কর্মচারীর অবসর কিংবা মৃত্যুর পর তার উত্তরাধিকারগণ যে টাকা পেয়ে থাকে তা তারা গায় উপকার ভোগীদের পর্যায়তুক্ত হওয়ার সুবাদে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, পেনশনভাতা কেটে রাখার ফরমে কিংবা রশিদে যদি অনুদান, কল্যাণফান্ড ইত্যাদি বিষয় উল্লেখ না থেকে থাকে তাহলে অতি অবশ্যই তা উল্লেখ করা উচিত। কেউ যদি বলেন, কর্মকর্তা কর্মচারীরা বাধ্য হয়ে পেনশন ভাতার কিস্তি পরিশোধ করে থাকেন, স্বেচ্ছায় নয়। আমরা বলবো, না, বাস্তবে এমনটি নয়। পেনশন সুবিধা ভোগ করার জন্যে এবং নিজেও পেনশন ভোগীদের পর্যায়ভুক্ত হওয়ার জন্যে স্বেচ্ছায়ই কিস্তি কর্তনের সম্মতি দেয়, কোন কর্মচারীর কাছ থেকে জোর করে পেনশনের কিন্তি কর্তন করা হয় না। কিস্তি আদায় না করলে সে পেনশন ভোগীদের সুবিধা প্রাপ্তদের মধ্যে গণ্য হবে না। আমরা আগেও উল্লেখ করেছি, বীমা কোম্পানি যে ব্যবসায় জড়িত তাদের সাথে পলিসি হোল্ডারদের অর্থনৈতিক সম্পর্ক ছাড়া আর কোন সম্পর্ক নেই। যারা বলেন, কোম্পানি ও বীমাকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক গড়ে উঠে বাস্তবে সেটি এক ধরনের কল্পনা মাত্র। কোন কাল্পনিক বা অনুমান নির্ভরতাকে কেন্দ্র করে শরীয়তের বিধান কার্যকর হয় না। জনকল্যাণ ও পরোপকারের নিয়ত যেসব ক্ষেত্রে পরিষ্কার উল্লেখ নেই সেসবে হতে পারে না। বীমা ব্যবসার দলিল পত্রে জনস্বার্থ বা জনকল্যাণের কোন উল্লেখ থাকে না, বস্তুত জনকল্যাণের বিষয়টি পুরোপুরিই অনুমান মাত্র। অনুমানের ভিত্তিতে কোন আইন রচিত হতে পারে না শরয়ী আইনের তো প্রশ্নই আসে না। মোট কথা হলো, বাস্তবতা এড়িয়ে অনুমানের ভিত্তিতে শরয়ী বিধান প্রয়োগের কোন সুযোগ নেই। দীর্ঘ আলোচনার পর এবিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে, বীমা ব্যবসা একটি সম্পূর্ণই বাণিজ্যিক লেনদেন। এর মধ্যে ত্যাগ, অনুদান বা জনকল্যাণের অস্তিত্ব মূখ্য নয়। বস্তুত যেহেতু ব্যাপারটি বাস্তবেও তেমনই তাহলে বিতর্ক দীর্ঘায়িত না করে এটা সবার এক বাক্যে স্বীকার করে নেয়াই ভালো বীমা ব্যবসার মধ্যে সুদের সংশ্রব রয়েছে। বীমা ব্যবসার সারকথা এক বীমা ব্যবসাকে বাস্তবায়ন ও সম্প্রসারণের জন্যে যেসব মাধ্যম ও পদ্ধতি অবলম্বন করা হয় এসব থেকে দৃষ্টি ফিরিয়ে যদি বীমাকে একটি বাণিজ্যিক প্রক্রিয়া ও দর্শন হিসেবে দেখা হয় তাহলে তাকে শরীয়তের মৌল বৈশিষ্টের উপযোগী বলেই মনে হয়। কেননা শরীয়ত মূলত জনকল্যাণই কামনা করে। এ প্রসঙ্গে একজন ইসলামী আইন বিশারদ বলেন, বীমা এমন একটি কল্যাণকামী কর্মসূচীর নাম যা অত্যন্ত দূরদর্শিতার সাথে সমাজের একটা উল্লেখযোগ্য অংশের জন্য প্রবর্তন করা হয়েছে যাদের সবাই এক ধরনের ঝুঁকিতে নিপতিত। যাতে এদের মধ্যে কেউ যদি সে ধরনের বিপদে পতিত হয় তাহলে তাদের সবার সামান্য ত্যাগ স্বীকার বিপদগ্রস্ত ব্যক্তির ক্ষয়ক্ষতিকে লাঘব করতে পারে। এই সহযোগিতা না হলে বিপদ্স্ত ব্যক্তির হয়তো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা থাকে। ইসলামী আইন ও বিচার ২৫ ///.10907079071.00
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।