আমাদের মতে এ দৃষ্টিভঙ্গি বিচার করলে বীমা ব্যবসা জায়েয হওয়ার ব্যাপারে কারো ছিমত নেই। বিপদাপদে কিংবা দুর্ঘটনায় পতিত ব্যক্তির ক্ষয়ক্ষতি সামলে উঠার জন্যে সামষ্টিকভাবে সহযোগিতার বিষয়টি শরীয়তের দৃষ্টিতে নিঃসন্দেহে নন্দিত কাজ। কিন্তু এই সহযোগিতা ও 'বিপদ উত্রানোর কর্মপদ্ধতি ও কার্যাবলী নিয়ে আপত্তি রয়েছে। যে পদ্ধতি ও কর্মকৌশল বাণিজ্যিকভাবে পরিচালিত বীমা কোম্পানি অবলম্বন করে থাকে আপত্তিটা তাদের ক্ষেত্রে । দুই. কোন কাজের উদ্দেশ্য ও লক্ষ্য জায়েয হলেই সেই উদ্দেশ্য সাধনে যে কোন ধরনের কর্ম কৌশল বৈধ হয়ে যায় না। কারণ শরীয়তের সর্বসম্মত একটি মূলনীতি হলো, যে কোন জায়েয লক্ষ্য অর্জনের জন্যে উপায় উপকরণ ও উপাদানগুলোও জায়েয হতে হবে। কারণ জায়েয লক্ষ্য অর্জনে যদি কোন নাজায়েয বা হারাম প্রক্রিয়া অবলম্বন করা হয় তাহলে নাজায়েয পন্থা পদ্ধতি অবলম্বনের কারণে জায়েয উদ্দেশ্য অর্জিত হয়ে যাবে বটে কিন্তু এই অবৈধ বা নাজায়েয পদ্ধতি অবলম্বনের কারণে শরীয়তের কোন মৌলিক বিষয় লঙ্ঘিত বা বিকৃত হয়ে যাবে। আল্লাহ তাআলা যতো কাজকে বৈধ করেছেন, সেগুলো অর্জনের জন্যে বৈধ উপায় উপাদান ও প্রক্রিয়া পদ্ধতিও রেখেছেন। কোন ক্ষেত্রে কোন বৈধ লক্্য অর্জনে যদি শরীয়তের পক্ষ থেকে কোন একটি পথ বন্ধ করা হয়ে থাকে অথবা নিষিদ্ধ করা হয়ে থাকে তবে এর বিপরীতে অসংখ্য বৈধ পথ খুলে দিয়েছেন। যেগুলোর দ্বারা শরীয়তের কোন মৌলনীতির লঙ্ঘন হয় না বা বিকৃতি ঘটে না। উদাহরণ স্বরূপ বলা যায়, মজু্দদারী ও মোনাফাধুরী দ্বারা আর্থিকভাবে লাভবান হওয়া আইন সিদ্ধ ও জায়েয কিন্তু এই জায়েয লক্ষ্য অর্জনের কর্ম পদ্ধতি ও কলা কৌশলও জায়েয হওয়া বাস্ধীনীয়। অনুরূপ পণ্যের বিনিময়ে পণ্যের কেনারেচা একটি বৈধ লক্ষ্য কিন্ত্র এই লক্ষ্য অর্জনের কর্ম পদ্ধতিগুলোও সব ধরনের ধোকা প্রতারণা অস্পষ্টতা সুদ জুয়া ইত্যাদি থেকে মুক্ত হওয়া আবশ্যক। গণমানুষের জীবনে ঝুকি হ্রাস করা, দুর্যোগ দুর্ঘটনায় তাদের ক্ষয় ক্ষতি লাঘবে পারস্পরিক দায়িত্বান হওয়া, ত্যাগ স্বীকার করা ও সহযোগিতার হাত প্রসারিত করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই ভালো লক্ষ্য অর্জনের জন্য উপায় অবলম্বনগুলোও সব ধরনের সুদ প্রতারণা ও অবৈধতামুক্ত হওয়া উচিত। ভিন. ইসলামী শরীয়তে সাহায্য ও সহযোগিতার ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে এগুলো সাধারণ দান, অনুদান, উপহার ইত্যাদির পর্যায়তুক্ত। এতে ত্যাগ স্বীকারকারী কিংবা সাহায্যকারী তার সাহায্য সহযোগিতার বিনিময়ে কোন ধরনের স্বার্ার্জনের আকাঙ্খা পোষণ করে না। এবং দেয়া অনুদান ৰা সাহায্যের বিপরীতে কোন ধরনের আর্থিক সুবিধার্জনের ইচ্ছাও পোষণ করে না। এ কারণে দান অনুদান বা সাহায্য সহযোগিতার ক্ষেত্রে ধোকা ও প্রতারণার অবকাশ থাকার এবং অজ্ঞতার পরও তা নাজায়েয নয় এবং এতে সুদও জুয়ার মতো মন্দ জিনিসও কোন প্রতাব ফেলে না। এ জন্য অনুদান সাহায্যের মধ্যে কোন ক্রুটি থাকার কারণে সাহায্য প্রাপ্ত ব্যক্তি যদি বঞ্চিতও হয় তবে তার কোন ক্ষতি হয় না। কেননা এই সাহায্য প্রাপ্তির জন্যে সে কোন ব্যয় বা আর্থিক ক্ষতি করেনি। ২৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।