নিজেদের নির্ধারিত মৃল্যই প্রযোজ্য । যদি কোন দেশে যুদ্বা বেচাকেনার জন্য সরকারিভাবে মুদ্রার কোন মূল্য নির্ধারণ করা থাকে খোলা বাজারে বিক্রির অনুমতি না থাকে, সে দেশে সরকারি মূল্যের রাইরে বিক্রি করা নিষিদ্ধ থাকে, সে সমস্ত দেশে সরকারি নির্ধারিত মূল্যের বাইরে মুদ্রা বেচাকেনা করা যাবে না। কারণ দেশের আইন শরীয়ত বিরোধী না হলে প্রতিটি নাগরিকের মান্য করা ওয়াজিব। সে অনুপাতে সরকারি নির্ধারিত মূল্যের কম বেশি করা শরীয়ত বিরোধী । এরূপ শরীয়ত নিষেধ করে তবে সুদের অপরাধে নিষিদ্ধ নয়। আর সরকারিভাবে ওপেন মার্কেটে (খোলা বাজারে) মুদ্রা বিক্রির অনুমতি থাকলে পরস্পরে সম্মতিতে মূল্য নির্ধারণ করতে পারবে। এতে কোন আপত্তি নেই। যেমন, বাংলাদেশে ডলরের মূল্য ৬০ টাকা নির্ধারিত। দুজনের সম্মতিতে যদি এক ব্রি টাকায় ডলার বেচাকেনা হয় সে বেচাকেনা বৈধ তবে সরকারি আইনের পরিপন্থী হওয়ার কারণে তাদের বেচাকেনা “মাকরূহ' অপছন্দনীয় হবে। তবে তাদের কারবারকে সুদী বলা যাবে না। ২য় মূলনীতি : কারেঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে লেনদেনের মুহূর্তে কোন একপক্ষকে অবশ্যই মুদ্রা কৰজা করতে হবে। অপর পক্ষ পরে কবজা করলেও কোন ক্ষতি নেই। ওয় মূলনীতি : কারেঙ্গি পরিবর্তনের সময় একজন নগদ গ্রহণ করল অপরজন তারিখ নির্ধারণ করল তবে সেক্ষেত্রে কারেঙ্গি মূল্য বাজার দর থেকে কম বেশি হতে পারবে না। যেমন, এক হাজার টাকার ডলার অমুক তারিখে দিতে বলা হলে ডলারের মূল্য বাজার দর থেকে কম বেশি হতে পারবে না। কম বেশি হলে সুদের দরোজা খুলে যাওয়ায় নিষিদ্ধ হয়ে যাবে। যেমন, এক হাজার রূপিতে তেত্রিশ ডলার পাওয়া যায় কিন্তু তারা পরস্পরে চল্লিশ ডলার লেনদেনে সম্মত হয়ে কারবার করলে এতে সুদের দরোজা খুলে যাওয়ায় নিষিদ্ধ হবে। এসব মূলনীতি পূর্ণ বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য এখিমেন্টটু সেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দি নির্দিষ্ট তারিখে ডলার ভাঙ্গানোর চুক্তি করে উপস্থিত আদান প্রদান না হয়, তবে তারা পরস্পর ইচ্ছানুযায়ী ডলারের মূল্য নির্ধারণ করতে গারে। পূর্ণ বিক্রির পর যদি এক পক্ষ নগদ গ্রহণ করে অপর পক্ষ তারিখ নির্ধারণ করে তবে তারা বাজার দরের কম বেশি করতে পারবে না। কম বেশি করলেই নাজায়েজের মধ্যে গণ্য হবে। এধিমেন্ট টু সেলের সময় দুজনে ইচ্ছানুযায়ী ডলারের মূল্য নির্ধারণ করতে পারবে । তবে এর জন্য কোন ফি দাবি করতে পারবে না, নির্দিষ্ট তারিখে আদায় করতে পারে বা না পারে সর্বাবস্থায় ফি প্রদান করতে হবে না, এ ফি গ্রহণ সম্পূর্ণ অবৈধ। - ১০৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।