পরিমাণগত অসমতার ভিত্তিতে লেনদেন হত। এক্ষেত্রে তারা সুদের অস্তিত্ব অনুভব করত না। অথচ শরীয়ত কর্তৃক নির্ধারিত সুদের পারিভাষিক অর্থের দৃষ্টিতে তা সন্দেহতীতভাবে সুদী কারবার রূপে গণ্য। উপরের আলোচনা থেকে প্রতিয়মান হয় যে, নামায রোজা ও হজ্ব, যাকাতের মতো সুদও এমন একটি বিশেষ শব্দ, যার পারিভাষিক অর্থ মূল লক্ষ, শাব্দিক অর্থ নয়। কুরআনের যে আয়াতগুলো ইসলামী বিধান সংক্রান্ত, সেগুলোর উদ্দেশ্যমূলক ব্যাখ্যা ও বিবরণ আল্লাহ তার রসূলের মাধ্যমে সমকালীন উম্মতকে জানিয়ে দিয়েছেন, যা কাল পরিক্রমায় বিশ্বস্ত আলেম শ্রেণীর নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে আজো মুমিনগণ অবলম্বন করে চলেছেন। সে মতে সুদ সংক্রান্ত আয়াত ও হাদীসের জ্ঞানও আলেমগণ থেকেই আহরণ করতে হবে। মৃদের প্রাচীন ব্যাথ্যা সে কালে খাণের ক্ষেত্রে মূল দেনার অতিরিক্ত আদান প্রদানকে সুদ বলা হত। তা থেকে নিষেধ করেই মহান আল্লাহ্ বলেছেন,আর তোমরা যা অতিরিক্ত প্রদান কর মানুষের সম্পদ বৃদ্ধির জন্য, তা আল্লাহর নিকট কোন প্রবৃদ্ধি ঘটায় না।' (সূরা রুম, ৩৯) অনুরূপভাবে, “তোমরা চক্রবৃদ্ধিহারে সুদ গ্রহণ করো না।' (আলে ইমরান, ১৩০) সুদ বলতে আরবরা উল্লেখিত প্রক্রিয়াটিই জানত। অত:পর কুরআন অর্থ-সম্পদের লেনদেনের ক্ষেত্রে শোষণ ও প্রতারণামূলক যে কোনো প্রদান বা গ্রহণকে সুদ আখ্যা দিয়েছে। এরশাদ হয়েছে, 'এবং তিনি (সাধারণ অর্থে যে কোন) সুদকে হারাম করেছেন।' এই আয়াতের ব্যাপকতার ভিত্তিতে রসূল স্বীয় হাদীসে পরিমাপযোগ্য বা ওজনযোগ্য বস্তুর পারস্পরিক লেনদেন কোন পক্ষের অতিরিক্ত গ্রহণ করা ৰা প্রদান করাকে সুদ হিসেবে চিহ্নিত করেছেন। সুদের প্রকারসমূহ সুদের বিভিন্ন প্রকার ও ধরন রয়েছে তার সার সংক্ষেপ নিয়ে তুলে ধরা হলো। (১) খণের আদান প্রদানকালে ঝণগ্রহীতাকে মূলদেনার অতিরিক্ত প্রদানে বাধ্য করা। তৎকালীন আরবে এরপ প্রথার বেশ প্রচলন ছিল। (২) সোনা, রূপা, ও যুদ্রা এবং ওজনযোগ্য বা পরিমাপযোগ্য দ্রব্যের ক্ষেত্রে একজাতীয় বস্ত্র পারস্পরিক নগদ লেনদেন পরিমাণগত সমতা রক্ষা না করা। এটা ইমাম আবূ হানিফার মতে। ইমাম মালেক র.-এর মতে খাদ্য ও গুদামজাতযোগ্য দ্রব্য সমজাতীয় দ্রব্যের বিনিময়ে কমবেশি করে আদান প্রদান করা । আর ইমাম শাফেয়ী র.-এর মতে শুধু খাবারযোগ্য দ্রব্যের পারস্পরিক লেনদেনকালে কোন এক পক্ষের অতিরিক্ত গ্রহণ করা বা প্রদান করাকে সুদ বলে। (৩) মেপে বা ওজন করে পরিমাণ নির্ণয় করা হয় এমন একজাতীয় দ্রব্য নগদ বা বাকী বেচাকেনা করা। যেমন : একজন কাউকে একমণ চাল দিল এশর্তে যে, সে তাকে ই'মাস পর বিনিময় স্বরল ১০ ইসলামী আইন ও বিচার //4.10907079071.00)
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.