ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ ৯১ থ. ভাগচাষ বর্গা : ভাগচাষ ব্যবস্থায় জমির মালিক জমি প্রদান করে; আর চাষি ফসল উৎপাদনের পুরো খরচ বহন করে। উভয়পক্ষ উৎপন্ন ফসল আধাআধি করে ভাগ নেয়। এ জন্য অনেক স্থানে এ ব্যবস্থাকে “আধিয়া” বলা হয়। আবার কোন কোন অঞ্চলে জমির মালিক সার বা বীজের খরচ বহন করে থাকে । তখন জমির মালিক উৎপন্ন ফসলের দুভাগ এবং চাষি এক ভাগ পায়। এ ব্যবস্থাকে “তেভাগা” নামে অবহিত করা হয়। অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা চালু রয়েছে। সর্বোপরি এ ব্যবস্থাপনা ভূমি মালিক ও তুমিহীন উভয়ের পারস্পরিক সহযোগিতা করার এক কার্যকর পদ্ধতি; এতে কোন সন্দেহ নেই। এই পদ্ধতির বৈধতা নিয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে । ইমাম আবূ ইউসুফ, ইমাম মুহাম্মাদ ও ইমাম আহমাদ রহ. মতে বৈধ । আর এ মতের উপরই হানাফী মাযহাবের ফাতওয়া প্রদান করা হয়েছে ।৪« অর্থাৎ হানাফী মাযহাব অনুসারে এ পদ্ধতি বর্গাচাষ করা বৈধ । ইতঃপূর্বে এই নিবন্ধেই এতদ সংক্রান্ত আলোচনা দলীল-প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। গ. ভাগে ফল চাষাবাদ: বাংলাদেশের কোন কোন অঞ্চলে মুযারা'আ বা বর্গাচাষের মত ভাগে ফল চাষাবাদের প্রথাও চালু রয়েছে । বিশেষত উত্তর বঙ্গের বৃহত্তর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলে এই পদ্ধতিতে আম ও লিচু চাষাবাদের প্রচলন রয়েছে । অর্থাৎ একদল চাষি বাগান মালিকদের থেকে বাগান এক বছরের জন্য চুক্তি অনুযায়ী উৎপন্ন ফলের অংশ প্রদানের শর্তে লীজে নিয়ে নেয়। অতঃপর চাষি নিজ দায়িত্বে বাগানের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকে এবং মেয়াদ শেষে ফল সংগ্রহ করার পর মালিককে তার নির্ধারিত অংশ প্রদান করে তার কাছে বাগান ফিরিয়ে দেয়। এ পদ্ধতিকে ইসলামী শরীয়তে “মুসাকাত” হিসেবে অভিহিত করা হয়। মুসাকাতের (ভাগে ফল চাষাবাদ) শরয়ী বিধান মুযারাঁআর (ভাগে জমি চাষাবাদ) বিধানের অনুরূপ । অর্থাৎ মুযারাঁআর মত মুসাকাতের মধ্যেও ইমামদের মতভেদ রয়েছে। মুসাকাত মুযারা“আর ন্যায় ইমাম আবূ ইউসুফ, ইমাম মুহাম্মাদ ও ইমাম আহমাদ রহ. মতে বৈধ এবং ইমাম আবৃ হানীফা, ইমাম মালিক ও ইমাম শাফীঁ রা. মতে মুসাকাত অবৈধ । মুসাকাতের বৈধতার পক্ষে-বিপক্ষে সেই দলীলগুলোই প্রযোজ্য হবে, যা উপরে মুযারা“আর ব্যাপারে সবিস্তারে উল্লিখিত হয়েছে। উপসংহার ইসলামে ভুমি অনাবাদি রাখা নিন্দনীয়। যার জমি আছে সে নিজে তার চাষাবাদ করবে অথবা অন্যের দ্বারা করাবে কিংবা তার কোন ভাইকে নিঃস্বার্থভাবে তা চাষাবাদ *. আল-মাওসু-য়াতুল ফিকহিয়্যা আল-কুওয়াইতিয়্যা, প্রাগুক্ত, খ. ৩৭, পৃ. ৪৮ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।