অন্যের নিকট বিক্রি করতে হয়, প্রথম এগ্রিমেন্ট টু সেল-এ কতো লাভ হত আর দ্বিতীয় বিক্রিতে কতো লাভ হয়েছে। এর মাঝের অংশটাকে ড্যামেজ হিসাবে ধরা হয়। আর এই ড্যামেজই আদালতের মাধ্যমে আদায় করা হয়ে থাকে। অথবা ক্রেতা পণ্য ক্রয়ের জন্য নির্ধারিত টাকা জমা করে রাখল, ব্যবসায় খাটাল না, (ইন্টারেস্টরায়ার স্কিম) অর্ডার ডেলিভারির সময় বিক্রেতা অর্ডার ডেলিভারি করতে অপারগতা প্রকাশ করলে ক্রেতার ক্ষতি হয়। কারণ ক্রেতা পণ্য আটকে রেখেছিল, এতদিন অন্য ব্যবসায় বিনিয়োগ করলে অনেক মোনাফা পেত। অতএব ক্রেতা আদালতের মাধ্যমে বিক্রেতার নিকট ক্ষতিপূরণ দাবি করতে পারবে। লোকসানের (ড্যামেজের) শরয়ী ব্যাখ্যা এ জাতীয় লোকসান (ড্যামেজ)-কে শরীয়ত সমর্থন করে না। শরীয়ত দুটি বিষয়কে সম্পূর্ণ আলাদা করে দেখে, লাভ না হওয়া লোকসান হওয়া । লাভ না হওয়া দ্বারা উদ্দেশ্য হলো যে পরিমাণ লাভের আশা করা হয়েছিল সেই পরিমাণ লাভ না হওয়া আর লোকসান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো পণ্য তৈরিতে যে অর্থ ব্যয় হয়েছে সে টাকা অনাদায় থাকা। আজকাল লাভ না হওয়াকেও লোকসান বলে চিহ্নিত করা হয়। যেমন কোন ব্যবসায়ী দশ টাকা মূল্যমানের পণ্য পনের টাকা বিক্রি করে এতে পাঁচ টাকা লাভের আশা করে কিন্তু কোন কারণে পণ্যটি যদি বার টাকায় বিক্রি করতে হয় তবে দেখা যায় আশার চেয়ে তিন টাকা কম মূল্যে পণ্যটি বিক্রি হলো। এটাকেও ব্যবসায়ীরা লোকসান বলে চালিয়ে দেয়। অথচ এটি শরীয়তের দৃষ্টিতে লোকসান নয়। দশ টাকা মূল্যমানের পণ্যটি যদি নয় টাকায় বিক্রি করে তবে সেক্ষেত্রে বলা হবে এক টাকা লোকসানে বিক্রি হয়েছে। এটিই প্রকৃত শরয়ী লোকসান, আপার চুনেটি কস্ট (সন্তাব্য লাভের) হিসাবে যে লোকসান ধরা হয় তা শরীয়ত সমর্থন করে না। এক্সপোর্টের জন্য মূলধন সংঘহ, কোলেকশন্) আগে মানুষ চাদ দেখে পা বাড়ত কিন্তু বর্তমনে মানুষ প্রথমে পা বাড়িয়ে পরে চাদের তালাশ করে। এক্সপোর্টের ক্ষেত্রে “ডকুমেন্ট ক্রেডিট” অতীব প্রয়োজনীয়। অর্ডার পেলেই এক্সপোর্টার পণ্য বানানোর ফিকির করে। অর্ডারের সময় পণ্যের কোন নাম নিশানাও থাকে না। এমনকি এক্সপোর্টারের নিকটও অনেক ক্ষেত্রে সম্পূর্ণ মূলধন থাকে না। আমরা এরূপ ব্যবসার চারিত্রিক দিককে বাদ দিয়ে শরয়ী দিক বিবেচনা করছি। অর্ডারী পণ্য তৈরি করার জন্য যে মূলধন প্রয়োজন তা কালেকশনের জন্য এক্সপোর্টার ব্যাংক বা খণ সংস্থার নিকট ধরণা দেয়। তাদের কাছ থেকে মূলধন কালেকশন করে অর্ডারী পণ্য তৈরি করে সাপ্লাই করে। একে “এক্সপোর্ট' ফাইনেনসিং বলে। এ ব্যাপারে সকল ব্যাংক ও খণদাতা সংস্থাগুলো অনেক অগ্রগামী। তবে এদের লেনদেন অধিকাংশই সুদের ভিত্তিতে হয়ে থাকে। ইসলামী আইন ও বিচার ১০১ ///.10907079071.00
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।