২০ খণ পৃষ্ঠা ৫৫)। আরেকটি হাদীসে আছে, 'পাপাচারী ছাড়া কোনও ব্যক্তি অন্যকে উদৃত্ত পানি দিতে অস্বীকার করতে পারে না।' (কিতাবুল খারাজ, পৃষ্ঠা ৭২, মিশকাত শরীফ ২য় খপড পৃষ্ঠা ৫৭) আরো একটি হাদিসে রসূলুল্লাহ স. বলেছেন, 'রোজ কেয়ামতে তিন ব্যক্তি আল্লাহর উপেক্ষার পাত্র হবে। এদের মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যার কাছে প্রয়োজনাতিরিক্ত পানি থাকা সত্তেও সে পথচারীকে পানি দিতে অস্বীকার করেছে।.... ' (বোখারী শরীফ ২য় খণ পৃষ্ঠা ১০৪)। জীব জন্তর পানির চাহিদা পূরণের প্রতিও ইসলাম পর্যাপ্ত গুরুত্ব আরোপ করেছে। মানুষের তৃষ্তা নিবারণের পর যে পানি অবশিষ্ট থাকবে অবশ্যই তা জীব অন্তর পাওনা এবং কোনও জীব জন তৃষতায় মৃত্যুবরণ করুক ইসলামের তা কাম্য নয়। বোখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে রসূল স. বলেছেন, 'ষে বা যারা জীবন্ত প্রাণীকে পানি খাওয়াবে সে বা তারা আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবে। (বোখারী শরীফ ২য় খ পৃষ্ঠা ১০৬)। একই সূত্রের আরেকটি হাদিসে বলা হয়েছে, “যদি কেউ একটি কুয়া খনন করে এবং তার আশপাশে চারণ ভূমির সৃষ্টি হয় এবং নিকটবর্তী স্থানে আর কোথাও যদি পানি না থাকে তাহলে এ কুয়ার পানি দিয়ে গবাদি পণ্তর তৃষ্ণা নিবারণ করা থেকে কেউ তাদের বাধা দিতে পারবে না।' পানি ব্যবহারের উপর বিধি নিষেধ লোকালয়ের সকল মানুষ ও জীব জন্তকে কষ্ট দেয়া, তাদের কাছ থেকে বেশি মূল্য আদায় করা অথবা সংকট সৃষ্টির লক্ষ্যে যাতে ব্যক্তি বিশেষ পানি মজুদ করে তার সরবরাহ নিয়ন্ত্রণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আল্লাহর রসূল স. পানির উপর সমাজের সকলের অধিকার নিশ্চিত করেছেন। এই উদ্দেশ্যে প্রথমে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানসমূহকে কাজে লাগানোর উপর গুরুত্ব দিয়েছেন এবং তীর পরামর্শে হযরত ওসমান রা. একটি কৃপকে ওয়াকফ সম্পত্তিতে রূপান্তর করে তার উপর মুসলিম জনসাধারণের কর্তৃত্ ও অধিকার প্রতিষ্ঠা করেন। রসূল স. আরো ঘোষণা করেন যে, নীচু জমির পূর্বে উচু জমিতে সেচ দিতে হবে এবং পানির মজুতদারী বন্ধ করার জন্য এই মর্মে নির্দেশ দেন যে সংরক্ষিত পানির পরিমাণ হাটু সমান হবে, তবে অতিরিক্ত নয়। (বোখারী শরীফ)। তিনি আরো বলেছেন যে, 'কৃপের মালিকরা দুর্ঘটনার জন্য দায়ী হবে না।' “স্বাভাবিক বৃষ্টির তুলনায় কৃত্রিম সেচের মাধ্যমে চাষ কৃত জমিকে বিশেষ সুবিধা দিতে হবে এবং এ ক্ষেত্রে ওশরের অর্ধেক প্রদেয় হবে।' আল্লাহর রসূল স. এটা স্বীকার করেছেন যে খাল, বিল, নালা, কুয়া ও পানির অন্যান্য উৎসের মালিকানা সন্নিহিত জমি বা হারিমের মালিকানার উৎসের মালিকানা সন্নিহিত জমি বা হারিমের মালিকানার সাথেও সংশ্লিষ্ট এবং এ প্রেক্ষিতে এ সমস্ত জায়গায় নতুন করে কোন কৃপ খনন করা যাবে মা। কেননা এতে বিদ্যমান কৃপের পানি্াস পেতে পারে অথবা তার পানির মান নষ্ট হয়ে যেতে পারে । (কিতাবুল খারাজ, মিশকাত শরীফ). পরবর্তী কিস্তিতে আমরা পানির বন্টন, মালিকানা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ইসলামী আইন ও বিচার ১৯ ///.10907079071.00
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।