দায়িত্ব তার সাধ্য ও সামর্ধ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে! তাকে সাধ্যের বাইরে বাড়তি চাপ দেয়া নীতিসম্মত নয়। ফণ পরিশোধে টালবাহানার শাস্তি সাধারণ বৈধ খণ কিংবা সুদী খণে আবদ্ধ ব্যক্তি অভাবী, অসচ্ছল হয়ে পড়লে তাকে মানবিকতা সুলভ সময় সুযোগ বাড়িয়ে দেয়ার সমর্থনে যে আয়াতটি পরিচিত, সুবিদিত তা হলো, “আর যদি সে রিক্ত হস্ত হয় খণ পরিশোধে অক্ষম হয়, তাহলে তাকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত অবকাশ দেয়া বিধেয়।' হযরত ইবনে আব্বাস কাজী সুরাইহ এবং ইব্রাহীম র. এই আয়াতকে শুধু সুদভিত্তিক খণে আবদ্ধ ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত করেন। তাদের দৃষ্টিতে সুদকে প্রথমে হারাম করা হয়েছে, এ আয়াত দ্বারা 'তোমরা অতিরিক্ত মানে সুদকে সর্বাত্মক পরিহার কর।' অতঃপর খাণের মূলধন পরিশোধ করার সামর্থ না থাকলে তাকে সুযোগ দিতে উৎসাহ দেয়া হয়েছে উল্লেখিত আয়াতটিতে। সুতরাং বলা চলে আয়াতটি শুধু সুদী খণের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যদিকে অন্যরা বিশেষত ইমাম জাস্সাস র. বলেন যে, আয়াতটি সুদসহ সকল প্রকার খণের ক্ষেত্রে প্রযোজ্য । কেননা আয়াতে সুদের সরাসরি কোনো আলোচনা নেই। সাধারণ অর্থে ঝণ বলতে যা বুঝায় আয়াতে তারই কথা বলা হয়েছে। তাই যে কোন খণ তার অন্তর্ুক্ত। তবে খণ পরিশোধের অর্থ ও সামর্থ থাকা সত্তেও যদি খণগ্রহীতা তা পরিশোধ না করে তাহলে তার এই টালবাহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার অধিকার পাওনাদারের জন্য সংরক্ষিত থাকবে হযরত আবু হুরায়রা রা. বর্ণিত এক হাদীসে সচ্ছল, ধনীদের টালবাহানকে জুলুম আখ্যায়িত করা হয়েছে। অন্য হাদীসে পাওনাদারকে তার গ্রহীতার এরূপ আচরণের জন্য তাকে আটক করার অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে হানাফী মাযহাবের সিদ্ধান্ত হলো, যে কোনো খণগ্রহীতা যথাসময়ে তার দেনা শোধ করতে না পারলে তাকে পাওনাদার দুই থেকে তিন মাস পর্যন্ত আটকে রাখার অধিকার লাভ করবে। অতঃপর সুষ্ঠু তদন্তের পর যদি সে সচ্ছল, সামর্থবান প্রমাণিত হয় তাহলে খণ আদায় করা পর্যন্ত তাকে আটকে রাখা যাবে। কিন্তু একান্ত দরিদ্র, অভাবী হলে তাকে ছেড়ে দিতে হবে। মালেকী মাযহাবের মতে, খণী স্বাধীন হোক, গোলাম হোক তাকে আটকে রাখা ঘাবে না এবং তার সম্পর্কে তদন্ত করা নীতিবহির্ভূত কাজ এবং গ্রহসনমূলক আচরণ বলে গণ্য হবে। হ্যা, লোকমুখে তার সামর্থ্য থাকা সত্তেও খণ অনাদায়ের অভিযোগ জানা গেলে কেবল অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তাকে সাময়িক নজরদারীর মাধ্যমে গৃহবন্দী রাখা যাবে। শাফেয়ী মাযহাব মতে, সচ্ছল খণগ্রস্ত ব্যক্তি তার দেনা শোধ না করার অপরাধে তার যাবতীয় বিলাসী ও অপ্রয়োজনীয় সম্পদ বিক্রি করে তা থেকে পাওনাদার তার প্রাপ্য বুঝে নিতে পারবে। আর সত্য সত্যই অভাবী সাব্যস্ত হলে তাকে অবকাশ দেয়া পাওনাদারের অনিবার্ষ দায়িত্ব । ১৬ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।