোমরাহীর ওপর এক্যবদ্ধ না করতে। ভিনি আমার আবেদন গ্রহণ করলেন।' “জামায়াতের সাথে রয়েছে আল্লাহর হাত ।' * “যে ব্যক্তি দলছুট হয়ে যায় আল্লাহর তার কোনো পরোয়া নেই।' এ অর্থে এ ধরনের আরো বহু হাদীস বর্ণিত হয়েছে।'১৪১ক এ বর্ণনা সাহাবা, 'তাবেয়ী ও পরবর্তী লোকদের মধ্যে পরিচিতি লাভ করেছেন এবং উম্মতের পূর্ববর্তী ও পরবর্তী বর্ণনাকারীদের মধ্য থেকে একজনও এর প্রতিবাদ করেননি। বরং উম্মতের পক্ষ-বিপক্ষ সকল গ্রুপের কাছেই তা জনপ্রিয় হয়েছে। দীনের মূলনীতি ও খুঁটিনাটি বিষয়ে মুসলিম উম্মাহ সব সময় এর মুখাপেক্ষী হয়েছে এবং-এটি তার স্থায়ী স্বভাবে পরিণত হয়েছে। বিভিন্ন যুগে মুসূলিম উম্মাহ একযোগে একথা স্বীকার করে নিয়েছে যে, যেখানে স্বভাব প্রকৃতি বিভিন্ন এবং শক্তি-সামর্থ ও গ্রহণ বর্জনের মতামতের ক্ষেত্র পার্থক্য ও ব্যবধান রয়েছে সেখানে সম্মতির নির্ভুলতার প্রমাণ প্রতিষ্ঠিত হয় না। আর একারণেই খবরে ওয়াহিদের মাধ্যমে তার বিরোধীর বিরোধিতায় এবং তার মধ্যে সন্দেহ প্রকাশের ব্যাপারে হুকুম প্রমাণিত হয় না।১৪২ সারকথা হচ্ছে, বিভিন্ন যুগে উম্মতে মুসলিমা ইজ্মাকে চূড়ান্ত প্রমাণ হিসাবে নির্ধারণ করেছে এবং নির্ভরযোগ্য উলামায়ে কেরামও একে আইন প্রণয়নের নির্ভরযোগ্য ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছেন। এমনকি প্রত্যেক যুগের ফকীহগণ পূর্ববর্তী মুজতাহিদগণের রায় অন্থবীকারকারীদের..কঠোর সমালোচনা করেছেন। আসলে তাদের এ ধরনের একাত্মতা নিছক অনুমানের ভিত্তিতে ছিলনা বরং তাদের কাছে এর সপক্ষে চূড়ান্ত ও অকাট্য দলিল ছিল। আর ইজ্মার ওপর আমল করা তার বর্ণনা পরস্পরা জানার ওপর নির্ভরশীল নয়, যদিও কোনো কোনো ফকীহ বলেন, ইজ্মার যুক্তি বা নিদর্শনের বর্ণনা অবশ্যই নির্ভরযোগ্য বর্ণনা পরম্পরায় আসতে হবে। কারণ নির্ভরযোগ্য বর্ণনা ছাড়া ভুল অবশ্যন্তাবী। আবার অনেক ফকীহ একথা ভাবেননি।১৪৩ বিষয়টি যার কাছে হ্া্তর করা হয় তার পক্ষে ইজমা হচ্ছে চূড়ান্ত ও অকাট্য নসের মতো। এ ব্যাপারে বিবেচনা করার কোনো অবকাশই নেই ররং কোনো প্রকার বর্ণনা বা ব্যাধ্যার প্রতি দৃষ্টি না দিয়ে তার ওপর আমল করা ওয়াজিব । তবে কোনো কোনো ফকীহর মতে, ইজ্মার প্রমাণ হওয়া দলিল বা সনদের ওপর নির্ভরশীল নয় বরং উম্মতের জন্য তার মর্যাদাপূর্ণ সত্তার এবং শরীয়তের আহকামের স্থায়ীত্ের কারণেই তা প্রমাণ হিসাবে বিবেচিত।১৪৪ ইজ্মা সংসতান্ত আর একটি আলোচনা আছে, যা বিপুলভাবে আলোচিত। সে প্রসংগে যাবার ইচ্ছা আমাদের নেই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে, শরীয়তের শ্রেষ্ঠ নির্ভরযোগ্য আলেমগণ যে একে ৩৪ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।