ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে পানি আইন ও বিধিমালা মুহাম্মদ নূরুল আমীন এক, রসূল স-এর আবির্ভাবের পূর্বে জাহেলিয়াতের যুগে আরব দেশসমূহে পানি ব্যবহারের প্রতিষ্ঠিত কোনও বিধি বিধান ছিল না। প্রাচীন আরবরা ছিল বেদুইন। তারা খেজুর বাগান, জয়তুনগাছ, বহমান ম্রোতধারা অথবা কুয়ার ধারে তাবু গেঁড়ে কিছুদিন বসবাস করে পুনরায় অন্যস্থানে চলে যেতো, বংশ পরম্পরায় স্থায়ী বাসিন্দাদের সাথে সম্পাদিত চুক্তির তিত্তিতে তাদের পানি স্ব নির্ধারিত হতো। স্থানীয় বাসিন্দারা শক্তিশালী হলে বেদুইনরা তাদের প্রথা পদ্ধতিকে সম্মান করতো, দুর্বল হলে কুয়া কিংবা পানির আধার নিয়ে ঝগড়া-ঝাটি লেগেই থাকতো। কুয়ার মালিকানার ক্ষেত্রে গোত্র মালিকানা এবং ব্যক্তি মালাকানা উভয় পদ্ধতিই প্রচলিত ছিল। উভয় ক্ষেত্রেই কুয়ার মালিকরা পানি প্রত্যাশী বহিরাগতদের কাছ থেকে ফিস আদায় করতো। যারাই নিজেদের জন্য অথবা পশু-পাখীর জন্য পানি নিতে আসতো তাদের সবাইকেই এই ফিস দিতে হতো। পানি বিক্রি ছিল একটা সাধারণ প্রথা এবং পানির উপর কর্তৃত্‌ প্রতিষ্ঠার জন্য এঁ যুগে বহু রক্ষক যুদ্ধ সংঘটিত হয়েছে। আরবের দক্ষিণাঞ্চল, বিশেষ করে হেজাজের ন্যায় স্থায়ী বসতিপূর্ণ এলাকায় পানি সম্পদের প্রাচূ্য ছিল এবং এক্ষেত্রে ব্যক্তি মালিকানায় পানির অধিকার ও দায়- দায়িত নির্ধারিত হতো। তবে সাধারণভাবে পানি ছিল দুষ্প্রাপ্য এবং বেদুইন কিংবা স্থায়ী বাসিন্দা, উভয় সম্প্রদায়ের জন্যই এই সংকট ছিল একটি দুরূহ সংকট। রসূল স.-এর "শিক্ষার ভিত্তিতেই আরব দেশসমূহে পানি সংক্রান্ত প্রথম আইন প্রণীত হয়। ইসলামে পানি আইনের ধারণা ও মূলনীতি ইসলামে পানি আইনের ধারণা সম্পর্কে অবহিত হতে হলে এই আইনের উৎস সম্পর্ক একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। ইসলামী আইনের চেতনা ও মূলনীতির উৎস হচ্ছে আল্লাহর কুরআন ও রসূল স.-এর সৃন্নাহ। এ প্রেক্ষিতে সমগ্র ইসলামী ব্যবস্থা ও পদ্ধতিই চরিত্রগত দিক থেকে ধর্মীয় এবং ইসলামের সকল বিধি বিধান, ঈমান আকিদা ও নীতি নৈতিকতা এর অন্তর্ভুক্ত । বলা বাহুল্য চারটি বুনিয়াদের উপর ইসলামী আইন প্রতিষ্ঠিত। এগ্ডলো হচ্ছে ১. আল্লাহর কুরআন ২. রসূল স.-এর সূন্নাহ ও হাদিস ৩. ইজমা এবং ৪. কিয়াস। লেখক : গবেষক ও প্রাবন্ধিক। ///.1090709071.001

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।