নির্দিষ্ট সময়ের শর্তে একটি উট বাকী ক্রয় করলেন। অতপর নির্ধারিত সময়ে লোকটি রসূলের কাছে এসে তার পাওনা চাইল। রসূল স. বললেন, এ মুহূর্তে আমার হাত শূন্য। একটু অপেক্ষা করুন। কিছু ছদকা বা দান এসে গেলে তা থেকে আপনার মূল্য দিয়ে দেব। এ কথা শুনে লোকটি রাগে বলে উঠল 'এটা ধোকা ও প্রতারণা ছাড়া কিছু নয়।' লোকটির এই অসৌজন্যতায় হযরত উমর রা. ক্ষুন্ধ হলেন এবং তৎক্ষণাৎ তাকে হত্যার অনুমতি চাইলেন। কিন্তু রসূল স. তাকে বাধা দিয়ে বললেন, উমর শান্ত হও! তাকে বলতে দাও। কেননা পাওনাদারের কিছু বলার অধিকার থাকে। হযরত ইবনে আব্বাস রা. থেকে অনুরূপ একটি ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি কারো কাছে দশ দিনার পেত। যথাসময়ে সে তার কাছে পাওনা চাইল। খণণ্রস্ত লোকটি বলল, আল্লাহর শপথ, আজ আমার কিছু দেয়ার মত নেই। জবাবে পাওনাদার বলল, কী বললে! এক্ষুণি তোকে উঠিয়ে নিয়ে যাবো। হয় টাকা দেবে না হয় কাউকে এর জন্য জামিন করবে। লোকটি অসহায় কণ্ঠে জবাব দিল, ঝণ শোধ করতে আমার কাছে কোন টাকাও নেই। অন্যদিকে জামিন বানাবার মতো আপনজন কেউ নেই। অতপর অনন্যোপায় হয়ে সে রসূলের কাছে এসে অভিযোগের সুরে বলল, তার পাওনা শোধ করার মত আমার কিছু নেই জেনেও সে আমার পিছু ছাড়ছে না। এক মাস সময় চেয়ে করজোড় আবেদন করলে তাও নাকচ করে দিচ্ছে। রসূল স. পাওনাদারকে বললেন, আমি তার খণের জামিন হলাম। একথা শুনে লোকটি চলে গেল এবং পরবর্তী সময়ে এসে রসূল স. থেকে তার পাওনা বুঝে নিল। হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে আরেকটি ঘটনা বর্ণিত আছে। তা এই যে, এক বেদুঈন রসূলের কাছে কিছু খেজুর পেত। লোকটি এসে সাহাবীগণের জনাকীর্ণ মজলিসে রসূল স.-এর কাছে খেজুর চেয়ে বসল এবং অবস্থা দৃষ্টে সে বুঝে নিল তার পাওনা হয়ত তখন পাওয়া যাবে না। ফলে রসূল স.-এর উপর প্রচণ্ড রাগ করল। এমনকি এক পর্যায়ে সে রসূল স.-কে জীবন নাশের হুমকি দিল। উপস্থিত সাহাবীগণ একথা শুনে প্রচণ্ড মারমুখো হয়ে লোকটির দিকে তেড়ে আসতে লাগল। রসূল স. তখন তাদের বাধ সাধলেন এবং খাওলা বিনতে কায়স রা.-এর কাছে লোক পাঠালেন এই বলে যে, কিছু খেজুর তুমি আমাকে এখন দাও, পরে আমি তা শোধ করে দেব। অতপর রসূল স. হযরত খাওলার পাঠানো খেজুর দিয়ে লোকটির খণ শোধ করলেন এবং তাকে সৌজন্য আপ্যায়ন করলেন। এতে সে দারুণ অভিভূত হয়ে বলল, আপনি আমার প্রাপ্য পুরোপুরি প্রদান করেছেন, আল্লাহ যেন আপনার প্রতিদান দান করেন যোলআনা। লোকটি কথা শেষে চলে গেলে রসূল স. বললেন, সে অত্যন্ত সৎ এবং ভদ্ব। শোন, এ জাতি কখনো উন্নত আদর্শের অধিকারী হয় না যাদের দুর্বলেরা তাদের সবলদের কাছে অধিকার বঞ্চিত হয়। উপরোক্ত হাদীসগুলো থেকে যে সহজ সরল একটি কথা বেরিয়ে আসে তাহলো খাণগ্রস্তের অভাব ও অসচ্ছলতার কারণে পাওনাদারকে তার প্রাপ্য দাবী করা থেকে বিরত রাখা বৈধ হবে না। খণ পরিশোধের নির্দিষ্ট তারিখ পিছিয়ে মেয়াদ দীর্ঘায়িত করতেও তার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা চলবে না। একটি হাদীসে তো রসূল স. সরাসরি বলেছেন, পাওনাদার ১৪ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।