ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছিল এবং"যেটি ইজতিহাদী সমস্যার অন্তরভূক্ত ছিল, সে ব্যাপারে ফতোয়া দেবার জন্য কি কার্যত তারা একত্র হয়েছিলেন? সম্ভবত এর জবাবে বলা হবে, সেযুগে সাহাবাদের মধ্যে এমন অনেক সমস্যা ছিল যেগুলোর ব্যাপারে তাদের মতবিরোধ জানা যায় নি। আহকাম সম্পর্কে জানার ব্যাপাল্জরে এটিই সাধারণ কথা তবে এক্ষেত্রে তারা একমত হয়ে রায় দিয়েছেন এবং তীদের বিরোধী অভিমত নেই, এ দাবী অবশ্যই প্রমাণ সাপেক্ষ । এ যুগের পরবর্তীকালে ইসলামের বিস্তার ঘটেছে, মুসলিম ফকীহগণ বিভিন্ন দেশে বিভক্ত হয়ে পড়েছেন এবং পরবর্তীকালের প্রতিভাবান ফকীহগণ, যারা পূর্ববর্তীগণের অনুসারী ছিলেন এবং রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে ব্যাপক বিরোধ সত্তেও যাদের সংখ্যা ছিল অগণিত, তাদের ব্যাপারে আমরা উপরোল্লিখিত ধরনের ইজ্মার দাবী করি না, যা আমাদের মন সহজে গ্রহণ করে নিতে পারে। কারণ এযুগে আবার এমন অসংখ্য সমস্যা দেখা দিয়েছে যে ব্যাপারে উলামায়ে কেরামের মতবিরোধের কথা জানা যায়নি। ইমাম আহমদের উক্তি এ ব্যাপারটি আমাদের সামনে আরো পরিষ্কার করে দিচ্ছে। তিনি বলেছেনঃ যে ব্যক্তি ইজ্মার দাবী করে সে মিথ্যুক। সম্ভবত লোকেরা মতবিরোধ করেছে কিন্তু তা সবার কাছে পৌছেনি বলে বলা হয়েছে, লোকদের মতবিরোধের কথা আমরা জানিনা।' কোনো কোনো হাম্বলী ফকীহ মনে করেন, ইমাম আহমদ সাহাবা ছাড়া অন্যদের ইজ্মার কথা বলেছেন। সাহাবাগনের ইজ্মা একটি দলিল এতে সন্দেহ নেই। কারণ তাদের সংখ্যা স্বল্প হওয়ার কারণে সেখানে তাদের জমায়েত হওয়ার ধারণা করা যেতে পারে। অন্যদিকে বর্তমানে ফকীহদের সংখ্যা বিপুল এবং তারা ছড়িয়ে রয়েছেন। রামী বলেনঃ আসলে সাহারাগণের জামানা ছাড়া অন্য কোনো সময়ে এর যথার্থ রূপ জানার কোনো পথ্থ আমাদের সামনে নেই।১৩৫ ইজ্মার প্রামাণিকতা ইজ্মা একটি বহুল আলোচিত প্রমাণ এবং উসূলবিদগণের মধ্যে এব্যাপারে বহুতর মতবিরোধ দেখা যায়। এরপরও অধিকাংশ ফকীহর মতে এটি একটি অকাট্য প্রমাণ । অবশ্য নিযাম, শিয়া ও খারেজীগণ এর বিরোধিতা করেন। ইমামুল হারামাইন তার আলবুরহান গ্রন্থে বলেন $ সর্বপ্রথম নিযাম ইজ্মা প্রত্যাখ্যান করেন। তারপর শিয়াদের একটি গ্রুপ তার পথ অনুসরণ রুরে। অবশ্য তাদের কেউ কেউ ইজমার প্রমাণ হওয়ার কথাও বলে থাকবেন এবং এর ফলে তিনি তাতে জড়িয়ে পড়েছেন। কারণ তার ষতে 'মাসূম' বা নিস্পাপ ব্যক্তির উক্তির মধ্যেই রয়েছে প্রমাণ। এটা শিয়াদের ধারণা । তারা বলে থাকে: ইমামের উক্তিই প্রমাণ রনি ইসির হু করে। ১৩৬ উভরািরিলারা হারার বকর, করা হয়। অথচ কুরআন ও সুন্নাতে মুতাওয়াতির ছাড়া একে প্রতিষ্ঠিত করার দ্বিতীয় কোনো পথ নেই। কারণ ইজ্মার সাহায্যে ইজ্মাকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ৩২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।