ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ١١١
📝 نص 📖 PDF

সুদ ও খণ $ ইসলামী শরীয়াহ'র বিশ্লেষণ ইমাম আব্‌ বকর আল জাসৃসাস সুদের আরবী প্রতিশব্দ রিবা। বাংলা অর্থ অতিরিক্ত, বর্ধিত, লাভ ইত্যাতি। এ থেকে রবিয়্যত বা রবুওয়ত শব্দের উৎপত্তি। পারিভাষিক অর্থে সদ দুই প্রকার একটি প্রত্যক্ষ সুদ এবং অপরটি পরোক্ষ ও নির্দেশগত সুদ । প্রত্যক্ষ ও প্রকৃত সুদ হলো খাণ দিয়ে বেশি গ্রহণ করা । যেমন হযরত উসামা বিন যায়েদ রা.-এর সূত্রে বর্ণিত এক হাদীসে বলা হয়েছে, রিবা বা সুদ শুধু বাকি দেয়ার মধ্যেই সীমাবদ্ধ ।' তথা বাকী দিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করাই হলো প্রকৃত ও আসল সুদ । পরোক্ষ ৰা নির্দেশগত সুদ হলো, বিশেষ কিছু দ্রব্যের পরস্পরের মধ্যে ক্রয়-বিক্রয় চলাকালে বেশি গ্রহণ করা। এটি পরোক্ষ সুদ, আসল নয়। হাদীসে এই সুদকে হারাম করার তাৎপর্য হলো মানুষের অন্তরকে সুদী মনোভাব থেকে মুক্ত করা । যেন ধীরে ধীরে আসল ও প্রকৃত সুদের পথে তারা এপগ্ততে সাহস না করে। তাহলে সংক্ষেপে বলা যায় শরীয়তের পরিভাষায়, নির্দিষ্ট শর্তের আওতাধীন কিছু বিশেষ দ্রব্যের পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে পরিমাণগত তারতম্য কিংবা সোনা রূপা ও মুদ্রার ক্ষেত্রে ঝণস্বরূুপ নগদ বাকী আদান প্রদানকালে সময়ের ব্যবধান জনিত তারতম্যের সুবাদে প্রদত্ত বা গৃহীত অতিরিক্তকে সুদ বলে। বলাবাহুল্য সুদের উল্লেখিত শা্ধিক ও পারিভাষিক অর্থ কার্যত এক নয়। বরং দু'টির মধ্যে বিস্তর ফারাক বিদ্যমান। সুদের শাব্দিক অর্থ তৎকালীন আরবী ভাষা ভাষী সকলের জানা থাকলেও তার পারিভাষিক অর্থ অনুধাবনে কুরআন হাদীসের সুনির্দিষ্ট ব্যাখ্যাকে তারা এড়াতে পারেনি। হযরত উমর রা. এর একটি বাণী এ সত্যকে আরো যথার্থ করে তোলে। তিনি বলেন, “সুদের নিষেধাজ্ঞাসূচক আয়াতসমূহ কুরআন অবতীর্ণকালীন সময়ের শেষ দিকে নাযিল হয়েছে। ফলে এগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ পুরোপুরিভাবে মানুষ আত্মস্থ করার আগেই রসূল স. ইহলোক ত্যাগ করেন, সুতরাং তোমরা সুদ ও এর সন্দেহপূর্ণ কাজ-দুটোই পরিহার কর। উমর রা. একই সঙ্গে আরবী ভাষা সাহিত্য ও ভাষাতন্বে ছিলেন সমান পারঙ্গম। তা সত্তেও তিনি সুদের ব্যা্তিকে তার ভাষাগত যোগ্যতায় সীমাবদ্ধ করেননি। এছাড়া সেকালে সোনার বিনিময়ে সোনা এবং রূপার বিনিময়ে রূপার মধ্যে লেখক : আহমদ ইবনে আলী আবূ বকর আর রাষী আল্জাস্সাস। জন্ম ৩০৫ হি: মৃত্যু ৩৭০ হি: বাগদাদের অধিবাসী ছিলেন। আহকামুল কুরআন ও আদাবুল কাযা তীর রচিত বিশ্বখ্যাত কারনামা। তিনি হাফেযে হাদীস ছিলেন। ///.10907079091.00)

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.