২য় পদ্ধতি : এল.সি কম মূল্যে ব্যাংক বা খণসংস্থার কাছে বিক্রি করে দিবে এরপর সে এলসি মূলে ইম্পোর্টারের কাছে বিক্রি করবে। এ দু বিক্রয়ের মাঝে যে পার্থক্য হবে সে অংকটাই মোনাফা হবে। যেমন এক লক্ষ টাকার এলসি থাকলে ব্যাংক বা খণসংস্থার কাছে পচানব্বই হাজার টাকায় বিক্রি করবে। এরপর তারা ইম্পোর্টারের নিকট এক লক্ষ টাকায় বিক্রি করে পাচ হাজার টাকা মোনাফা করবে। - বিল ডিসকাউন্টিং-এর উভয় পদ্ধতি এিমেন্ট টু সেল-এর ক্ষেত্রে প্রযোজ্য । পূর্ণ বিক্রি হয়ে গেলে বিল ডিসকাউন্টিং পদ্ধতি ব্যবহার করতে পারবে না। বিল ডিসকাউন্টিং এর আরেকটি শরীয়ত সম্মত পদ্ধতি রয়েছে। যা কিছু শর্ত সাপেক্ষ। এ পদ্ধতির শর্ত পূরণ হওয়া কঠিন এবং সাধারণত পূরণ হয় না বিধায় ব্যাপকভাবে নিষেধ করা হঞ্জী। তবে কেউ ইচ্ছা করলে শর্তগুলো পালনের মাধ্যমে পদ্ধতিটি ব্যবহার করতে পারবে। "” * বিক্রেতা বিল ডিসকাউন্টিং-এ আগ্রহী ব্যাংক বা খাণসংস্থার সাথে পৃথক দুটি লেন-দেন ট্রাপ্রেকশন) করবে, ব্যাংক বা খণসংস্থাকে তার প্রতিনিধি নিয়োগ দিবে। তারা প্রতিনিধি হিসাবে ইম্পোর্টার থেকে টাকা আদায় করে এর জন্য সার্ভিস চার্জ গ্রহণ করবে। | * এরপর ব্যাংক এলসি'র কম পরিমাণ টাকা এক্সপোর্টারকে বিনা সুদে খণ দিবে। যেমন : বিক্রেতা এক লক্ষ টাকার বিল ডিসকাউন্টিং করার লক্ষে ব্যাংক বা খণ সংস্থাকে এজেন্ট নিয়োগ দিবে, তারা টাকা উত্তোলন করে এক্সপোর্টারকে পচানববই হাজর টাকা দিবে বাকী পাচ হাজর টাকা সার্ভিস চার্জ হিসাবে গ্রহণ করবে। অপরদিকে ব্যাংক তাকে পঁচানব্বই হাজার টাকা বিনা সুদে ধণ দিবে, ইম্পোর্টার থেকে এক লক্ষ টাকা উত্তোলন করে পঁচানব্বই হাজার টাকা খণ পরিশোধ করে নিবে আর পাচ হাজার টাকা সার্ভিস চার্জ হিসাবে নিবে। এভাবে লেনদেনটি শরীয়তসম্মত হতে পারে। উপরযুক্ত পদ্ধতিটি শরীয়তসম্মত হওয়ার জন্য অত্যাবশ্যকীয় আরেকটি শর্ত হচ্ছে, লার্ডিস চার্জ বিল আদায়ের সাথে সম্পৃক্ত হতে পারবে না। সার্ভিস চার্জ বিলের মেঢুরিটি পিরিয়ডের সাথে রিলেটেড নয়। যেমন বিল আদায়ে তিন মাস লাগলে চার হাজার আর চার মাস লাগলে ছয় হাজার টাকা এরূপ হলে বিল ডিসকাউন্টিং শরীয়তসম্মত থাকবে না সুদী লেনদেন হয়ে যাবে। ফরেন এক্সচেঙ্জের অধীম ব্যাংকিং ফরেন এক্সচেঞ্জ অগ্রীম ব্যাংক করানো জায়েজ কিনা? এ মাসআলাটি পরিষ্কারভাবে বুঝার জন্য কারেন্সি বেচাকেনার কিছু মূলনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। সে মূলনীতিগুলো মাসআলা বুঝার জন্য সহায়ক হবে। কারেন্সি (মুদ্রা) বেচাকেনার মূলনীতি কারেন্সি পরিবর্তন শরীয়তসম্মত। কারেন্সির মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিজেদের সম্মতিই যথেষ্ট। ইসলামী আইন ও বিচার ১০৩ ///.10907079071.00
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।