ইসলামী শরীয়তের বিধানের দুটি যৌক্তিক ভিত্তি : ইজমা ও কিয়াস ড: ইউসূফ হামেদ আল আলেম তৃতীয় দলিল : ইজমা সংগা ঃ উস্লবিদগণের মতে ইজ্মা হচ্ছে, মুসলিম উম্মাহর জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গের কোনো একটি বিষয়ে একমত হয়ে যাওয়া ।১২৮ একমত অর্থ হচ্ছে, কথায়, কাজে অথবা বিশ্বাসে শরীক হওয়া। আর জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিবর্গ বলতে বুঝানো হয়েছে শরীয়তের বিধানের ক্ষেত্রে ইজতিহাদকারী মুজতাহিদবৃন্দকে। ইমাম গাযালী বলেছেন, মুজতাহিদদের বদলে সমগ্র উম্মতে মৃহাম্মদীয়া। আর কাররাফীর মতে, এই কোনো একটি বিষয় হচ্ছে শরয়ী, বুদ্ধিবৃত্তিক ও প্রচলিত বিষয়। ইমামুল হারামাইন তার 'আল বুরহান' গ্রন্থে লিখেছেন £ বুদ্ধিবৃত্তিক বিষয়াবলীর ওপর ইজমার কোনো প্রভাব নেই।, সেখানে চূড়ান্ত দলিলই নির্ভরযোগ্য । তা একবার দীড়িয়ে গেলে কোনো অনৈক্যই তার মোকাবিলায় টেকে না এবং কোনো এক্যই তাকে সাহায্য করতে পারে না। ইজ্মা নির্ভরযোগ্য হয় শ্রুত বিষয়াবলীর ব্যাপারে। যখন সবাই একমত হয়ে যায় কোনো কাজের ক্ষেত্রে, যেমন কোনো খাদ্য খাওয়া, তখন তাদের এই একমত হওয়াটা এ বিষয়ের প্রতি ইধগিত করে যে, খাদ্যটি মুবাহ ঠিক নবী সান্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কোনো খাদ্য খাওয়া তার মুবাহ হওয়ার প্রমাণের মতো, যে পর্যন্ত না তার 'মান্দুব' অথবা ওয়াজিব হওয়ার কোনো সৃত্র পাওয়া যায়।১২৯ কাররাফী “আল মু*তামিদ' গ্রন্থে আবুল হুসাইনের উক্তি বর্ণনা করেছেন। তাতে বলা হয়েছে £ তাদের কথা, কাজ ও অনুমোদনের ব্যাপারে একমত্য বৈধ । আর অনুযোদন হবে তাদের নিজেদের ব্যাপারে । কাজেই তারা যে ভালো বিষয়ে সন্তুষ্ট হয়েছে তাই অনুমোদিত হবে । আবার কখনো তারা কথা ও কাজ পরিহারের ওপর একমত হয়ে ষায়। এক্ষেত্রে সেটি ওয়াজিব নয় তাই বুঝা যাবে। আর মানদুব হিসাবে তারা ষা পরিহার করে তা বৈধ, কারণ এই পরিত্যাগ ক্ষতিকর নয়।৯৩০ ৰলা হয়েছে, ইজমা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট। আর অন্য উম্মতের মধ্যে এটি সাধারণভাবে প্রচলিত। কাধী আবু বকর বাকেল্লানী বলেন £ আমি জানিনা অবস্থাটা কেমন ছিল।১৩১ তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই উম্মতের ইজ্মা। লেখক : ড. ইউসুফ হামেদ আল আলেম ছিলেন সুদানের খাতুম বিশ্ববিদ্যালয়ের কুরআন বিভাগের চেয়ারম্যান । আর সালে প্রকাশিত এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকাতুক্ত তার আন্তর্জাতিক মাকাসিদুল আম্মাত লিশ্ শারীয়াতিল ইসলামীয়াহ' থেকে এ প্রবন্ধটি গৃহীত। ঈনি //4.10907079071.001
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।