৯৪ ইসলামী আইন ও বিচার সমাজের এরূপ পরিবেশের কারণে ধর্মের বিধান লঙ্ঘনের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। যা ব্যক্তিগত কর্মকাণ্ড থেকে রাষ্্রীয় কর্মকাণ্ডের সর্বক্ষেত্রে বিদ্যমান। ধর্মীয় বিধান অমান্য করার এমনই এক বিষয় হচ্ছে উত্তরাধিকার আইনে নারী-পুরুষের সম অধিকার, যা কুরআন ও হাদীসের বিধানের সাথে সাংঘর্ষিক । ইসলামে নারী পরিপূর্ণরূপে স্বাধীন ও স্বতন্ত্র সত্তার অধিকারী । যার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত । ইসলাম নারীকে অর্থ উপার্জন, অর্থ নিজ মালিকানাধীন রাখা, নিজন্ব ও বিভিন্ন প্রয়োজনে অর্থ ব্যয়, মোহর লাভ এবং পিতা-মাতার পরিত্যক্ত সম্পদে অধিকারী হওয়ার অধিকার প্রদান করে ক্ষমতায়িত করেছে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিম্নে উপস্থাপন করা হলো । ক্ষমতায়নের পরিচয় ক্ষমতায়ন শব্দটির মূল শব্দ হলো “ক্ষমতা । যার অর্থ শক্তি, সামর্থ্য, পটুতা, দক্ষতা, যোগ্যতা, প্রভাব ইত্যাদি । আর যে ক্ষমতার অধিকারী হয় তাকে বলা হয় ক্ষমতাবান, ক্ষমতাশালী, শক্তিশালী, পটু, নিপুণ, প্রভাবশালী ।৯ ইংরেজী 137110%/21 শব্দের অর্থ কাউকে ক্ষমতা অর্পণ করা, ক্ষমতা প্রদান করা ইত্যাদি। আর ইংরেজী [701790%/97)61) শব্দের অর্থ “ক্ষমতায়ন'। কোন বিষয়ে শক্তি, সামর্থ্য, পটুতা, দক্ষতা অর্জন ও প্রভাব বিস্তার করাকেই ক্ষমতায়ন বলা হয়। ক্ষমতায়নের প্রকারভেদ বিভিন্ন দিক থেকে ক্ষমতায়নের প্রকারতেদ করা যায়। যা নিম্নরূপ: ক. বিষয়ভিত্তিকভাবে ক্ষমতায়ন ৬ প্রকার ৷ যেমন: ১. ব্যক্তিগত ক্ষমতায়ন, ২. পারিবারিক ক্ষমতায়ন, ৩. সামাজিক ক্ষমতায়ন, ৪. অর্থনৈতিক ক্ষমতায়ন, ৫. রাজনৈতিক ক্ষমতায়ন. ও ৬. আন্তর্জাতিক ক্ষমতায়ন। খ. সংখ্যাগত দিক থেকে ক্ষমতায়ন দুই প্রকার । যথা: ১. একক ক্ষমতায়ন ও ২. যৌথ ক্ষমতায়ন। ১. প্রধান সম্পাদক : ডষ্টর মুহম্মদ এনামুল হক (স্বরবর্ণ অংশ), সম্পাদক : শিবপ্রসন্ন লাহিড়ী (ব্যঞ্জনবর্ণ অংশ ও পরিমার্জিত সংস্করণ), বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান, ঢাকা : বাংলা একাডেমী, নভেম্বর ১৯৯২, দ্বিতীয় সংস্করণ, পৃ. ৩০১ ২. [01001 : 211] 21021) 31001001, 7327216 40512771) 1571871577-7272816 10701972707 19011218 :320518 20807), 1019 2005, 9. 244 ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।