ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

এক্সপোর্ট ফাইনেন্সিং পদ্ধতি এক্সপোর্ট ফাইনেন্গিং এর দুটি পদ্ধতি প্রচলিত আছে যথা : (১) পূর্ণ শিপমেন্ট ফাইনেঙ্গিং (২) পোস্ট শিপমেন্ট ফাইনেক্সিং। পূর্ণ শিপমেন্টের ইসলামী পদ্ধতি অর্ডার পাওয়ার পর মূলধন কালেকশনের জন্য ব্যাংক বা খণদাতা সংস্থার কাছ থেকে খণ নেয়। কিন্তু প্রচলিত সকল পদ্ধতি সুদী হওয়ায় এর সুদবিহীন পদ্ধতি আলাদাতাবে তালাশ করা লাগে। সুদবিহীন মূলধন এভাবে হতে পারে। ব্যাংক বা খণ সংস্থার সাথে 'মুশারাকা' পদ্ধতি অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অর্থ লেনদেন হতে পারে। অর্ডার থাকার কারণে পণ্য খরিদ বা পণ্য প্রস্তুতে যাবতীয় খরচাদি, লাভ ও পণ্যের 0.) এল.সি খোলা থাকায় সরবরাহ খরচাদিও নির্দিষ্ট থাকে । অতএব খুব সহজে ব্যাংক বা খণ সংস্থার সাথে মুশারাকা বা অংশিদারিত্র ভিত্তিতে সুদবিহীন অর্থ লেনদেন করতে পারে। এক্সপোর্টার টাকা নিয়ে পণ্য তৈরি করে সাপ্রাই দিয়ে যে অর্থ উপার্জন হবে তা শতকরা হিসাবে হারাহারি ভাগ করে নিবে। এক্সপোর্টারের মূলধন থাকলে এ পদ্ধতি ব্যবহার করা যাবে, আর যদি তার মোটেও মূলধন না থাকে তবে.লেনদেনটি “মুদারাবা' হয়ে যাবে, মুশারাকা থাকবে না। কারণ মুদারাবাতে থাকে একজনের অর্থ অপর জনের শ্রম। বিনা পুঁজিতে যেহেতু কোন এক্সুপোর্টার ব্যবসায় নামে না। তাই এ লেনদেনকে “মুশারাকা' বলা হয়। পোস্ট শিপমেন্টের প্রচলিত পদ্ধতি বিক্রেতা বিলের চেক পাওয়ার পর অর্ডার ডেলিভারি দেয়, কিন্তু বিলের টাকা নগদ পেতে দেরি হওয়ায় ব্যাংক বা খণসংস্থায় বিলের কাগজ প্রদান করে টাকা নিয়ে নেয় আর টাকা ক্যাশ হলে তা থেকে তাদের টাকা তারা বুঝে নেয়। এক্ষেত্রে ব্যাংক বা ঝণসংস্থা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রেখে টাকা প্রদান করে থাকে । যাকে “বিল ডিসকাউন্ট' বলে। যেমন এক লক্ষ টাকার চেক জমা দিলে ১০% কেটে রেখে নব্বই হাজার টাকা এক্সপোর্টারকে দিয়ে থাকে। জার টাকা ক্যাশ হলে পুরো এক লক্ষ টাকা খণ পরিশোধ হিসেবে নিয়ে নেয়, প্রচলিত এ বিল ডিসকাউন্টিং পদ্ধতি মুদী হওয়ায় নাজায়েজ। বিল ডিসকাউন্টিং এর শরয়ী পদ্ধতি প্রচলিত বিল ডিসকাউন্টিং পদ্ধতিকে শরীয়তসম্মত করতে দুটি পদ্ধতি রয়েছে। ১ম পদ্ধতি : যদি বিক্রেতা সে পোস্ট শিপমেন্ট পদ্ধতি ব্যবহার করতে চায় তবে অর্ডার ডেলিভারীর পূর্বে ব্যাংক বা খণসংস্থাকে মুশারাকা (অংশিদার) করে নিবে তবে বিল ডিসকাউন্টিংয়ে কোন সমস্যা থাকবে না। ১০২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।