ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

পক্ষান্তরে প্রতিদানমূলক লেনদেনের ক্ষেত্রে কোন ব্যাপারে. টাকা বিনিয়োগ করে যদি প্রতিদান না পায় তাহলে সে আর্থিক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়। কারণ এ ক্ষেত্রে সে যে অর্থ বিনিয়োগ করে তা বিনষ্ট হয়ে যায়। হ্গৃদের ক্ষেত্রে এ কথাই প্রযোজ্য যা জুয়া, অসাবধানতা, ধোকা ও প্রতারণার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সুদদাতা সামান্য টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট মেয়াদ -শেষে মোটা অংকের লাত হাতিয়ে নেয় কিন্তু দান অনুদান কিংবা সাহায্যের ক্ষেত্রে এমনটি ঘটে না। সাহায্যকারী দেয় বটে কিন্তু কিছু গ্রহণ করে না। এজন্য দান অনুদানের ক্ষেত্রে সুদের বিধান কার্যকর হয় না। চার, ইসলাম সাহায্য সহযোগিতা ও আর্থিক ত্যাগ স্বীকারের ক্ষেত্রে যে কর্মপদ্ধতি নির্দিষ্ট করে দিয়েছে সহযোগিতামূলক বীমা গ্পবীমার দ্বারা এই উদ্দেশ্য অর্জিত হতে পারে। কারণ খপ বীমা ও সহযোগিতামূলক বীমার মধ্যে আর্থিক স্বারথার্জনের কোন উদ্দেশ্য থাকে না। জনকল্যাণ ও সহযোগিতার উদ্দেশ্যেই গ্রুপবীমা করা হয়ে থাকে। আমাদের দৃষ্টিতে বীমার ক্ষেত্রে গ্রুপ বীমা ও সহযোগিতামূলক বীমা শরীয়ত সম্মত একটি প্রদ্ধতি। পীঁচ, সাধারণত বীমা কোম্পানিগুলো সুনির্দিষ্ট কিন্তি গ্রহণের মাধ্যমে যে বীমা পদ্ধতি অবলম্বন করে ইসলাম এই পদ্ধতিকে সমর্থন করে না। কারণ এই ধরনের লেনদেন আর্থিক প্রতিদানমূলক লেনদেনের পর্যায়ে পড়ে, যাতে এক ধরনের অস্পষ্টতা, প্রতারণা, জুয়া ও সুদের সংমিশ্রণ ঘটে। কোন -প্রতিদানমূলক আর্থিক লেনদেনে যদি উল্লেখিত উপাদানগুলো বিদ্যমান থাকে তবে তা শরীয়তের নিষিদ্ধ লেনদেনের পর্যায়তুক্ত হয়ে পড়ে। বিভিন্ন গবেষক ও চিন্তাবিদগণ প্রচলিত বীমা পদ্ধতির মধ্যে সুদ ধোকা অস্পষ্টতার ব্যাপারটি অস্বীকার করার চেষ্টা করেছেন। প্রচলিত বীমাকে জায়েয সাব্যস্ত করতে গিয়ে তাদের কেউ কেউ বীমাকে অনুদান পর্যায়ে লেনদেনের অন্তর্ভূক্ত করেছেন। আবার কেউ কেউ বলেছেন, বীমা ব্যবসা হলো বীমাকারীদের সম্মিলিত সহযোগিতামূলক উদ্যোগের একটি ক্ষেত্র। যেখানে বীমাকারীরা সামষ্টিকভাবে সবাই পারস্পরিক সহযোগিতার জন্যে এক্যবদ্ধ হয়। এখানে কোম্পানি সকল বীমাকারীর মাধ্যম বা প্রতিনিধির দায়িত্ব পালন করে মাত্র । আবার কেউ কেউ বলেছেন, বীমা ব্যবসার মধ্যে কোম্পানির পক্ষ থেকে কোন অস্পষ্টতা নেই। কারণ আধুনিক গাণিতিক পদ্ধতি দ্বারা সন্ভাব্য আয় এবং প্রবৃদ্ধি হিসেব করে কোম্পানি ঠিক বলে দিতে পারে তাদের কতো টাকা কিস্তি আদায় করতে হবে এবং কতো টাকা তাদের পরিশোধ করতে হবে। কেউ কেউ বীমা ব্যবসার মধ্যেকার অস্পষ্টতা ও প্রতারণার অস্তিত্বকে অস্বীকার করতে গিয়ে বলেছেন, কোম্পানি বীমাকারীকে কিস্তির বিপরীতে যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় সেটিতে কোন ধরনের অস্পষ্টতা নেই। কারণ চুক্তির প্রথমেই কোম্পানির পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পায় বীমাকারী। অতএব কিস্তির বিপরীতে মূলত নিরাপত্তা প্রাপ্তিটাই বীমাকারীর মূল লক্ষ্য যাতে ধোকা বা অস্পষ্টতা থাকে না। দুর্ঘটনা ঘটলে তো কোম্পানির কাছ থেকে প্রাপ্ত আর্থিক সুবিধা থেকে সে ইসলামী আইন ও বিচার ২৭ ///.10907079071.00

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।