ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

বর্গাচাষ : ইসলাম ও বর্তমান সমাজ ৮৯ ৬ জমি এবং বীজ এক পক্ষ সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম ও চাষাবাদের যন্ত্র সরবরাহ করে তাহলেও মুযারা'আ বৈধ হবে। ৬ এক পক্ষ জমি এবং চাষাবাদের যন্ত্র সরবরাহ করে এবং অন্য পক্ষ শ্রম ও বীজ সরবরাহ করে এ অবস্থাতে মুযারা“আ প্রকাশ্য মত অনুযায়ী বৈধ হবে না। কিন্তু ইমাম আবূ ইউসুফ রহ. এর নিকট বৈধ হবে। অবৈধ প্রকারভেদ বীজ শুধু এক পক্ষ সরবরাহ করে এবং অন্য পক্ষ অবশিষ্টগুলো সরবরাহ করে তাহলে এ অবস্থায় মুযারা“আ বৈধ হবে না। ৪ যদি কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে মুযারা'আ চুক্তির মাধ্যমে চাষাবাদ করে এবং তাদের মধ্যে কেউ জমি, কেউ শ্রম, কেউ যন্ত্রপাতি আবার কেউ বীজ সরবরাহ করে, তবে এ অবস্থাতেও মুযারা'আ বৈধ হবে না। ৬ চুক্তির মধ্যে এমন শর্ত থাকে যে, পক্ষদ্বয়ের একজন অর্ধেক বীজ এবং অন্যজন অবশিষ্ট অর্ধেক সরবরাহ করবে তাহলেও মুযারা“আ বৈধ হবে না ।৯২ বর্তমান সমাজে বর্গাচাষ শত শত বছর ধরে বর্গা প্রথা বাংলার গ্রাম-গঞ্জের অর্থনৈতিক উন্নয়নের এক সুসংবদ্ধ বিধি-ব্যবস্থা। গ্রামীণ উৎপাদন বৃদ্ধি ও সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বর্গা প্রথার ভূমিকা অপরিসীম প্রাচীনকাল থেকেই সমাজে দুটি শ্রেণির সহাবস্থান চলে আসছে। একটি শ্রেণির হাতে রয়েছে অঢেল সম্পদ; যারা প্রাচুর্ধময় ও বিলাসী জীবনযাপন করছে। আর অপর শ্রেণিটি সম্পদ হারা হয়ে শুধু কায়িক শ্রমের উপর টিকে আছে। এই দুটি শ্রেণির মাঝে বিরাজ করছে আকাশ-পাতাল ব্যবধান । ধনিক শ্রেণি নিজেদের সম্পদে গরিব শ্রেণির শ্রমকে কাজে লাগিয়ে ইচ্ছামাফিক মুনাফা অর্জনের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে। গরিব শ্রেণি নিজেদের সর্বস্ব শ্রম বিলিয়ে দিয়ে সামান্য পারিশ্রমিক নিয়ে কোন রকম কালাতিপাত করছে। পুঁজিপতিরা কারবারের মুনাফার সবটুকু নিজেদের ইচ্ছামত ভোগ করছে। আর শ্রমিকদের শ্রম দিয়েই সেখানে ক্ষান্ত থাকতে হচ্ছে। মুনাফার স্পর্শ তারা কখনো পাচ্ছে না। মুনাফা তাদের কাছে দুঃস্বপ্রের মতো ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। ফলে সম্পদের প্রাচুর্য ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এ দুশ্রেণির মাঝে সৃষ্টি হয়েছে অসম ব্যবধান। কিন্তু আবহমানকাল থেকে চলে আসা বর্গা প্রথার মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। এ প্রথাও অন্যান্য কারবারের মত যৌথভাবে মালিকের পুঁজি তথা ভূমি এবং শ্রমিকের শ্রম নির্ভর একটি কারবার পদ্ধতি । কিন্তু এতে মালিকের সাথে শ্রমিক বা চাষির রয়েছে নিবিড় সম্পর্ক এবং মুনাফা তথা উৎপন্ন ফসলেও মালিকের সাথে উৎপাদনকারী চাষির আছে অংশীদারিত্ব । ৪২. প্রাগুক্ত //4.109070790791.00)

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।