আপত্তিটা আসলে অনুমান নির্ভর । মূল 'বিষয়ের সাথে এর খুব একটা সম্পর্ক নেই। কেননা বীমা চুক্তির মূল বিষয় হলো আকদগ্মিক আপতিত বিপদ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি সামলে উঠার জন্যে পারস্পরিক সহযোগিতা করা। এর মধ্যে যদি সুদের উপস্থিতি মেনে নেয়া হয় অথবা এতে সুদ রয়েছে এ ধরনের সংশয়কে মেনে নেয়া হয় তাহলে বীমাকারী ও কোম্পানির মধ্যে যে লেনদেন হয়ে থাকে সেটিকেও হায়াম সাব্যস্ত করা ছাড়া উপায় থাকে না। কেননা বীমাকারী সামান্য কিস্তি আদায় করে দুর্ঘটনায় কোম্পানির কাছ থেকে মোটা অংকের ভর্তুকি আদায় করে যা সুদের পর্যায়ভুক্ত। আর যদি সুদের অস্তিত্বের ব্যাপারে সংশয়কে মেনে নেয়া হয় তাহলে সরকারী চাকুরীজীবীরা অবসরকালীন সময়ে যে পেনশন পান সেটাকেও সুদ বলতে হয়। তখন পেনশনকেও হারাম সাব্যস্ত করার একটা তাকিদ সৃষ্টি হয়। কেননা সরকার কর্মচারীদের মাসিক বেতন থেকে সামান্য একটা অংশ কেটে রাখে তারপরে সেই কর্মচারী অবসর নিলে কিংবা মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারগণ এককালীন কিংবা মাসিক ভিত্তিতে একটা বড় অংকের টাকা পায় যা তার বেতনের কর্তৃত অংশ থেকে অনেক অনেক বেশি। উপরের এই আলোচনার সার কথা দাড়ায় বীমা ছাড়া অন্য যে কোন ব্যবসায় অল্প টাকা দিয়ে বেশি টাকা উসৃল করা সুদ। কিন্তু বীমার ক্ষেত্রে তা সুদ নয় এবং সুদের সাথে সামগ্রস্য পূর্ণও নয়। কেননা বীমাটা হয়ে থাকে একটা দুর্ঘটনা কিংবা বিপদ কাটিয়ে উঠার জন্যে পারস্পরিক সহযোগিতার নামে। যেমনটি বিনিময় বীমা কিংবা সরকারী চাকুরীজীবীদের পেনশনের ক্ষেত্রে ঘটে থাকে। দ্বিতীয় আপক্তির জবাব বীমাকারী বীমা কোম্পানির সাথে যে চুক্তি করে সেই চুক্তিকে দুর্ঘটনা কিংবা আকম্মিক আপতিত বিপদ কাটিয়ে উঠার জন্যে পারস্পরিক সহযোগিতার অপর নাম বলে আমরা স্বীকার করি না। কেননা সহযোগিতাটা হয় এক ধরনের অনুদান। অনুদানদাতা গ্রহীতার কাছ থেকে কোন ধরনের স্বার্থ কিংবা আর্থিক লাভালাভের প্রত্যাশা করে না। অথচ বীমা কোম্পানি যে চুক্তি করে এটি একটি আর্থিক লেনদেন এবং কোম্পানি এর দ্বারা আর্থিক লাভ করতে চায়। এতে কারো দ্বিমত নেই। বীমাকারীর কিস্তি বিধিমত পরিশোধ করার শর্তেই কেবল কোম্পানি তাকে দুর্ঘটনায় আর্থিক . সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। পক্ষান্তরে দুর্ঘটনা বা বিপদে আর্থিক সুবিধা লাভের উদ্দেশেই বীমাকারী কিস্তি পরিশোধ করে। এ ক্ষেত্রে কোম্পানি বা বীমাকারী কারো মধ্যে অনুদান কিংবা দানের বালাই নেই। কোন ব্যবসাকে লেনদেন কিংবা অনুদান বলার ক্ষেত্রে উভয়ের নিয়ত ও উদ্দেশ্য এক হওয়া বা্ুনীয়। বীমার ক্ষেত্রে অনুদানের উদ্দেশ্য টেনে আনা প্রাসঙ্গিক নয়। এ জন্যই তো শরীয়ত যে কোন কাজের ক্ষেত্রে উদ্দেশ্য ও নিয়তকে মৌলিকত্র মর্যাদা দিয়েছে। প্রতিটি কাজের পরিণতি নিয়তের উপরেই নির্ভর করে। বীমা ব্যবসার মধ্যে যে মানবিকতা কিংবা কল্যাণকামিতার কথা প্রচার করা হয় এটি আসলে এক ধরনের কল্পনা মাত্র। সকল বীমাকারীদের মধ্যে যে চুক্তি সাক্ষরিত হয়, সেই চুক্তি অনুযায়ী তাদের ইসলামী আইন ও বিচার ২৩ //4.1090709071.00)
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।