৯০ ইসলামী আইন ও বিচার গ্রামে-গঞ্জে অনেক অবস্থাসম্পন্ন ব্যক্তি রয়েছে যারা জমিতে গিয়ে নিজেরা কায়িক পরিশ্রম করে চাষাবাদ করে না। অথবা এমন ব্যক্তি যারা সাধারণত চাকরি, ব্যবসা বা অন্যান্য পেশায় জড়িত থাকার কারণে সরাসরি চাষাবাদ করা তাদের পক্ষে সম্ভব হয় না। তারা অসচ্ছল-ভূমিহীন ব্যক্তিদের দিয়ে উৎপন্ন ফসলের উভয়ের সম্মত পরিমাণে অংশীদারিত্ের ভিত্তিতে চাষাবাদ করায়। অপরদিকে ভূমিহীন কিছু ব্যক্তি রয়েছে যারা ইচ্ছা থাকা সত্তেও অর্থ বা জমির অভাবে চাষাবাদ করা বা ব্যাংকের দোরগোড়ায় পৌছা সম্ভব হয় না। তখন তারা অংশীদারিত্বের ভিত্তিতে অন্যের জমি চাষাবাদের উপর নির্ভরশীল থাকে । এমতাবস্থায় প্রচলিত বর্গা প্রথা পরস্পরের চাহিদা মেটানোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করে থাকে। এ প্রথা প্রাচীনকাল থেকেই সামাজিকভাবে স্বীকৃত এবং একে অপরকে সহযোগিতা করার এক অতি পুরনো ব্যবস্থা। পৃথিবীর সব অঞ্চলে কম বেশি এ প্রথার প্রচলন রয়েছে। বিশেষত বাংলাদেশে এমন কোন অঞ্চল খুঁজে পাওয়া যাবে না; যেখানে এরকম বর্গা প্রথা চালু নেই। বাংলাদেশে প্রচলিত বর্গাচাষ ব্যবস্থাপনা বাংলাদেশে যে কয়টি বর্গাচাষের ব্যবস্থা চালু রয়েছে তা নিম্নরূপ: ক. নগদ বা চুক্তি বর্গা: নগদ বা চুক্তি বর্গা নগদ অর্থের বিনিময়ে বর্গাদার বছরের শুরু থেকে চাষাবাদ শুরু করে দেয়। চাষি নিজের পছন্দ মতো সারা বছর বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকে এবং উৎপন্ন ফসল এককভাবে ভোগ করে থাকে । এ চুক্তি এক বছরের জন্য হয়ে থাকে। এ জন্যে এ.ব্যবস্থাকে অনেক জায়গায় “সনকড়ালি” বা “বছর চুক্তি” বলা হয়ে থাকে । ইসলামের দৃষ্টিতে এ পদ্ধতি সম্পূর্ণরূপে বৈধ । আল্লামা আস-সায়্যিদ আস-সাবিক তার বিখ্যাত গ্রন্থ “ফিকনহুস সুন্নাহ” -এর মধ্যে বলেছেন, “নগদ অর্থ বা খাদ্য সামী বা যে সব জিনিস সম্পদ হিসেবে পরিগণিত হয়, এ সবের বিনিময়ে মুযারা'আ বা বর্গাচাষ বৈধ ।”*ৎ তিনি এ তার বক্তব্যের সমর্থনে একটি হাদীস উপস্থাপন করেছেন। হানযালা রা. থেকে বর্ণিত, তিনি বলেন : “আমি রাফি বিন খাদিজ রা. কে বর্গাচাষ সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, নবী স. এ কারবার করতে নিষেধ করেছেন। আমি আবার তাঁকে প্রশ্ন করলাম । তাহলে সোনা বা রূপার বিনিময়ে চাষাবাদ করা যাবে কিনা? জবাবে তিনি বললেন: সোনা-রূপার বিনিময়ে কারবার করাতে কোন দোষ নেই।”৪* এ হাদীসের ভাষ্য মতে বোঝা গেল যে, নগদ অর্থের বিনিময়ে চাষাবাদ করা সম্পূর্ণ বৈধ। ৭ আস-সায়্যিদ আস-সাৰিক, ফিকহুল সুন্নাহ, প্রাণ্ুক্ত, অধ্যায় : আল-মুযারাঁআ, অনুচ্ছেদ : কারাউল আরদ বিন নাকদ, খ. ৩, পৃ. ১৬৫ ৯৪. ইমাম মুসলিম, আস-সহীহ, অধ্যায় : আল-বুু', অনুচ্ছেদ : কারাউল আরদ বিজ জাহাবি ওয়াল ফিন্দাহ, আল-কুতুবুস সিতাহ, প্রাণুক্ত, পৃ. ৯৫৭, হাদীস নং-৪০৪৩ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।