ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইজমার সম্ভাবনা ও তার অনুষ্ঠান এই উম্মতের মুজতাহিদগণের একমত্যই যখন ইজমা তখন এই এঁকমত্য সম্ভব কি সম্ভব নয়, তা একটু বিচার্য বিষয়। আর যখন তা সম্ভব হয় তখন তা বাস্তবে অনুষ্ঠিত হয় কিনা? একদলের মতে, স্বাভাবিকভাবে ইজ্মা অনুষ্ঠিত হওয়া একটা অসম্ভব ব্যাপার। অবশ্য অধিকাংশ আলেমের মতে ইজ্মার অনুষ্ঠান সন্ভব। ইমামুল হারামাইন তীর 'বুরহান' গ্রন্থে লিখেছেন: একদল লোকের মতে ইজমার অনুষ্ঠান অকল্পনীয় ব্যাপার। এ ব্যাপারে কাবী কঠোর বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্য নাকচ করে দিয়েছেন। তীর বক্তব্য খুব কমই ইনসাফের সীমানা অতিক্রম করে গেছে। অতপর ইমামুল হারামাইন রলেছেন: তবে আমরা সকল পক্ষের বক্তব্য গ্রহণ করার পদ্ধতি বের করবো, এমনকি যখন না ও হা-এর সীমানা দেখা যাবে তখন সেখান থেকে সত্যের ধারনা সুস্পষ্ট হয়ে উঠবে। যারা ইজ্মার চিন্তা নিষিদ্ধ করে দিয়েছে তাদের বক্তব্য হচ্ছে, ইসলামের এলাকা অনেক বিস্তৃত হয়ে গেছে। শরীয়তের আলেমগণ বিভিন্ন দেশে এবং অধিকাংশ দূরবর্তী শহরে ছড়িয়ে রয়েছেন। সেখানে খবর পৌছাবার কোনো উপায় নেই। এ অবস্থায় কিভাবে বিশ্বের সমস্ত আলেমদের কাছে একটি বিষয় উপস্থাপন করার কথা কল্পনা করা যাবে এবং এ বিষয়ে তাদের মতামত নেয়াও সম্ভব হবে? অথচ তাদের মধ্যে বুদ্ধি, জ্ঞান, প্রতিভা, প্রজ্ঞা, মযহাব ও উদ্দেশ্য লক্ষ্যের পার্থক্য রয়েছে। যখন তাদের ইজ্মার কথা চিন্তা করা হবে তখন তাদের মতামতের তাদের থেকে নির্ভরযোগ্য সূত্রে পৌনপুনিক বর্ণনা কিভাবে সম্ভব হবে? এ অবস্থায় তাদের বক্তব্যে তিনটি সমস্যা দেখা দেবে £ এক, একটি বিষয় পূর্ণাংগ রূপে বর্ণনা করার ক্ষেত্রে অক্ষমতা দেখা দেবে। দুই, তাদের একমত্য কঠিন এবং হুকুম সন্দেহযুক্ত হবে। তিন, নির্ভরযোগ্যসূত্রে পৌনপূনিক মতামত বর্ণনায় অক্ষমতা দেখা দেবে। তারপর তারা একথা বলে এ বিষয়টির ইতি টেনেছেন যে, আলেমদের কেউ যদি কোনো একটি মত পেশ করেন তাহলে অন্যেরা কে তা সমর্থন করবে এবং কে তার নিজের মতের ওপর অবিচল থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এরপর তাদের বিরুদ্ধে কাধীর সমালোচনা উল্লেখ করেছেন। কাী বলেন: আমরা দেখছি কাফেরদের একটি প্রজন্মের আক্রমণাত্মক ভূমিকা । মুসলমানদের চাইতে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভারা গোমরাহীর ব্যাপারে একমত হয়ে গেছে। তাদের বাতিল চিন্তার সামান্যতম জ্ঞানও তারা লাভ করছে। এতে যখন তাদের কোনো বাধা হচ্ছে না তখন দীন ইসলামের অনুসারীদেরও এতে কোনো বাধা হবে না। যদি আমরা শাখা প্রশাখা ও ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে এ অপরিহার্যতা ্রত্যখ্যান করি, তাহলে আমরা স্থানের পার্থক্য, পরিবর্তন ও দূরত্বের কারণে শাফেয়ী আলেমগণের তাদের মযহাবের বিভিন্ন বিষয়ে ইজ্মার কথা জানি, এগুলো তাকে সৌন্দর্যমণ্তিত করেছে, এক্ষেত্রে এগুলোকেও তাহলে বাতিল করতে হয়। এরপর কাী বলেন, মুসলমানদের দেশে অন্য একটি ৩০ ইসলামী আইন ও বিচার ///.1090709071.00)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।