ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

আইনের নিয়ম অনুযায়ী বীমা ব্যবসা না জায়েয বা হারাম হওয়ার ব্যাপারটি তাকিদ করে না তাই একটি বৈধ ব্যবসায়িক পদ্ধতি হিসেবে আমরা বীমাকে সঠিক বলে অভিহিত করি। এ দিক থেকে বীমা ব্যবসা তার মৌল উদ্দেশ্যে ও ব্যবসায়িক পদ্ধতিতে একটি জায়েয উদ্দেশ্য ও কল্যাণের পূর্ণতা বিধানে কার্যকর পন্থা। বীমাকে জায়েয বলার দ্বারা আমাদের উদ্দেশ্য এই নয় যে, বীমা কোম্পানিগুলো তাদের পুঁজি বিনিয়োগে ও অর্থনৈতিক কর্মকাণ্ড যেভাবেই চালাক না কেন আমরা সেটিকেও জায়েষ মনে করি। যেসব গবেষক উপরোল্লোধিত আপত্তি উত্থাপন করেন, তারা একথা মেনে নিয়েছেন যে সুদের কারণে বীমা ব্যবসা জায়েয নয় এর দলিলের ব্যাপারে আর কোন আলোচনারই অবকাশ নেই। তাদের দৃষ্টিতে একটি বিধিবদ্ধ ব্যবস্থা হিসেবে বীমার অবস্থান কি, বীমা কোম্পানিগুলো তাদের ব্যবসা চালাতে গিয়ে কি পদ্ধতি অবলম্বন করে তা জায়েয না নাজায়েয এটা আমাদের ভাবনার বিষয় নয়। প্রাথমিক আপত্তির জবাব এর জবাব দু'ভাবে দেয়া যায়। ১. বীমা কোম্পানিগুলো যেভাবে তাদের ব্যবসা পরিচালনা করে একজন ফকীহ তথা ইসলামী আইনজ্ঞ সেভাবেই তার সিদ্ধান্ত দেবেন। সেই সাথে বীমা চুক্তির দ্বারা উয় পক্ষের মধ্যে যে করণীয় অধিকার ও প্রাপ্যতা নির্দিষ্ট হয় সেই ভিত্তিতে ফকীহগণ সিদ্ধান্ত দেবেন। বীমা পদ্ধতিগতভাবে এমন একটি জনকল্যাণমূলক বাণিজ্যিক ব্যবস্থা যাতে জনস্থার্থকে চিন্তা করে তার নিজস্ব পদ্ধতি প্রয়োগ করে একটি বৈধ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা হয়ে থাকে । পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে গণ মানুষকে সংশ্লিষ্ট করার পদ্ধতি ও পলিসি হিসেবে শরয়ী দৃষ্টিকোণ থেকে বীমার মধ্যে কোন ধরনের দূষণীয় কিছু নেই। কিন্তু এতে যে কোন বৈধ অবৈধ মিশেল কিংবা সম্পূর্ণ অবৈধ গন্থা অবলম্বন করে বীমা ব্যবসা সম্প্রসারণ করার কোন সুযোগ নেই। শরীয়তের দৃষ্টিতে যা হারাম এবং পরিষ্কার সুদের ভিত্তিতে পরিচালিত এমন পদ্ধতি অবলম্বন করে বীমা ব্যবসার অবকাশ ইসলামী শরীয়তে নেই। মোট কথা, যে কোন বৈধ উদ্দেশ্য সাধনের জন্য জরুরি হলো, উদ্দেশ্য সাধনের কর্মপন্থাও বৈধ ও জায়েয পদ্ধতির মাধ্যমে সম্পাদন করা। ব্যাংকের মুনাফা ও অর্থ লগ্নি করে মুসলিম উম্মাহর দারিদ্রতা নিরসনে ভূমিকা রাখা যায় এজন্য কি কোন ফকীহ ব্যাংকের সুদী কারবারকে বৈধতার সার্টিফিকেট দিতে পারবেন? যদিও মুসলিম উম্মাহর দারিদ্যতা নিরসনের উদ্যোগ নিঃসন্দেহে একটি বৈধ ও জায়েষ কাজ। সম্পদের বিকেন্্রীকরণ একটি জায়েয ও কল্যাণজনক কাজ তাই বলে কি ফসল পাকা কিংবা ফলস পাকার আগেই সেগুলো বিক্রি করে দেয়া অথবা গর্ভজাত- পশুর বাচ্চা কিংবা শিকার করার আগেই শুধু জাল নিক্ষেপের পর অজাহরিত মাছ ধরার জাগেই বিক্রি করাকে বৈধ বা জায়েষ বলা সম্ভব? ইসলামী আইন ও বিচার ২১ ///.10907079091.00)

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।