(তার দেনা উসুল করতে গিয়ে) স্বীয় হাত ও মুখ ব্যবহার করতে পারে। হাদীসটির বর্ণনাকারী মুহাম্মদ হাসান রা. বলেন, হাত ব্যবহারের অর্থ খণগ্রস্তের পিছু ধরা এবং মুখ ব্যবহারের অর্থ-প্াপ্য চাওয়া । তবে খণদাতা ইচ্ছা করলে এক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করতে পারে । খণগ্রহীতাকে সময় আরো বাড়িয়ে দেয়া, সম্পূর্ণ ঝণ বা তার কিছু অংশ ছেড়ে দেয়ার মাধ্যমে বদান্যতাসুলভ আচরণের মধ্যে পাওনাদারের জন্য অসামান্য মর্যাদা ও পুরস্কারের সুসংবাদ রয়েছে। রসূল স. বিভিন্ন হাদীসে এর প্রতি বেশ উৎসাহ প্রদান করেছেন। হযরত ইবনে বুরাইদা তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, নবী করীম স. বলেছেন, “যে খণদাতা তার অভাবী খণগ্রস্তকে সুযোগ বাড়িয়ে দেবে (খণ প্রদানের নির্দিষ্ট মেয়াদোত্ীর্ণের পর) সে একটি ছদকার সওয়াব পাবে। আর খণ আদায়ের তারিখ আসার পূর্বেই সুযোগ প্রদান করলে সে প্রতিদিন সদকা করার সওয়াব লাভ করবে।' হযরত আবুল যুসর রা. সূত্রে অন্য এক হাদীসে বলা হয়েছে, যে ব্যক্তি খণগ্রস্তকে পর্যাপ্ত সময় দেয় বা কিছু অংশ ছেড়ে দেয় হাশরের দিন আল্লাহ্ তাকে আরশের নীচে ছায়া দান করবেন। হযরত হুজায়ফা রা. থেকে বর্ণিত যে, রসূল স. বলেছেন (কিয়ামতের দিন) আল্লাহ এক বান্দাকে প্রশ্ন করবেন, তুমি আমার জন্য দুনিয়াতে কী আমল করেছ? সে উত্তর দেবে আমি বেশি নামায পড়িনি এবং বেশি রোযাও রাখিনি যার ফলে দয়াময়ের বিশেষ রহমতের আশা করতে পারি। তবে হে আমার প্রভু! আমি বিত্তশালী লোক ছিলাম। মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতাম। যারা সচ্ছল তাদের সাথে ভদ্বোচিত আচরণ করতাম এবং অভাবী ও দরিদ্রলোকদের খণ দিয়ে তা আদায় করতে যথেষ্ট সময় সুযোগ প্রদান করতাম। তখন আল্লাহ বলবেন, আমি এই বান্দার যথাযোগ্য হক প্রদান করব। অতপর তাকে ক্ষমা করে দেয়া হবে। এ হাদীস থেকে একই সঙ্গে দুটি বিষয় প্রকাশ পেল। এক. খণগ্রহীতার প্রতি যথার্থ বিনম্র আচরণ করার দরুণ আল্লাহর দয়া ও ক্ষমার অধিকারী হওয়া যায়। দুই স্বচ্ছল খণী ব্যক্তির প্রতি নমনীয়তা প্রদর্শন এবং অভাবী খণণ্রস্তকে তার দেনা আদায় করতে সুযোগ প্রদান করাকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে। এতে বোঝা যায় প্রথম কাজটি যেমন খণদাতার জন্য বাধ্যতামূলক নয়, তেমনি দ্বিতীয়টিও অপরিহার্য নয়। বরং উত্তম ও প্রশংসনীয় একটি কাজ। কোন কোন আলেমের মন্তব্য হলো, খণগ্রহীতা অভাবী ও নিঃস্ব হয়ে পড়লে তার উপর থেকে দেনার দায়দায়িত্ব রহিত হয়ে যায়। তখন পাওনাদার তার উপর চাপ প্রয়োগ করতে পারবে না। তাদের যুক্তি এই যে, হযরত আবূ সাঈদ খুদরী রা. এর বর্ণনায় পাওয়া যায়, এক ব্যবসায়ী লোক দারিদ্র্যের শিকার হয়ে অল্প দিনেই তার মাথায় বিশাল অংকের ঝণ চেপে বসে। সে নিরূপায় হয়ে রসূলের কাছে এসে সাহায্য চাইল। রসূল স. উপস্থিত লোকদের বললেন, একে দান কর। সকলে তাকে দান করে সহায়তা করল। কিন্তু দানে যে অর্থ জমা হয়েছে তা খণের তুলনায় অপ্রতুল। তখন রসূল স. পাওনাদারগণকে বললেন, তোমরা এগুলোই ভাগ করে নিয়ে নাও এখন। পরে কিছু চেয়ে তাকে আর বিরক্ত কর না; সৃতরাং এ ঘটনায় প্রতিয়মান হয় যে খণী ব্যক্তি অভাবী হয়ে গেলে শোধ করার ইসলামী আইন ও বিচার ১৫ ///.10907079071.00
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।