মধ্যে যে পারস্পরিক সম্পর্ক জন্ম নেয় সেই সম্পর্কটি হয় মূলত পারস্পরিক কল্যাণকামিতা ও পরোপকারের জন্য । পারস্পারিক কল্যাণ ও উপকারের নিয়তেই তারা বীমার কিস্তি আদায় করে। যাতে তাদের মধ্যে কেউ আকম্সিক কোন দুর্ঘটনা বা বিপদে আপতিত হলে সেই বিপদের ক্ষয় ক্ষতি সামলে উঠতে পারে । ফলত দুর্ঘটনায় দুর্দশসস্ত ব্যক্তি তার কিস্তির.বদলা নেয় না বরং তারা সম্মিলিতভাবে যে অনুদান জমা করেছে সেই অনুদান পাওয়ার উপযোগিতায় পতিত হওয়ার সুবাদে আর্থিক সৃবিধা গ্রহণ করে। যেমন ইসলামের একটি মূলনীতি হলো, কোন ব্যক্তি যদি বিশেষ কোন পরিস্থিতিতে পতিত ব্যক্তি গোষ্ঠী কিংবা নির্দিষ্ট গুণে গুণাম্থিত কোন জনসমষ্টি বা জনগোষ্ঠীর জন্যে অনুদান দেয়, অত:পর দাতা ব্যক্তি নিজেই যদি অনুদান প্রাপ্তদের পর্যায়ে উপনীত হয় তাহলে পূর্বের দাতাই সেই অনুদান গ্রহণ করতে পারবেন। যেমন কেউ যদি মক্কার অধিবাসীদের জন্যে কিছু সম্পদ ওয়াকফ করে দেয় অথবা শিক্ষার্থীদের ব্যয় নির্বাহের জন্যে ট্রাস্ট গঠন করে, তাহলে দাতা নিজেও সেই সম্পদ থেকে অর্থ গ্রহণ করতে পারবেন যদি তিনি পরবর্তীতে মক্কার অধিবাসী হন কিংবা শিক্ষার্থীতে পরিণত হন। এ ক্ষেত্রে এ কথা বলা যাবে না, সে যা দান করেছিলো এরই বদলা নিচ্ছে সে। বরং বলা হবে পূর্বের অনুদানের বদলা নয় সুবিধা প্রান্তির পর্যায়ে উপনীত হওয়ার কারণেই সে পূর্বের দানকৃত সম্পদ থেকে সুবিধা ভোগ করছে। কারণ এখন তার মধ্যে সুবিধা ভোগের গুণাবলী পুরোপুরি বিদ্যমান রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে দানকৃত সম্পদ থেকে গ্রহণ করা দানের প্রতিদান গ্রহণের পর্যায়ে পড়ে না। উপরে যে সুদের কথ আলোচনা করা হলো, তা কেবল গ্রুপ বীমা ও সরকারি পেনশন-ভোগীদের বেলায় প্রযোজ্য। কারণ গ্রুপ বীমা ও পেনশন-ভোগীরা কিস্তি আকারে যা আদায় করেন, তা অনুদানের পর্যায়ে পড়ে কিন্ত দুর্ঘটনা কিংবা অবসর কালীন সময়ে তারা যে টাকা গ্রহণ করেন, তা সেই প্রতিষ্ঠানের ক্যাটাগরীতে উত্তীর্ণ হওয়ার কারণে পেয়ে থাকনে, তাদের উসৃলকৃত কিস্তির প্রতিদান হিসেবে নয়। | এ ক্ষেত্রে প্রশ্ন উথাপন করা, এ ধরনের সংগঠন সংস্থা কিংবা প্রতিষ্ঠানগুলোর কিন্তি আদায়ের ক্ষেত্রে দাতাদের মধ্যে অনুদানের যেমন কোন নিয়ত পাওয়া যায় না, উক্ত সংস্থা সংগঠনের নিয়ম নীতিতেও এ ধরনের কোন কথা উল্লেখ নেই, তা ছাড়া এসব সংস্থা প্রতিষ্ঠানের চাদা দানের ক্ষেত্র অনুদানের নিয়তের কোন অবকাশই নেই? 2 এ কথার জবাবে আমাদের বক্তব্য হলো, আমরাও এসব সংস্থা ও বীমা প্রতিষ্ঠানের কার্যক্রমকে তখন জায়েয বলবো যখন তাদের আদায়কৃত কিস্তির ব্যাপারে অনুদানের কথাটি পরিষ্কারভাবে উল্লেখ থাকবে অন্যথায় আমরা এ ধরনের আর্থিক লেনদেন বা কারবারকেও না জায়েয বলতে বাধা। সরকারী গেনশনের ক্ষেত্রেও একথা প্রযোজ্য । সরকারীভাবে যার ব্যবস্থা হয়ে থাকে। সরকার সেই প্রতিষ্ঠান থেকে কোন স্বার্থের আশা করে না। কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে যে অংশ কেটে রাখা হয় সেখানে নির্দিষ্ট শর্তে উত্তীর্ণ ব্যক্তির স্বার্থ ও উপকারের বিষয়টিই মৃথ্য থাকে। কর্মকর্তা ২৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।