ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

তার কাছ থেকেই ক্রয় করে নিয়েছি। এ কথা শুনে আয়েশা রা. ভীষণ রাগ করে বললেন, তোমার বিক্রয় এবং ক্রয় দুটোই অসতপ্রণোদিত। আর শোন, যায়েদকে আমার এই প্রতিক্রিয়া জানিয়ে দিও যে, যদি তিনি যথাযথ অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে রসূল স.-এর সঙ্গে সম্পাদিত তার জিহাদী কার্যক্রমের সকল অর্জন ও প্রাপ্তি অনর্থ ও নিক্ষল প্রমাণিত হবে। মহিলা জিজ্ঞেস করল, যদি আমি আমার বিক্রিত পণ্যই গ্রহণ করি এবং অতিরিক্ত কিছু গ্রহণ না করি তাহলে আপনি এটাকে কিভাবে মৃল্যায়ন করবেন? উত্তরে আয়েশা রা. একটি আয়াত পাঠ করলেন, “সুতরাং যার কাছে স্বীয় প্রভুর কোন উপদেশবাণী এসে পৌছায় এবং তৎক্ষণাৎ সে সুদী প্রবণতা পরিহার করে, তাহলে পূর্বের অপরাধ থেকে সে নিস্তার পাবে।' এ ঘটনায় মহিলার প্রশ্নে হযরত আয়েশা রা.-এর সুদ সংক্রান্ত আয়াত পাঠ করার ফলে প্রমাণিত হয় যে, উল্লেখিত প্রক্রিয়ায় বেচা-কেনা করা প্রকারান্তরে সুদী কারবার করার নামান্তর । আর এটিও সত্যি যে, আয়েশা রা. এরূপ মন্তব্য নিজে থেকে করেননি, বরং রসূল স.-এর মুখে শুনেই তা বলেছেন। হযরত আবদুল্লাহ বিন মুবারক ও হাকাম বিন যুরাইক প্রমুখ বর্ণনা করেন যে, প্রসিদ্ধ তাবেঈ হযরত সাঈদ বিন মুসাইয়াব রা.-কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও একে সুদ আখ্যা দিয়েছেন। হযরত হাসান বসরী ও ইবনে সিরিন এবং আবদুল্লাহ ইবনে উমর রা. এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করলেও তাঁদের সমসাময়িক বিজ্ঞ আলেমগণ যেমন, ইবনে আব্বাস, কাসেম বিন মুহাম্মদ, মুজাহিদ, ইবাহীম এবং শাবী র. প্রমুখ এটাকে সরাসরি সুদ বলেছেন। প্রসঙ্গত বলা যায় যে, বাকী মূল্যে বিক্রিত মাল ক্রেতা থেকে অপেক্ষাকৃত স্বপ্প মূল্যে ক্রয় করলেই সৃদ হবে। সমমূল্যে ক্রয় করলে তা সুদী কারবার হবে না। পরোক্ষভাবে সুদ গ্রহণের একটি পদ্ধতি প্রত্যক্ষ নয়, পরোক্ষভাবে সুদ গ্রহণ বা প্রদান করার একটি সূক্ষ্ম পদ্ধতি তৎকালীন আরবে প্রচলিত ছিল। তা এই যে, বিলম্বে পরিশোধযোগ্য ঝণ নগদ আদায় করা এ শর্তে যে, খণদাতা তার প্রাপ্যের কিছু অংশ গ্রহীতার জন্য মওকুফ করে দিবে। যেমন, এক ব্যক্তি অপরের কাছে দশ হাজার টাকা পাবে, যা ছ'মাস পর আদায়যোগ্য, সে যদি তা নগদ উস্‌ূল করে এবং এই নগদ প্রদানের সুবাদে পাঁচশ টাকা খণ গ্রহীতাকে ছাড় দেয় তাহলে তা সুদ হবে। কেননা এই পীঁচশ' টাকা গ্রহীতা না দিয়ে বেচে গেল, অথচ এর বিনিময়স্বরূপ ঝণদাতা কিছু পেল না। আর খণের আদান প্রদানে বিনিময়হীন লত্যাংশকেই সুদ বলে। ইবনে উমর রা.-কে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তা সুদ বলেছেন। যায়েদ বিন সাবিত, সাঈদ বিন যুবাইর, শাবী ও হাকাম এবং হানাফী মাযহাবের ইমামগণসহ সকল ফকীগণের অভিন্ন মন্তব্য হলো এটা হারাম । উপরে উল্লেখিত সুদের বিভিন্ন ধরন ও প্রক্রিয়াগত আলোচনা থেকে সুদের যে ক'টি প্রকার বেরিয়ে আসে তা অনেকটা নিম্নরূপ- (১) সমশ্রেণী পণ্যের পারস্পরিক নগদ লেনদেনে পরিমাণগত সমতা বিধান না করে, কোন একজনের অপরের তুলনায় বেশি গ্রহণ করা । উবাদা বিন সাবিতের হাদীদের ভাষ্য মতে এমনি বোধগম্য হয়। ১২ ইসলামী আইন ও বিচার //4.10907079071.001)

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।