ইসলামী শরিয়ার মূলনীতির পরিপন্থী না হলে স্থানীয় রীতি বা প্রথাকেও ইসলামী আইন সম্মান প্রদর্শন করে এবং সম্পূরক উৎস হিসেবে তাকে স্বীকৃতি দেয়। অবশ্য ইসলামী আইনের চতুর্থ বুনিয়াদ “কিয়াস'-এর ব্যাপারে ইসলামের অনুসারী বিভিন্ন মযহাৰ ও মতাবলম্বীদের মধ্যে দৃষ্টিভঙ্গির প্রচুর পার্থক্য পরিলক্ষিত হয়। এক্ষেত্রে সুন্নি এবং শিয়াদের মধ্যে বিদ্যমান পার্থক্যই প্রবল। সুন্নিদের চারটি মযহাবের মধ্যে তিনটি মযহাবই (হানাফী, মালেকী, শাফেয়ী) নিঃশর্তভাবে কিয়াসকে আইনের চতুর্থ উৎস হিসেবে স্বীকার করে, হাম্বলীরা কতিপয় শর্তসাপেক্ষে এর উপর আস্থাশীল। পক্ষান্তরে শিয়া মতাবলম্বীরা কিয়াসকে সম্পূর্ণভাবে নাকচ করে দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, বিশ্বের বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় ৬৫০ কোটি এবং এর মধ্যে মুসলিম জনসংখ্যা হচ্ছে প্রায় ১৬২ কোটি। মোট মুসলিম জনসংখ্যার ৯১ শতাংশ হচ্ছে সুন্নী এবং অবশিষ্ট ৯ শতাংশ হচ্ছে শিয়া ও খারিজী মতাবলম্বী। এ প্রেক্ষিতে ইসলামী পানি আইন প্রণয়নের বেলায় শিয়া সুন্নী মতবাদ এবং বিভিন্ন মযহাবের প্রভাব পরিলক্ষিত হয়। আলোচনার বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন মতবাদ, দল উপদল ও মযহাবের দৃষ্টিভঙ্গি সম্পর্কেও উপযুক্ত ক্ষেত্রে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করবো। ইসলাম সর্বদা ঈমান আকিদার ভিত্তিতে সাম্য নির্বিশেষে সকল মানব জাতির কল্যাণকে তার শরিয়ার অন্তর্ভুক্ত করেছে। মানুষের জীবন ও সম্পত্তি, ঈমান ও বুদ্ধিমন্তা এবং ভবিষ্যত বংশধরদের নিরাপত্তার উপরই এই কল্যাণ নির্ভরশীল। এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের বিকাশ ও নিরাপত্তার জন্য গৃহীত যাবতীয় কর্মকাণ্ই জনস্বার্থ সংশ্লিষ্ট এবং ইসলামী পানি আইনের যথার্থতাও এর মধ্যে নিহিত রয়েছে। গোষ্ঠী জীবনকে নিরুৎসাহিত করে ইসলাম সমাজের মূল ফ্রোতধারার সকল মানুষকে এঁক্যবদ্ধ করার চেষ্টা করেছে এবং এরই অংশ হিসেবে ইসলামী আইন সকল মানুষের প্রয়োজন পূরণর উপর গুরুত্ব আরোপ করেছে। রসূলুল্লাহ স. অভাবশ্স্তদের অভাব পূরণে দান সাদাকার উপর প্রাধান্য দিয়েছেন এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গিকে নিরুৎসাহিত করেছেন। আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেছেন, “অতঃপর যারা অণু পরিমাণ ভাল কাজ করবে তারা তার প্রতিফল দেখতে পাবে এবং যারা অণু পরিমাণ খারাপ কাজ করবে তারাও তা দেখতে পাবে।' ভাল কাজ তথা পুন্য বা সাদাকার মূলনীতিকে সামনে রেখে রসূল স. পানিকে আল্লাহর দেয়া নেয়ামত হিসেবে গণ্য করেছেন এবং এর উপর মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। তিনি ঘোষণা করেছেন, পানির উৎসে অবাধে প্রবেশাধিকার সকল সুসলমানের রয়েছে। পানিকে তিনি আল্লাহর রহমত প্রাপ্তির উদ্দেশ্যে পবিত্রতা অর্জনের জন্য অমূল্য এবং অপরিহার্য বস্তু হিসেবে আখ্যায়িত করেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, 'প্রাণবস্ত সব কিছু আমরা পানি থেকে সৃষ্টি করেছি।' (সূরা জাসিয়া, আয়াত : ৩০)। বোখারী শরীফের হাদিসে আছে, “যারা অন্যদের প্রয়োজনে পানি প্রদানে অস্বীকার করবে আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন, আজ আমি তোমাদেরকে আমার অনুগ্থহ থেকে বঞ্চিত করছি যেমনি তোমরা তোমাদের এমন উদ্ৃত্ত বস্ত অন্যদের দিতে অস্বীকার করেছ; যা তোমরা তৈরি করনি।' (বোখারী শরীফ ২য় খু পৃষ্ঠা ১০৮, মিশরাত শরীফ ১৮ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।