ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ইসলামী আইন ও বিচার করতে দিবে এটাই ইসলামের বিধান। সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে এ কথা বলা যায় যে, ফসলের কোন নির্দিষ্ট অংশের তিত্তিতে পারস্পরিক কৃষিকাজ সম্পূর্ণ বৈধ । কেননা সমাজে এমন লোকও রয়েছে যারা বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা বৃদ্ধ, পঙ্গু, অনাথ, শিশু ও বিধবা স্ত্রীলোক, যারা ভূমির মালিক হয়েও ঠিকমত জমি চাষ করতে পারে না। ফলে অনেক জমি অনাবাদি থেকে যায়। আর অন্যদিকে অনেক কর্মক্ষম লোকের ভূমি না থাকায় অথচ দক্ষতা ও প্রচুর অভিজ্ঞতা থাকা সত্তেও কাজ করার সুযোগ পায় না। এতে সমাজে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। তাই ইসলামে মুযারা“আ বা বর্গাচাষকে বৈধ রাখা হয়েছে যাতে উভয়েই উপকৃত হয়।”* সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। ভূস্বামীরা নিজেরা বা শ্রমিক নিয়োগ করে চাষাবাদ করছে। অথবা উৎপন্ন ফসলে অংশীদারিত্বের ভিত্তিতে ভূমিহীনদের দিয়ে আবাদ করাচ্ছে। এ ব্যবস্থাপনাকে বর্গাচাষ বা ভাগচাষ নামে অভিহিত করা হয়। কালক্রমে আজো এ পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এর ফলে একদিকে ভুম্বামী নিজেদের শ্রমের অভাবে জমি পতিত না রেখেও আবাদের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভূমিহীনরা নিজেদের জমি না থাকা সত্ত্বেও শ্রম ও উপকরণাদি দিয়ে অন্যের জমি আবাদ করে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহে সক্ষম হচ্ছে। এতে জমির মালিক ও চাষি উভয়ের মাঝেই নিবিড় সম্পর্ক গড়ে ওঠছে এবং মুনাফা তথা উৎপন্ন ফসলেও অংশীদারিত্ব নিশ্চিত হচ্ছে! ইসলাম এ ব্যবস্থাপনাকে শুধু বৈধ ঘোষণাই করেনি; বরং জমি পতিত না রেখে আবাদ করার জোর তাগিদ দিয়েছে। সর্বোপরি এ ব্যবস্থা গ্রামীণ সামাজিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের এক কার্ষকর পদ্ধতি; তেমনি সমাজে একে অন্যের কল্যাণে পরস্পর সহযোগিতা করার এক চমৎকার পন্থা । একে অন্যের কল্যাণ বিধানে পারস্পরিক সহযোগিতার প্রতি কুরআনে নির্দেশনা দেয়া হয়েছে। আল্লাহ তা'আলা বলেন, €30:0081 ৫০1994১১৫02 ০04)৯ সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যকে সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সহায়তা করো না।”? এই মূলনীতির আলোকে সবাই এগিয়ে আসলে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গড়ে ওঠবে এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই। ** ড. মোহাম্মদ আতীকুর রহমান, ইসলামের দৃষ্টিতে বর্গাচার্য : একটি পর্যালোচনা, ইসলামী আইন ও বিচার, এপ্রিল-জুন, ২০০৮, বর্ষ-৪, সংব্য-১৪, পৃ. ৯৬; ইসলামে বর্গাচাষ ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, ড. মোহাম্মদ আতীকুর রহমান, ইসলামে ভূমি ব্যবস্থাপনা : প্রেক্ষিত বাংলাদেশ, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন, ২০১৩ ব্রি. ”* আল-কুরআন, ৫ : ২ ///.10907079091.00])

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।