আপত্তি উথাপনকারীরা একথা মেনে নিয়েছেন যে, বীমা কোম্পানিগুলো সুদের ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করার কারণে হারাম। তাদের এই মত আমাদের কথাকেই সমর্থন করে। কারণ বীমা ব্যবসা যে পদ্ধতিতে চালানো হয় এর ভিত্তিতে সেটি হারাম হওয়াটাই নিশ্চিত। অবশ্য মানুষকে সুনির্দিষ্ট একটা কাজের ভিত্তিতে উপকার করা শরীয়তের মৌলিক চেতনা সম্মত সেটা আমরা অস্বীকার করি না তবে এটার সাথে শরীয়তের মূলনীতি হলো জায়েয কাজের পদ্ধতিটাও জায়েয হতে হবে। অর্থাৎ ধোকা ও সুদ থেকে পবিত্র হতে হবে। কিন্তু বীমা কোম্পানির কার্যক্রমে এই জিনিসটিরই অভাব। ২. আমরা যদি একথা মেনেও নেই যে, সুদী শর্তাবলী থেকে পবিত্র অবস্থায়ও বীমা কার্যক্রম চালানো সন্ভর। এবং বীমা কোম্পানিগুলো সুদী ব্যবসা পরিহার করে শরীয়তসম্মত পন্থায় ব্যবসা করার জন্যও পরস্তত্ত। এজন্যই জীবন বীমার ক্ষেত্রে যদি বীমারারী কিস্তি আদায় করার পরও জীবিত থাকে তাহলে কোম্পানি শুধু কি তাকে সেই পরিমাণ টাকাই ফেরত দেবে যে পরিমাণ কিস্তি সে জমা করেছে। এই প্রদেয় টাকার মধ্যে তারা কোন সুদ নেবে না। সেই সাথে কোন পলিসি-হোল্ডার যতি কোন কিস্তি পরিশোধে বিলম্ব করে তবে বিলম্বের জন্যে জরিমানার নামে সুদ নেবে না এবং সুদের উপর পুঁজি বিনিয়োগ করবে না এবং বীমার ডুকেমেন্টস বন্ধক রেখে সুদের ভিত্তিতে খণ দেবে না। মোট কথা এধরনের যাবতীয় সুদী কারবার থেকে বীমাকে পবিত্র করার কথা প্রকৃত পক্ষে আশ্বাসের আশ্বাস মাত্র। কেননা যে ব্যবসার শুরু ও ভিতটাই সুদের উপর রচিত এবং যে ব্যবসার উৎপাদন বণ্টন ব্যবস্থাও সুদ তিত্তিক তাকে সুদযুক্ত করা প্রায় অসম্ভব। যদিও চেষ্টা করা হয় তবুও এই অবস্থায় এর মধ্যে সুদের সংশ্রব থেকেই যাবে। কেননা এসব কোম্পানির প্রবাতাই এমন যে, সুদ ছাড়া এসব কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখাই দুঃসাধ্য । আমরা পূর্বেই উল্লেখ করেছি যে বীমা ব্যবসার ধরনটাই হলো বীমাকারী তথা পলিসি-হোন্ডার একসাথে কিংবা কিস্তি আকারে বীমা কোম্পানিকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে এর বিপরীতে বীমা কোম্পানি চুক্তি মতো নির্দিষ্ট মেয়াদান্তে অথবা উল্লেখিত দুর্ঘটনা ঘটে গেলে একসাথে কিংবা কিস্তিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারীকে দেবে। | এই কিস্তি দেয়া এবং বীমা কোম্পানির কাছ থেকে প্রাপ্ত সুবিধার বিষয়টি একটা অনির্দিষ্ট বিষয়ে হয়ে থাকে। কারণ কখন দুর্ঘটনা ঘটে কিংবা কখন বীমাকারীর মৃত্যু ঘটে তা কেউ বলতে পারে না। এই অনির্দিষ্টতা বীমা থেকে দূর করা সম্ভব নয় কারণ এই স্তাব্য আশংকা বা বিপদই তো বীমার মূল উপাদান। | ঘিতীয় আপত্তি আপত্তির পটভূমি: বীমা ব্যবসাকে হারাম সাব্যস্ত করার অন্যতম কারণ হলো বীমাকারী ছোট্ট অংকের কিস্তিতে কম টাকা কোম্পানিকে দিয়ে বিরাট দুর্ঘটনা থেকে নিরাপত্তার গ্যারান্টি লাভ করে এবং দুর্ঘটনা ঘটে গেলে আদায়কৃত টাকার চেয়ে অনেকগুণ বেশি টাকা পেয়ে যায়। উল্লেখিত ২২ ইসলামী আইন ও বিচার //4.10907079091.00)
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।