ক্ষয়ক্ষতি লাঘব করে নিতে পারে আর যদি দুর্ঘটনা না ঘটে তাহলে তো তার সম্পদ নিরাপদই থেকে যায়। প্রকৃত পক্ষে এসব দাবী ঠুনকো যুক্তির উপর প্রতিষ্ঠিত । বাস্তবতার সাথে এসব ধারণার কোন সামঞ্জস্য নেই। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী আইন বাস্তবায়িত হয় ভাহলে সমাজের লোকদের পারস্পরিক সহযোগিতা সাহায্য ও সহায়তার বিষয়গুলো এমন শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা সন্ভব বর্তমান পৃথিবীতে এমন মজবুত ও স্বচ্ছতার দৃষ্টান্ত কোথাও পাওয়া যাবে না। মুসলিম রাষ্ট্রগুলোর কর্তব্য হলো, গ্রপবীমা ও সামষ্টিক বীমা পদ্ধতিগুলোকে রাষ্্ীয পৃষ্টপোষকতা দিয়ে দেশের সকল নাগরিকদেরকে এর আওতায় নিয়ে আসা। যাতে নাগরিকদের জীবন ও সম্পদ ঝুঁকির আশংকা মুক্ত থাকে। কারণ ইসলামের দৃষ্টিতে রাষ্ট্রের প্রত্যেক কর্মক্ষম নাগরিকের জন্য কর্মের সুযোগ করে দেয়া সরকারের কর্তব্য এবং অক্ষম বা অচল নাগরিকদের অন বস্ত্র বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণের মতো আর্থিক সাহায্য করাও সরকারের কর্তব্য । বিভিন্ন গবেষক ফকীহগণ এর জন্য যাকাত সংগ্রহ আদায় ও বণ্টন ব্যবস্থাকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার কথা বলেছেন।. কেউ কেউ একথাও বলেছেন যে, শুধু যাকাত দিয়ে যদি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জরুরি ব্যয় নির্বাহ সম্পাদন না করা যায়, তাহলে প্রথম শ্রেণীর বিভ্তশালীদের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স নেয়া যেতে পারে । বীমার উদেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য এবং গণমানুষকে বিপদাপদের ঝুঁকি থেকে নিরাপত্তা দেয়ার জন্যে এবং পারস্পরিক সহযোগিতা লাভের জন্য গ্ুপ বীমা ও সরকারী কল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর কর্মকৌশল শরীয়তের দৃষ্টিতে জায়েয। এগুলোকে আরো ব্যাপক ও সম্প্রসারিত করার জন্যে আধুনিক বিজ্ঞান উদ্ভাবিত সহায়ক উপদান ব্যবহার করা যেতে পারে। বীমার ব্যাপারে বিভিন্ন মুসলিম দেশের বীমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম থেকে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে। অনুবাদ : আবু শিফা মুহাম্মদ শহীদ ২৮ ইসলামী আইন ও বিচার //4.10907079091.00)
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।