ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

পারছে নিজেদের উন্নত মূল্যবোধের এবং আশপাশের দেশগুলোর ওপর নিজেদের ফায়সালা চাপিয়ে দিতে পারছে। এসবগুলো যদি তারা করতে পারে, তাহলে মুসলিম বিশ্বের উলামায়ে কেরামের একটি মজলিসে একক্র হয়ে একটি বিষয়ের আলোচনা করা এবং তার স্বপক্ষে ও বিপক্ষে মতামত সুস্পষ্ট. করা অসম্ভব হবে কেন? এই ধরনের চিন্তা একটি জাজ্্বল্যমান সত্য । এটা কোনো বিরল অলৌকিক ঘটনা নয়। তারপর ইমামুল হারামাইন এ বিতর্কিত বিষয়ে নিজের রায় সুস্পষ্ট করে বলেন, এখন আমরা অগ্রবর্তী প্রয়োজনের জন্য যারা ইজ্মা নিষিদ্ধ মনে করে না তাদের বক্তব্য বিশ্লেষণ করবো। এরি আওতায় পড়ে মিল্লাতের আকীদা বিশ্বাসের নিয়মগ্ডলোর সাথে সম্পর্কিত প্রত্যেকটি পূর্ণাংগ বিষয়। যদি এ ধরনের বিষয়গুলোর সম্পর্কের ফলে মন মানসিকতার উন্নয়ন ঘটে তাহলে বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনা দীনের বড় বড় বিষয়ের আওতাধীন থাকবে। কাষী কাফেরদের ধর্মীয় বিষয়ে একত্র হওয়া সম্পর্কে যা কিছু উদ্ধৃত করেন তা এরি অন্তরতুক্ত। আবার ইমামের মযহাবের অনুসরণ করার ক্ষেত্রে একমত হয়ে যাওয়াও এরি অন্তরভুক্ত হয়। যুগের শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করার প্রতি মন আকৃষ্ট হয়। এভাবে সামাজিক ব্যবস্থা গ্রথিত হয়। সকল সুস্পষ্ট ও অস্পষ্ট বিষয়ে এটিই একটি প্রচলিত রীতি । এথেকে কাষী সমগ্র আলেম সমাজের উপস্থিতির কথা চিন্তা করেছেন। এটা কোনো অস্বীকার করার মতো বিষয় নয়। এ অবস্থায় বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল মহান বাদশাহর জন্য ঠিক এমন পর্যায়ের যেন তিনি স্বচক্ষে সেখানকার সবকিছু দেখছেন ও শুনছেন। কাজেই সে সম্পর্কে যা বলা হয় তাঁ যা চিন্তা করা হয় তা থেকে ভিন্ন কিছু হয় না। আর 'যন্্ী' হুকুমের ক্ষেত্রে কোনো একক বিষয়ে সবার একত্র সমাবেশ ফরয হওয়ার ব্যাপারটি দীনের পূর্ণাংগ বিষয়গুলোর অস্তরভুক্ত নয়। আলেমগণের বিভিন্ন দূরদেশে পৃথক পৃথক অবস্থান, বিশেষ করে তাদের সমাবেশের উদ্যোগ যেখানে অনুপস্থিত সেক্ষেত্রে সুদৃঢ় ও অপরিবর্তনীয় সংস্কারের আওতায় এটা কল্পনাই করা যায় না। এক্ষেত্রে ইজ্মার চিন্তা করা বা চিন্তা না করা বড়ই অস্থিতিশীল ব্যাপার। আর বিস্তারিত বক্তব্য যখন খনাতৃক বা ধনাত্বক হয় তখন তার একটির নিষিদ্ধ হওয়া অন্যটির সিদ্ধতার প্রমাণ উপস্থাপন করে। আমাদের যুগে ব্যাপকতর উদ্যোগের অভাব সত্বেও কোনো যন্নী বিষয়ে ইজ্মা অনুষ্ঠানের ধারনা গভীর দৃরদৃষ্টির পরিচায়ক নয়। সাহাবায়ে কেরামের জামানা পর্যন্ত বড় বড় বিষয়ে ইজ্মা অনুষ্টিত হয়েছে এবং তখন তাদের অবস্থান পরস্পরের নিকটবর্তী ছিল।১৩৩ কাষী ও অন্যরা ইজ্মার অনুষ্ঠান ও অননুষ্ঠানের ধারণা সম্পর্কে যে কথা বলেছেন সে ব্যাপারে এটিই হচ্ছে ইমামুল হারামাইনের অভিমত। এই সংগে একক যত্রী বিষয়ের ওপর ইজ্মা সম্পর্কে ইমামুল হারামাইন বলেন, এর অনুষ্ঠান সম্ভব নয়, বিশেষ করে সাহাবায়ে কেরামের জামানার পরে। সাহাবাগণ তাদের কাছাকাছি অবস্থানের কারণে তাদের যুগের বড় বড় সমস্যার ওপর ইজ্মা অনুষ্ঠানে সক্ষম হয়েছেন। কিন্তু এক্ষেত্রে এ প্রশ্ন থেকে যায়: তীদের সামনে যে সমস্যা পেশ করা ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079071.00

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।