ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

03, 0890 চ ও ০1 চ' শিপিং পদ্ধতিগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক না হওয়ায় শিপিং কোম্পানী পণ্য বুঝে নিলে পণ্যের দায় ইম্পোর্টারের দিকে পরিবর্তন হয়ে যাবে। এখিমেন্ট টু সেল পূর্ণ না করা এধিমেন্ট টু সেল করার পর এক্সপোর্টার ওয়াদা ভঙ্গ করলে ইম্পোর্টার তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে কি না? অথবা ইম্পোর্টার অর্ডার নিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে কি না? প্রচলিত আইনে এগ্রিমেন্ট টু সেল ভঙ্গ করলে যার ক্ষতি হবে সে ক্ষতিপূরণের দাবি করতে পারবে। দাবি আদায় না করলে মামলা করে দাবি আদায় কতে পারবে। পক্ষান্তরে শরয়ী বিধান হলো, ওয়াদা পূরণ করা জরুরি ওয়াদাটা চারিত্রিক বিষয়, আর এগরিমেন্ট টু সেল ওয়াদা হওয়ায় তা ভঙ্গ করলে শরীয়তের পক্ষ থেকে কোন চাপ প্রয়োগ করা যাবে না। অভিযুক্ত ব্যক্তির এ ক্ষেত্রে ওয়াদা ভঙ্গের পাপের ও আল্লাহর অভিসম্পাতের অধিকারী হবে। পার্থিব জগতে এর কোন বিহিত নিজেদের হাতে করা যাবে না। তবে ওয়াদা পূরণের নিমিত্তে তাকে প্রেসার দেয়া যেতে পারে। এর উপমা 'বাগদান'। বাগদান বিবাহের ওয়াদাকে বলে যা একটি লেনদেনের মত বাগদানের পর বাগদত্তা বিয়ে না করলে তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করা যাবে না, তবে সে ওয়াদা ভঙ্গ করে অনৈতিক কাজ করার জন্যে সামাজিকভাবে ধিকৃত হবে। বাগদত্তা বিয়ের ওয়াদা করেছিল এখন বিয়ে করছে না এ মর্মে আদালতে মামলা ঠুকে দেয়া যাবে না। সাধারণ ওয়াদা আর বিয়ের ওয়াদা একই পর্যায়তুক্ত। তবে বাণিজ্যিক ওয়াদার মূল্য, অনেক বেশি। কারণ অর্ডার প্রাপ্তির পর পণ্য তৈরি শুরু করে দেয় এতে বিক্রেতার অর্থ ব্যয় হয়। এমতাবস্থায় ক্রেতা পণ্য নিতে অস্বীকার করলে বিক্রেতার ক্ষতি হয়। এজন্য কিছু সংখ্যক বিজ্ঞ ফিকাহবিদ আদালতের মাধ্যমে বিক্রেতা ক্রেতার কাছ থেকে দাবী আদায় করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেছেন। আদালত দুটি বিষয়ে উভয়কে ওয়াদা পূরণে বাধ্য করবে। যেমন- যদি বিক্রেতা বিক্রি করতে অস্বীকার করে তবে বিক্রি করতে বাধ্য করবে আর যদি ক্রেতা কিনতে অস্বীকার করে তবে আলাদত তাকে কিনতে বাধ্য করবে। অথবা কারণবশতঃ ওয়াদা পূরণে অক্ষম হলে কিছু সংখ্যক ফিকাহবিদ তার থেকে ড্যামেজ (লোকসান) আদায় করার পক্ষে বলে অভিমত ব্যক্ত করেছেন। চুক্তি ভঙ্গের 0)97795০) ভ্যামেজ-এর বাখ্যা শরীয়ত অনুমোদিত ড্যামেজ (লোকসান) আর প্রচলিত ড্যামেজ (লোকসান)-এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বর্তমানে “সপ্ভাব্য লাভ' (আপারচুনেটি কস্ট) এর উপর ভিত্তি করে ড্যামেজ আদায় করা হয়ে থাকে। যেমন, কারো সাথে এপ্রিমেন্ট টু সেল হওয়ার পর ক্রেতা পণ্য নিতে অস্বীকার করায় পণ্য , ১০০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।