নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন : পরিপ্রেক্ষিত ইসলাম ৯৫ গ. শক্তির তারতম্যের দিক থেকে ক্ষমতায়ন দুই প্রকার । যথা: ১. অসীম ক্ষমতায়ন (যা একমাত্র মহান আল্লাহ তা'আলার জন্য সংরক্ষিত) ও ২. সসীম ক্ষমতায়ন। অর্থনৈতিক ক্ষমতায়ন অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে অর্থের মালিকানা লাভ বা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া বুঝায়। অর্থাৎ ব্যক্তি অর্থ উপার্জন, মালিকানাধীনে রাখা এবং ব্যয় করার ক্ষেত্রে স্বতন্ত্র ক্ষমতার অধিকারী । অর্থনৈতিক ক্ষমতায়ন হলো এমন অবস্থা যেখানে ব্যক্তির উপার্জিত, পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের নিকট থেকে প্রাপ্ত সম্পদের একচ্ছত্র মালিকানা, ভোগ- দখল ও ব্যয় করার অধিকার । অন্যভাবে বলা যায়, অর্থনৈতিক ক্ষমতায়ন হলো নিজস্ব অধিকারপাণ্ড সম্পদের উপর মৌলিক চূড়ান্ত ও অপরিসীম ক্ষমতা । আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আন্তর্জাতিক অঙ্গনে 12711)0%/6[7010 বা “ক্ষমতায়ন' শব্দটির ব্যবহার লক্ষ্য. করা যায় ১৮৬০ এর সমসাময়িক সময়ে । অত্যন্ত সংকীর্ণ অর্থে রাজনৈতিক ক্ষমতা অর্জন বোঝাতে যে শব্দের প্রাথমিক ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর আশির দশকে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে । বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলোর কাছে নারীর সামগ্রিক ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার অর্জন ও নিরাপত্তা লাভের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরী। বিশ্বের বিভিন্ন দেশে নারীর ক্ষমতায়ন বলতে নারীর সর্বক্ষেত্রে স্বীকৃতভাবে মতামত ব্যক্ত করার, পরিকল্পনা করার ও তা বাস্তবায়ন করার ক্ষমতা প্রদানকে বুঝায় । এ লক্ষ্যেই ১৯৭৯ সালের ১৮ই ডিসেম্বর জাতিসংঘ পরিষদে হয় নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূরীকরণ বিষয়ক সনদ বা 02794 (সিডও)।০ সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতার ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাং , নাগরিক ইত্যাদি সকল বিষয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সেই সাথে পর্যায়ে আইন প্রণয়ন করে বৈষম্যমূলক আচরণ অবসানের জন্য সনদে আহ্বান জানানো হয়েছে।* সনদে সুস্পষ্টভাবে বলা আছে, নারীর প্রতি বৈষম্য অধিকারের সমতা ও মানব মর্যাদার প্রতি সম্মানের নীতির লঙ্ঘন ঘটার; নিজ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে পুরুষের মত সমান শর্তে নারীর অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেঃ সমাজ ও পরিবারের সমৃদ্ধির বিকাশ ব্যাহত করে এবং নিজ দেশ ও মানবতার সেবায় নারীর সন্তাবনার পূর্ণ বিকাশ আরও কঠিন করে তোলে ।৫ ও. জাতিসংঘ: নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ, ইউনিসেফ । * আল মাসুদ হাসানউজ্জামান সম্পাদিত, বাংলাদেশের নারী : বর্তমান অবস্থান ও উন্নয়ন প্রসঙ্গ, ঢাকা : দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ২০০২, পৃ. ২৬৩ ৫. প্রাণ্ুক্ত ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।