বীমা ব্যবসায় সুদের অস্তিত্ব প্রমাণ ও আরোপিত অভিযোগের জবাব ডঃ হোসাইন হামেদ হাস্সান বীমা কোম্পানিগুলো যে ধরনের বীমা ব্যবসা করে এ ব্যবসা অবৈধ বা হারাম হওয়ার অন্যতম দলিল হলো, বীমা ব্যবসা তিনভাবে সুদের পর্যায়ে পড়ে। প্রথমত : বীমা ব্যবসা বীমাকারী ও বীমা কোম্পানির স্থিরকৃত এমন একটি চুক্তির নাম যে চুক্তির ভিত্তিতে বীমাকারী ও বীমা কোম্পানি এই শর্তে নির্ধারিত কিস্তির টাকা পরিশোধ করে যে, বীমাকারী যদি নির্দিষ্ট দুর্ঘটনায় পতিত হয় তাহলে কোম্পানি তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবে। শরীয়তের দৃষ্টিতে এই চুক্তি বা লেনদেনকে মুদ্রার বিনিময়ে মুদ্রা বেচাকেনা বলে অভিহিত করা হয়। বাস্তবে এটাই তো সুদ। যদি সন্ভাবয গ্াপ্য আর প্রদেয় সমান সমান হয় তাহলেও তা সুদের পর্যায় হবে। যদি সন্তাব্য প্রাপ্য বেশি হয় তাহলে অতিরিক্ত যুদ্বাও সুদ বলেই গণ্য হবে। দ্বিতীয়ত : জীবনবীমার ব্যাপারেও বীমা কোম্পানিগুলোর চুক্তিতে এ ধরনের শর্ত থাকে যে, বীমাকারীর কিস্তি আদায় শেষ হওয়া পর্যন্ত যদি সে বেঁচে থাকে তবে জমাকৃত টাকা থেকেই সে এককালীন আরো বেশি টাকা কোম্পানি থেকে পাবে। এ দিক থেকে বীমা সুদ থেকে মুক্ত নয়। : বীমা কোম্পানিগুলো তাদের ব্যবসার জন্য সাধারণত যে পন্থা অবলম্বন করে সেগুলোও সুদের উপর নির্ভরশীল। কারণ কোম্পানি ব্যবসায় যেমন মূলধন বিনিয়োগ করে তন্ূপ বীমার দলিলপত্র বন্ধক রেখে সুদের ভিত্তিতে খণও প্রদান করে। কোন পলিসি-হৌন্ডার যদি কিস্তি খেলাপ করে তাহলে বিলম্বের জন্যে জরিমানা উসূল করে। বস্তুত যে কোন সুদভিত্তিক ব্যবসা সেই ব্যবসাইকে অবৈধ করে দেয়। উপরে বর্ণিত দলিলের ব্যাপারে বীমা ব্যবসা বৈধতার পক্ষের ব্যক্তিগণ কয়েকটি আপত্তি উ্থাপন করেছেন। আমরা পর্যায়ক্রমে তাদের উাপিত প্রশ্নগুলো উল্লেখ করার পর ধারাবাহিকভাবে জবাব দেবো। প্রথম আপত্তি : আমরা বীমা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে এটি একটি বিধিবদ্ধ ব্যবস্থা এ নিয়ে কথা বলি কিন্তু বীমা কোম্পানিগুলো বীমা ব্যবসা পরিচালনা করে সেসব পদ্ধতি বৈধ না অবৈধ, জায়েয নানাজযেয এ বিষয়টি আলোচনা কারি না। তাই আমরা খন দেখি শরীয়তের মূলনীতি ও : জনুসূতে মিসরীয় । কায়রো আল আযহার ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কায়রো শাল দিনা সর দি ৯৬৯১৫৮৬৫৯৬৫ কায়েদে আযম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দিত রাহে রানি নিত ফিকাহ ও উসূলে ফিকাহ সম্পর্কে তার রচনাবলী বিশ্বব্যাপী নন্দিত ///.10907079071.001)
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।