ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

(২) সোনা, রূপা ও অন্য যে কোন একজাতীয় দ্রব্যের পরস্পরে নগদবাকী লেনদেন হলে তাতে পরিমাণ সমান হলেও সময়ের ব্যবধানজনিত তারতম্যের কারণে সুদ হবে। আর পণ্য ও মূল্য ভিন্ন জাতীয় দ্রব্য হলে তাতে পরিমাণগত বৈষম্য বৈধ, তবে এ ক্ষেত্রেও নগদ লেনদেন হতে হবে। নগদ-বাকী হলে সুদ হবে। (৩) বাকী মূল্যে বিক্রয় করা দ্রব্য অপেক্ষাকৃত স্বল্পমূল্যে একই ব্যক্তি হতে কিনে নেয়া। (8) প্রাপ্য অংশের কিছু ছাড় দেয়ার শর্তে বিলম্বে পরিশোধযোগ্য খণ নগদ উসৃল করা। সুদের শর্ত এবং ইমামগণের মতবিরোধ উবাদা বিন সাবিত রা. এর হাদীসে যে নির্দিষ্ট ছয়টি বস্ত্র কথা উল্লেখ করে বলা হয়েছে, তাতে এক প্রজাতির পারস্পরিক লেনদেন করার সময় কমবেশি করলে বা সমান সমান করে নগদ-বাকী বিক্রি করলে তা সুদী কারবার হবে। মূলত শুধু এ ছয় প্রকার দ্রব্যের মধ্যে সুদ হারাম হওয়ার হুকুম সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য দ্রব্যও এ নিষেধাজ্ঞার আওতায় পড়ে। যে কারণ ও বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় উল্লেখিত দ্রব্যাদির পারস্পরিক ক্রয় বিক্রয়কে হাদীসে সুদী কারবার বলা হয়েছে, সে কারণ ও বৈশিষ্ট্য অন্য যে কোন দ্রব্যে থাকা প্রমাণিত হলে তা সুদ হবে। তবে এই কারণ নিরূপণ করতে গিয়ে ইমামগণ মতবিরোধ করেছেন। * ইমাম আবু হানীফা ও তার সঙ্গীদের মত হলো, (১) পণ্য ও মূল্য দু'টোই সমশ্রেণীর হওয়া । যেমন, গমের বিনিময়ে গম, ধানের বিনিময়ে ধান ইত্যাদি। (২) পণ্য ও মূল্য উভয়ই ওজনযোগ্য বা পরিমাপযোগ্য হওয়া। * ইমাম শাফেয়ী র.-এর মতে, সমজাতীয় হওয়া এবং খাবারযোগ্য হওয়া । * ইমাম মালেকের মতে খাদ্যযোগ্য গুদামজাতযোগ্য হওয়া। হানাফীদের দলিল হলো, হাদীসে ওজন ও কাইল তথা পরিমাপের কথা উল্লেখ হয়েছে। সুতরাং এটা সুদের শর্ত হবে। অন্যদের দলিল হলো, কুরআনে সুদ গ্রহণকে 'ভক্ষণ' শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এজন্য খাদ্যযোগ্য দ্রব্যেই সুদের প্রশ্ন হবে। অভাবী ধণগ্রস্তকে অব্যাহতি দিতে পাওনাদার বাধ্য নয় খণী ব্যক্তি আর্থিক দৈন্য ও অসচ্ছলতার শিকার হলে এবং বিচারকের নিরপেক্ষ তদন্তে তা সত্য প্রমাণিত হলেও তার উপর তার দেনা পরিশোধ করতে পাওনাদার চাপ সৃষ্টি করতে পারবে এবং সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সুযোগ প্রদানে সে আইনগতভাবে দায়বদ্ধ নয়। ইমাম মালেক ও শাফেয়ী র. অবশ্য এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে খণগ্রস্তকে সচ্ছল না হওয়া পর্যন্ত তার দেনা পরিশোধ করতে বাধ্য করা যাবে না। হানাফীদের যুক্তি হলো একটি ঘটনা, যা হযরত আয়েশা রা. বর্ণনা করেছেন। হযরত আয়েশা রা. বলেন, একবার রসূল স. এক বেদুঈন থেকে ইসলামী আইন ও বিচার ১৩ //4.10907079091.00)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।