ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৪০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ২০২
📝 লেখা 📖 পিডিএফ

৮ ইসলামী আইন ও বিচার পেয়েছিলাম । আর এখন আমরা তাদের থেকে ইসলামী ব্যাংকিংয়ের আইডিয়া গ্রহণ করতে পারি।» ইসলামী ব্যাংকিংয়ের সূচনা লগ্নে এর পদ্ধতিগত শুদ্ধতা নিয়ে মুসলিমদের মধ্যে আলোচনা-সমালোচনা উঠলেও এর সোনালী সফলতা ও এ ব্যাপারে সারা বিশ্বের প্রমাণিত হয়েছে। অন্যদিকে সুদের যাতাকলে নিম্পেষিত মানবতার আর্থিক নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্ব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকিং বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করলেও এর সবচেয়ে বড় অভাব শরী'আহতিত্তিক প্রডাক্ট উদ্ভাবন। ইসলামী ব্যাংকিংয়ের অর্ধশতাব্দী পার হলেও বিভিন্ন কারণে প্রডাক্ট উদ্ভাবনে আশানুরূপ সফলতা আসেনি । অন্যদিকে আর্থিক লেনদেনের জাতীয় ও আন্তর্জাতিক ব্যবস্থা তথা কেন্দ্রীয় ব্যাংক, বিশ্বব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদের ভিজ্তিতে পরিচালিত হওয়ায় এবং সেখানে শরী“আহভিত্তিক ইনস্ট্মেন্ট লেনদেনের চর্চা না থাকায় ইসলামী ব্যাংক ব্যবস্থা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পক্ষান্তরে শত শত বছরের পুরাতন কনভেনশনাল ব্যাংকিং সুদের উপর ভিত্তি করে প্রতিনিয়ত নতুন নতুন প্রডাক্ট উদ্ভাবন ও সেবা প্রদান করছে। এসব সমস্যা মোকাবেলা করে অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য ইসলামী ব্যাংকের সামনে যেসব বিকল্প রয়েছে তার মধ্যে কনভেনশনাল প্রডাক্টের শরী“আহ অভিযোজন সর্বাধিক কার্যকর পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে একাধারে কনভেনশনাল ব্যা্কিং ধারার সাথে সঙ্গতি রেখে সেবা প্রদান ও শরী“আহ পরিপালন সম্ভব হয়। শরী“আহ অভিযোজন (৬৮৮১।। -55551/977071417 4১097969007) “শরী“আহ অভিযোজন' ব্যাপক ব্যবহৃত একটি আধুনিক পরিভাষা । পূর্ববর্তী ফিকহের গ্রন্থসমূহে এর কোন সংজ্ঞা পাওয়া যায় না। তবে ইবাযিয়্যাহ (২-৮$২।)২ মাযহাবের ফকীহগণের কেউ কেউ পরিভাষাটি উল্লেখ করেছেন। কিন্তু তারা একে বর্তমান ৯». বিখ্যাত সাময়িকী ইকনোমিস্ট-এর ১৯৯৪ সনের ৬ আগস্ট সংখ্যায় “সার্ভে অব ইসলাম" প্রতিবেদন। সূত্র: মোহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক ব্যবস্থা, ঢাকা : সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্‌ অব বাংলাদেশ, ২য় যুদ্রণ, ২০০৮ইং, ভূমিকা অংশ । ২». এ মাযহাব মূলত আবুল্লাহ ইবন ইবাষের অনুসারী, যারা মারওয়ান বিন মুহাম্মাদের আমলে আত্মপ্রকাশ করে। মূলগত দিক থেকে এ মাযহাব খারিজী সম্প্রদায়ের একটি ক্ষুদ্র উপদল। তবে বিশ্বাসগত দিক থেকে বেশ কিছু বিষয়ে খারিজীদের সাথে তাদের মতানৈক্য রয়েছে। বিস্তারিত ফিরকাতিন নাজিহাহ, বৈরূত : দারুল আফাকিল জাদীদাহ, ২য় সংস্করণ, ১৯৭৭ খ্ি., পৃ. ৮২ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।