একমণ চাল দিবে । এক্ষেত্রে উভয়ের চালের পরিমাণ সমান সমান হলেও লেনদেনটি নগদ হয়নি, নগদ বাকী হয়েছে। তাই সময়ের ব্যবধানজনিত তারতম্যের কারণে এটি সুদী কারবার হয়েছে। (8) মাপ ও ওজনে পরিমাণ নির্ণীত দ্রব্যের ক্ষেত্রে দু'টি ভিন্ন জাতীয় দ্রব্যের নগদ বাকী লেনদেন কালে কোন একজনের অতিরিক্ত গ্রহণ করা বা প্রদান করা। যেমন, একশ কেজি ডাল দু'শ কেজি আলুর বিনিময়ে নগদ বিক্রি করা হলে তা পরিমাণে কমবেশি হলেও সুদ হবে না। কিন্তু এ কারবারটা নগদ বাকীতে সম্পন্ন হলে তা সুদী কারবার হবে। সুদের উপরোক্ত শ্রেণীগুলোকে কুরআনের-১৩০নং ও ২৭৫ নং আয়াতে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে রসূল স.-এর দু'টি হাদীসেও তা হারাম সাব্যস্ত হয়। হযরত উবাদা বিন সাবিত রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে বলা হয়েছে, “সোনা, সোনার বিনিময়ে, রূপা, রূপার বিনিময়ে, গম, গমের বিনিময়ে, যব যবের, খেজুর খেজুরের এবং লবণ, লবণের বিনিময়ে ক্রয় বিক্রয় হলে, তাতে পরিমাণ সমান সমান হতে হবে এবং নগদানগদ হতে হবে। অতিরিক্ত গ্রহণ বা প্রদান সুদ হিসেবে বিবেচিত হবে। এ হাদীসে ওজনযোগ্য বা পরিমাপযোগ্য দ্রব্য সমশ্রেণী দ্রব্যের বিনিময়ে লেনদেন করার সময় অতিরিক্ত গ্রহণ করাকে সুদ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অনুরূপভাবে হযরত উসামা বিন যায়েদ রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে রসূল স. বলেন 'নাসিয়া তথা বাকী লেনদেনে সুদ বিদ্যমান।' কেননা পণ্যের বিনিময়ে যদি পণ্যের নগদবাকী লেনদেন হয়, তাহলে যে আগে পণ্য পাবে সে অপরের তুলনায় অধিক মুনাফা অর্জনের সুযোগ লাভ করবে। বন্তত সময়ের ব্যবধান জনিত এই বাড়তি সুবিধাই যা শুধু একজন ভোগ করে, অপরজন বঞ্চিত হয়, বিদ্যমান হাদীসে সুদ বিবেচিত হয়েছে। হযরত আবুল্লাহ ইবনে আব্বাস রা. সম্পর্কে জানা যায়, তিনি শুধু বাকী লেনদেনের ক্ষেত্রে প্রদত্ত বা গৃহীত অতিরিক্ত অংশকে সুদ সাব্যস্ত করতেন। নগদ লেনদেনের ক্ষেত্রে পণ্য ও মূল্য সমশ্রেণীর হওয়া সত্বেও তাতে কমবেশি করাকে সুদ জ্ঞান করতেন না। তিনি তার মতের স্বপক্ষে হযরত উসামার বর্ণিত হাদীসটি উল্লেখ করতেন। কিন্তু পরবর্তী সময়ে হযরত উবাদা রা. এর বর্ণিত হাদীস শোনার পর তিনি তার পূর্বের মনোভাব পরিবর্তন করেন এবং এক জাতীয় দ্রব্যেরে নগদ লেনদেনেও সুদের সম্ভাবনাকে স্বীকার করে নেন। হযরত জাবের ইবনে যায়েদের সূত্রে ইবনে আব্বাস সম্পর্কিত এই তথ্য জানা যায়। সুদের আরেকটি প্রকার বাকীমূল্যে কোন বস্তু কিনে মূল্য পরিশোধের পূর্বেই তা বিক্রেতার কাছে অপেক্ষাকৃত কমমূল্যে বিক্রি করে দেয়া একটি সুদী কারবার। ইউনুস বিন ইসহাক তার পিতা থেকে হযরত আবুল আলীয়ার বরাত দিয়ে একটি হাদীস বর্ণনা করেছেন। তাতে হযরত আবুল আলীয়া বলেন, “আমি একবার হযরত আয়েশা'র কাছে উপবিষ্ট ছিলাম, এ সময় অজ্ঞাত এক মহিলা এসে বললেন, আমি যায়েদ বিন আরকামের কাছে আটশ' টাকায় একটি দাসী বাকী বিক্রি করে ছ'শ নগদ টাকায় ফের ইসলামী আইন ও বিচার ১১ //4.10907079091.00)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।